ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬

মতিঝিলে ৩ তলা ভবনে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৭, ১৭ মে ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীর মতিঝিল এলাকার একটি ভবনে আগুন লেগেছে। শনিবার (১৭ মে) সন্ধ্যায় শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে একটি তিন তলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে মতিঝিল শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে তিন তলা বিশিষ্ট একটি ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিসের সদস্যরা। ৬টা ২৮ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একে একে আরও ইউনিট কাজে যোগ দেয়। বর্তমানে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি