ডিইউডিএস’র সভাপতি সাজিদ, সাধারণ সম্পাদক রিফাত
প্রকাশিত : ১০:৪৩, ৩০ জুন ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) ২০২৬-২৭ মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সাজিদ হাসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিফতাহুল জান্নাত রিফাত।
সোমবার রাতে ডিইউডিএস-এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এস এম শামীম রেজা ফলাফল ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার জুবায়ের হোসেন ও রাগীব আনজুম, নির্বাচন সচিব মো. সাব্বির হোসেন এবং নির্বাচন পর্যবেক্ষক মহিউদ্দিন মুজাহিদ মাহি।
গঠনতন্ত্র অনুযায়ী নবনির্বাচিত এই কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকে আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।
সভাপতি মো. সাজিদ হাসান ইসলামের ইতিহাস বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক মিফতাহুল জান্নাত রিফাত মার্কেটিং বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।
এএইচ
আরও পড়ুন










