ঢাকা, বুধবার   ১৫ এপ্রিল ২০২৬

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৯, ১৫ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর বনানীর ১২ নম্বর রোডের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল)  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ আগুন লাগে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে সন্ধ্যা পৌনে ৭টার দিকে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আরও একটি ইউনিট যোগ দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি