ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬

রাজনীতিতে বিএনপি অশান্তির বিষবৃক্ষ: ইনু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৮, ১৬ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

রাজনীতিতে বিএনপি-জামায়াত একটি অশান্তির বিষবৃক্ষ বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

আজ সোমবার বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ইনু বলেন, ২০২১ সালে বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে। ৭৫ সালে একটা রাজনৈতিক বিপর্যয় ঘটেছে। সামরিক শাসক এবং সাম্প্রদায়িক শক্তি, রাজাকার এবং যুদ্ধাপরাধীরা দেশটাকে দখল করে নিয়েছিল। এখন শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঘুরে দাঁড়িয়েছি। বাংলাদেশ আবার বাংলাদেশের পথে চলছে।

জাসদ সভাপতি বলেন, সুবর্ণজয়ন্তী উদযাপনের আগে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সম্পূর্ণ শান্তি প্রতিষ্ঠা করার জন্য রাজাকার সমর্থিত কোনও সরকার আর আসবে না, তার নিশ্চয়তা অর্জন করাটাই বর্তমানে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক লক্ষ্য।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি