ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬

ফ্রান্স-পেরুর খেলা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৯, ২১ জুন ২০১৮ | আপডেট: ২২:০০, ২১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

রাশিয়া বিশ্বকাপে গ্রুপ সি’র লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে পেরুর মুখোমুখি ফ্রান্স। ইয়েবাতেরিনবার্গের অ্যারেনায়া বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয়েছে ম্যাচটি। এর আগে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে রাশিয়া মিশন শুরু করেছে ফ্রান্স।

এবারের বিশ্বকাপে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ সাত দলের মধ্যে ফ্রান্স ও বেলজিয়ামই দুটি দল যারা নিজেদের প্রথম ম্যাচে জয়ের দেখা পেয়েছে। পেরুর বিপক্ষে জয় পেলেই প্রথম রাউন্ডের বাধা পেরিয়ে যাবে দিদিয়ের দেশমের দল।

অন্যদিকে ডেনমার্কের বিপক্ষে ১-০ গোলের হার দিয়ে আসর শুরু করেছে পেরু। তবে হার দিয়ে শুরু করলেও ফ্রান্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াতে চায় দীর্ঘ বিরতির পর বিশ্বকাপে খেলতে আসা পেরু।

তারখা খচিত দল নিয়েই রাশিয়া বিশ্বকাপ মিশন শুরু করেছে ৯৮’র বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। প্রথম ম্যাচে জয় পাওয়ায় পেরুভিয়ানদের হারালেই শেষ ষোলো নিশ্চিত।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি