ঢাকা, রবিবার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ক্লিনিক থেকে রিসিপশনিস্টের লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৩, ২ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর মধ্য বাড্ডায় হায়দার ডেন্টাল ক্লিনিক হাসপাতালের একটি কক্ষে এক নারী কর্মকর্তাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই হাসপাতালের একটি কক্ষ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নারী কর্মকর্তার নাম লিজা আক্তার (২১) ।

বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী গণমাধ্যমকে জানান, লিজা আক্তার ওই হাসপাতালে রিসিপশনিস্ট হিসেবে কাজ করতেন। হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে সন্ধ্যার দিকে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, নিহতের শরীরের ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত চিহ্ন রয়েছে। ধারনা হচ্ছে, ওই কক্ষে ঢুকে কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি