ঢাকা, রবিবার   ২২ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াত আমিরের ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্ট্যাটাস ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫২, ২২ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে স্ট্যাটাসটি দেন।

শফিকুর রহমান লেখেন, ‘ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।’

মাত্র এক ঘণ্টায় স্ট্যাটাসটিতে সোয়া এক লাখের বেশি রিয়েক্ট পড়েছে। শেয়ার হয়েছে দুই হাজারের বেশি। একই সময় ১৭ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী পোস্টটিতে মন্তব্য করেন।

এর আগে মাতৃভাষা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

এদিকে, শনিবার বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘বাংলাকে ধারণ করতে হলে, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয় তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ এগুলার বাংলার সাথে কোন সম্পর্ক নেই। যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিলো এগুলো তাদের ভাষা।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি