ঢাকা, রবিবার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬

বুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দেওয়া তরুণ-তরুণীর লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১, ৩ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৫:৫১, ৩ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর বুড়িগঙ্গা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া ইমন (২০) ও আনিকার (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে সেতুর পূর্বপাশ থেকে ভাসমান লাশ দুটি উদ্ধার করা হয়।

এর আগে বুধবার দুপুরে এ তরুণ-তরুণী দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলায় পোস্তগোলা বুড়িগঙ্গা সেতু থেকে নদীতে ঝাঁপ দেন। তাদের একসঙ্গে ঝাঁপিয়ে পড়ার খবর পেয়ে নদীতে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ।

হাসনাবাদ নৌপুলিশ ফাঁড়ির এসআই মো. রবিউল হক জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার সকালে সেতুর পূর্বপাশ থেকে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।

তিনি বলেন, তাদের পরিবার পুলিশকে তাদের ছেলে-মেয়ে বুধবার থেকে নিখোঁজ বলে জানিয়েছিল। সকালে ইমন ও আনিকার লাশ উদ্ধারের পর তারা শনাক্ত করেছে।

নিহত ইমন সায়দাবাদ এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। আর আনিকা (১৮) নামের তরুণী যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা মো. অহিদ মোল্লার মেয়ে।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি