ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬

এবার স্কাইপও বন্ধ করল চীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫১, ২৩ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম স্কাইপের ব্যবহার নিষিদ্ধ করেছে চীন মঙ্গলবার থেকেই সে দেশে নিষিদ্ধ করা হয়েছে এটার ব্যবহার এর আগে থেকেই দেশটিতে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম গুগলের ব্যবহার বন্ধ রয়েছে।

বেইজিং জানিয়েছে, অনলাইনে সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে চীনের এই পদক্ষেপ সাময়িক বলে ধারণা করছে অ্যাপল।

এদিকে নিষিদ্ধের পরেও দেশটিতে অনেকের স্কাইপ চালু রয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

অ্যাপল এক ববিৃতিতে জানিয়েছে, বেশ কয়েকটি ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল অ্যাপ চীনের সাইবার আইন মেনে চলছে না। সে কারণে দেশটির জন সুরক্ষা মন্ত্রণালয় থেকে তা বন্ধের দাবি জানানো হয়। তাদের দাবির প্রেক্ষিতেই এটির ব্যবহার বন্ধ করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভিপিএন দিয়ে ফেসবুক, টুইটার, স্কাইপসহ অন্য সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করছে চীনের জনগণ। এ কারণে ইন্টারনেট থেকে সব ভিপিএনও সরানোর নির্দেশ দিয়েছে চীনা সরকার।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি