ঢাকা, রবিবার   ১২ এপ্রিল ২০২৬

রাজধানীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১০, ১২ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর বনানীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্যপ্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

রোববার (১২ এপ্রিল) সকালে বনানীর এরশাদ মাঠে হাম প্রকোপ প্রতিরোধে এ বিশেষ টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস।
 
বিশেষ অতিথি হিসেবে টিকাদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ডিএসসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

এদিন ঢাকা দক্ষিণ, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় এ কার্যক্রম শুরু হয়েছে। এই টিকাদান কর্ম সূচি চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি