বিমানবন্দরে সন্দেহভাজন ৬ জনকে আটক, ৯৪ লাখ টাকার স্বর্ণ উদ্ধার
প্রকাশিত : ১৫:৫৫, ১১ জুন ২০২৬
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে সন্দেহভাজন অবস্থায় ঘোরাফেরা করার সময় ৬ জনকে আটক করা হয়েছে। পরে তাদের কাছ থেকে প্রায় ৫৯৭.৩ গ্রাম ২২ ক্যারেট স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ভোরে তাদেরকে আটক করে রেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
উদ্ধারকৃত স্বর্ণে রবাজারমূল্য প্রায় ৯৪ লাখ ৪২ হাজার টাকা।
এবিবিএন সদস্যদের দেখে সরকারি পার্কিং এলাকার পাশে তারা একটি মাইক্রোবাসে পালানোর চেষ্টা করলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এসব স্বর্ণালংকার চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়েছিল এবং আটকরা বিমানবন্দরকেন্দ্রিক একটি সিন্ডিকেটের সঙ্গে জড়িত।
এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এএইচ
আরও পড়ুন










