ঢাকা, সোমবার   ১৮ মে ২০২৬

বিশ্ব জাদুঘর দিবস আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৭, ১৮ মে ২০২৬ | আপডেট: ০৯:০৮, ১৮ মে ২০২৬

Ekushey Television Ltd.

আজ বিশ্ব জাদুঘর দিবস। প্রতিবছর ১৮ মে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। ‘বিভক্ত বিশ্বকে একত্র করছে জাদুঘর’ এই প্রতিবাদ্যে বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।   

দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রতিবছর বর্ণাঢ্য র‌্যালি, বিষয়ভিত্তিক সেমিনার ও বিশেষ প্রদর্শনীর আয়োজন করে থাকে। এবারও বাংলাদেশে জাতীয় জাদুঘর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। 

বিশ্ব জাদুঘর দিবস উদযাপন উপলক্ষে নেওয়া কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরস্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 

এদিকে, সকাল ১০টায় বাংলাদেশ জাতীয় জাদুঘর থেকে একটি র‌্যালি বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় জাদুঘরে এসে শেষ হবে। বেলা ১১টায় জাদুঘরে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস (আইকম) বা আন্তর্জাতিক জাদুঘর পরিষদের আহ্বানে বিশ্বের সব জাদুঘরের সঙ্গে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি এবং জাদুঘরের গুরুত্ব ও অবদান তুলে ধরতে ১৯৭৭ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে।

মানুষের প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সংরক্ষণ, ঐতিহাসিক নিদর্শনগুলোর প্রদর্শন এবং ছাত্র, শিক্ষক ও গবেষকদের জ্ঞানের পরিধি সম্প্রসারণ দিবসটি উদযাপনের  প্রধান লক্ষ্য। 

উল্লেখ্য, বাংলাদেশে ছোট ও বড় মিলিয়ে প্রায় ১০৩টি জাদুঘর রয়েছে। এর মধ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং সরকারি ও বেসরকারি সংস্থার অধীনে এসব জাদুঘরের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি