মিরপুরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, ২৩ জনকে উদ্ধার
প্রকাশিত : ১৭:১১, ৯ মার্চ ২০২৬
রাজধানীর মিরপুর-২ নম্বরে একটি বহুতল বাণিজ্যিক ভবনে আগুন লাগার পর প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এসময় উদ্ধার অভিযান চালিয়ে ভবনটি থেকে মোট ২৩ জনকে উদ্ধার করা হয়েছে।
এর আগে, সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে মিরপুর-২ এ স্টেডিয়ামের বিপরীত পাশে ১১তলা ভবনের (এল এ প্লাজা) তৃতীয়তলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এখন উদ্ধার কার্যক্রম চলছে। মোট ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১৩ জন পুরুষ ও ১০ জন নারী। একজন নারীকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি সবাই সুস্থ।
এমআর//
আরও পড়ুন










