ঢাকা, মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়েন্ত্রনে ২ ইউনিউট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২০, ৩ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর ধানমন্ডি ১০-এ এলাকার ২৭ নম্বর রোডের একটি ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিটে ধানমন্ডি ১০-এর অন্তর্গত ২৭ নম্বর রোডের একটি ১৪ তলা ভবনের ২য় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। 

সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট বিকেল ৩টা ৪২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের যৌথ চেষ্টায় বিকেল ৪টা ১৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি