বেগমবাজার–মৌলভীবাজার বণিক সমিতি নির্বাচন
নজরুল-মাসুদ-রাজেশ পরিষদ বিজয়ী
প্রকাশিত : ১৪:৫৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:০১, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানীর ঐতিহ্যবাহী বেগমবাজার–মৌলভীবাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন ২০২৬-২০২৯ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যা শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ এবং অংশগ্রহণমূলক পরিবেশে সম্পন্ন হয়। নির্বাচনে সমিতির মোট ১,৪৮৮ ভোটারের মধ্যে অংশগ্রহণ ছিল উজ্জ্বল।
এবারের নির্বাচনে ১৭টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৪ জন প্রার্থী। দুটি পূর্ণাঙ্গ প্যানেল নজরুল-মাসুদ-রাজেশ পরিষদ এবং দীন মোহাম্মদ-আসাদ-রিপন পরিষদ ভোটযুদ্ধে অংশ নেন। ভোটাররা সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের পছন্দ প্রকাশ করেন।
নির্বাচনের ফলাফলে ১০৪৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম। সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হন হাজী এস. এম. মাসুদ। এছাড়া সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যসহ বিভিন্ন পদে ১৪ জন নির্বাচিত হন।
যুগ্ম সম্পাদক পদে ৬৮৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন পবন আহমেদ।
বিজয়ীদের মধ্য থেকে অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক এবং প্রচার, সমাজকল্যাণ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে একজন করে দায়িত্ব গ্রহণ করবেন।
প্রধান নির্বাচন কমিশনার হাজী আবু মোতালেব বলেন, “নতুন নির্বাচিত প্রতিনিধিদের প্রধান লক্ষ্য হবে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজারের অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থার সুষ্ঠু রূপায়ণ।”
নির্বাচন কমিশনাররা আলহাজ্ব আলাউদ্দিন মালিক ও হাফেজ হারুন এই নির্বাচন তদারকি করেন এবং ভোটগ্রহণের সুষ্ঠু ও নিরপেক্ষ প্রক্রিয়া নিশ্চিত করেন।
ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্ব বাজার ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং ব্যবসায়িক সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখবে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর এই নির্বাচন সমিতির মধ্যে নতুন প্রত্যাশা ও আস্থা সৃষ্টি করেছে।
এএইচ
আরও পড়ুন










