ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আরব নেতা
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন দেশটির ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী জয়েন্ট লিস্ট পার্টির চেয়ারম্যান আহমেদ তিবি। গত মাসের নির্বাচনে ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলো ঐতিহাসিক সাফল্য পাওয়ার পর এই পদে এলেন তিনি।
০৭:৩৮ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার
সংসদে বসেও প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ এমপি মাহমুদা মিতুর
প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগে রাজধানীর তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু।
০৭:২৬ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার
মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা
শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের গৃহিণী মোছাঃ লিপিয়ারা। তাঁর পাওয়া ঘরভর্তি উপহারের পণ্য তালিকায় রয়েছে ফ্রিজ, এসি, টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস স্টোভ, ইনফ্রারেড কুকার, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, গিজার, ইস্ত্রি, ইলেকট্রিক কেটলিসহ বিভিন্ন গৃহস্থালি পণ্য।
০৬:৫২ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার
আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
০৬:৪২ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার
শেখ হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ
৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শর্ত জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তবে নয়াদিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো শর্ত দেওয়া হলে বাংলাদেশ সরকার তা বিবেচনা করবে বলেও তিনি জানিয়েছেন।
০৬:৩১ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার
এক দিনে ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, মৃত্যু ৫০০ ছাড়াল
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৫৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৫০২ জনের মৃত্যু হলো।
০৬:২৪ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার
১ ঘণ্টা আগে ছাপা হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্ন: শিক্ষামন্ত্রী
এসএসসি ও এইচএসসিসহ পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে নতুন পদ্ধতি চালুর পরিকল্পনা করছে সরকার। এ পদ্ধতিতে পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানো হবে। একই সঙ্গে প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন ও পরীক্ষা গ্রহণের পদ্ধতিতেও বড় পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
০৬:০৮ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার
কুয়েটে সাংবাদিককে কক্ষে ঢুকে মারধর, অভিযোগ ছাত্রদলপন্থীদের বিরুদ্ধে
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আবাসিক হলের কক্ষে ঢুকে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলপন্থী কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। গতকাল রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের ১০৯ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। হামলায় ভুক্তভোগী শিক্ষার্থী নাজমুল ইসলামের বাম চোখে গুরুতর আঘাত লাগে।
০৫:২৫ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার
যুক্তরাষ্ট্রে উচ্চ বেতনে চাকরি, থাকতে হবে বাংলা ভাষায় দক্ষতা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে (এনওয়াইপিএল) ঘণ্টাপ্রতি ২২ ডলার বেতনে খণ্ডকালীন (পার্টটাইম) চাকরির সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির ‘আফটার স্কুল’ কর্মসূচির আওতায় ম্যানহাটনের ব্লুমিংডেল লাইব্রেরিতে ‘আফটার স্কুল টিউটর’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় বাংলা ভাষায় যোগাযোগের দক্ষতা থাকলে প্রার্থীরা বাড়তি অগ্রাধিকার পাবেন।
০৫:১১ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার
হৃদয় ও লিটনের জোড়া সেঞ্চুরিতে ৪০০ রানে থামল বাংলাদেশ
তাওহীদ হৃদয় ও লিটন কুমার দাসের দুর্দান্ত দুটি সেঞ্চুরির ওপর ভর করে প্রথম ইনিংসে ঠিক ৪০০ রানের পুঁজি গড়েছে বাংলাদেশ। কাগিসো রাবাদার শুরুর তাণ্ডব সামলে দুই মিডল অর্ডার ব্যাটারের প্রতিরোধে বড় সংগ্রহ পায় সফরকারীরা। তবে দ্বিতীয় দিনে ড্যান প্যাটেরসনের বোলিং তোপে পড়ে ইনিংস আর বেশিদূর টানতে পারেনি টাইগাররা।
০৪:৪১ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার
পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন সাবেক রাষ্ট্রদূত পিটার হাস
ঢাকা সফরে থাকা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা গেছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে তিনি সেখানে যান। তবে কী কারণে বা কোন উদ্দেশ্যে তিনি মন্ত্রণালয়ে গিয়েছেন, তা এখনই নিশ্চিত হওয়া যায়নি।
০৪:৩৫ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার
ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা
সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকরা রোগীদের ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে কমিশন গ্রহণ এবং চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় ব্যাপক অনিয়মের চিত্র উঠে এসেছে বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) এক গবেষণায়।
০৪:২৭ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার
রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস
দেশের ৬ অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে হতে পারে এই ঝড়।
০৪:২৭ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার
হত্যাচেষ্টা মামলায় মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনায় রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রমজান আলী মাদবরকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
০৪:০৩ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার
এক দিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৬৮২
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৮২ শিশু।
০৩:৪৫ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার
বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় পাসের হার ৬৪ দশমিক ৭৫ শতাংশ।
০৩:৪৫ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার
৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) যুক্তরাজ্যে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় ৬ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। এ সময়ে দেশটির বাজারে ১৬৪ কোটি ৮ লাখ মার্কিন ডলারের পোশাক রপ্তানি হয়েছে।
০৩:৩৪ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার
ঝিনাইদহে বারবাজার রেল স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
০২:২৩ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার
কোন ইউনিয়নে কবে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, আগামী বৃহস্পতিবারের মধ্যে কোন ইউনিয়নে কবে ভোট হবে, তার বিস্তারিত তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
০২:০০ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার
পরীমণিকে পালটা খোঁচা অপু বিশ্বাসের
ঢালিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও পরীমণির মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বাকযুদ্ধ শুরু হয়েছে। ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে অপু বিশ্বাসের মন্তব্যের জেরে এই বিতর্কের সূত্রপাত।
০১:৫০ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার
স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল
স্লিপার বাসের নীতিমালা না করার নিষ্ক্রিয়তা কে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং নীতিমালা করার নির্দেশনা কেন দেওয়া হবে না জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন।
০১:৪২ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার
হাতকড়া পড়িয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এদিন আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া পড়িয়ে আনা হয়।
১২:৪২ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার
প্রেমের টানে গোয়ালন্দে চীনা যুবক, তরুণী নার্গিসকে বিয়ে
ভাইয়ের কর্মসূত্রে পরিচয়, সেখান থেকে বন্ধুত্ব। ধীরে ধীরে সেই বন্ধুত্ব গড়ায় প্রেমের সম্পর্কে। আর সেই ভালোবাসার টানেই হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন এক যুবক। অবশেষে রাজবাড়ীর গোয়ালন্দের তরুণী নার্গিস আক্তারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন চীনা যুবক জ্যাকি চেউং।
১২:৩০ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার
খুলনায় নগর ভবনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ
গভীর রাতে মোটরসাইকেলে এসে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
১২:০১ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার
- পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল ১৮ কোটি ২১ লাখ টাকা
- গাজীপুরে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিলেন পোশাকশ্রমিকরা
- খুলনায় বাড়ির সামনে যুবদল কর্মীকে গুলি
- শাহজালালে সাড়ে ১১ কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার, আটক ৩
- প্রবাসে থেকেও দেশের উন্নয়ন-অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে: শফিকুর রহমান
- আরও কমল স্বর্ণের দাম, ভরি নামল ২ লাখের নিচে
- বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- স্বর্ণের দামে বড় পতন, টানা ৭ দফায় কমলো সাড়ে ১৭ হাজার টাকা
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- আত্মগোপনে থাকা সাঈদ খোকন যেভাবে গ্রেপ্তার হলেন
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- রাজধানীর কল্যাণপুরে ককটেল বিস্ফোরণ, যুবদল কর্মী আটক
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’























