ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬

বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৫, ১৫ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর বনানীর কাঁচাবাজার এলাকায় ১১তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

বুধবার (১৫ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, বনানীর ১২ নম্বর সড়কের ৪৪ নম্বর বাড়ির ১১তলায় আগুনের ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রথমে তিনটি ইউনিট কাজ শুরু করলেও পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে মোট সাতটি করা হয়। তাদের সম্মিলিত চেষ্টায় রাত সোয়া ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি