ঢাকা, রবিবার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬

টঙ্গীতে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৬, ২৬ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৭:৪৫, ২৬ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

গাজীপুরের টঙ্গীতে আব্দুল হান্নান (৩০) নামে এক পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। টঙ্গীর সাতাইশ খাঁপাড়া রোড এলাকায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হান্নান সাতাইশ শরীফ মার্কেট এলাকায় মালেক কসাইয়ের বাড়িতে ভাড়া থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তার বাড়ি পাবনার ফরিদপুর থানার কৃষ্ণনগর বুনাইনগর এলাকায়। তিনি তৈয়ব আলী সরদারের ছেলে।

টঙ্গী থানা সূত্রে জানা গেছে, রাতে বাড়ির সামনে দাঁড়িয়েছিল হান্নান। এ সময় দুর্বৃত্তরা তার ঘাড়ে ছুরি মেরে পালিয়ে যায়। এ সময় স্থানীয় এক ভ্যানচালক তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার জানিয়েছেন, গত নভেম্বরে দাম্পত্য কলহের জেরে হান্নানের স্ত্রী তাকে তালাক দেন। তাই শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

একে//এসএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি