রাজধানীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪
প্রকাশিত : ২২:৪৭, ৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে দক্ষিণখান থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাজু মজুমদার, অন্তর রহমান ওরফে অনু, পারভেজ ও বাবু ওরফে সেন্টু।
পুলিশ জানায়, পথচারীকে মারধর ও হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর ঘটনায় দায়েরকৃত মামলার সূত্র ধরে আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। পরবর্তীতে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ ও জামালপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ আজমপুরের একটি বাসা থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএইচ
আরও পড়ুন










