তুরাগে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
প্রকাশিত : ১০:২৫, ২৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:৪৯, ২৯ অক্টোবর ২০২৬
ঢাকার তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক এক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বৃহস্পতিবার সকালে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন নৌ-পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। এর আগে বুধবার বিকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিমান বাহিনীর সাবেক এই কর্মকর্তার নাম কে এম তাহসিফ সৌরি। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন।
নৌ পুলিশের তাৎক্ষণিক প্রতিবেদনে বলা হয়েছে, লাশের পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল। হাতে ঘড়ি ও পকেটে আইফোন পাওয়া যায়। মুখে হালকা দাড়ি ছিল। তার কাছে পাওয়া ফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।
পরিদর্শক ফিরোজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী ফাঁড়ির নৌপুলিশ তুরাগ নদের রাজাবাড়ি ঘাটসংলগ্ন নদ থেকে তাহসিনের লাশ উদ্ধার করে।
“আমরা তার লাশ ভাসমান অবস্থায় পাই। তার কাছে একটা মোবাইল ফোন ছিল। সেটির মাধ্যমে আমরা তার পরিচয় শনাক্ত করি।”
ফিরোজ উদ্দিন বলেন, “তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর কারণ জানতে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্ত হবে।”
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অগাস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়োজাহাজে করে দেশত্যাগের ভিডিও তিনি ছড়িয়ে দিয়েছিলেন।
এএইচ
আরও পড়ুন










