ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬

শেকৃবিতে বৃহত্তর যশোর ছাত্র কল্যাণ সমিতির ইফতার মাহফিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৭, ৯ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বৃহত্তর যশোর ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন শেকৃবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা নাজমুল মুন্নি এবং যশোর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আশরাফুল কবির সুমন।

এসময় বক্তারা বলেন, রমজানের মহিমায় অনুপ্রাণিত হয়ে বৃহত্তর যশোর ও খুলনার ছাত্রসমাজ শিক্ষা, ঐক্য ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করবে।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি