জাকসুর ভিপি জিতু (স্বতন্ত্র), জিএস মাজহারুল (শিবির)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু ও সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
০৭:৩৬ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ রিভিউর দাবি
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ রিভিউর করার দাবি জানিয়েছে সাংবাদিকরা। সেই সাথে ‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ নীতি কার্যকর করা এবং সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ করার পরামর্শ দেন। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার জন্য ওয়েজ বোর্ড বাস্তবায়ন করারও তাগিদ দিয়েছেন তারা।
০৭:২২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: সালাহউদ্দিন
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য। অনেক রক্তের বিনিময়ে রাষ্ট্র একটি ট্র্যাকে উঠেছে। এখন সাংবিধানিক আইনি কাঠামোয় রূপ দেওয়া প্রয়োজন। দেশের জনগণ ও ২০২৪’র গণ-অভ্যুত্থানের অভিপ্রায় হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।
০৭:১৫ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
জাকসুর ফল ঘোষণা, হল সংসদে ভিপি-জিএস হলেন যারা
দীর্ঘ ৪৫ ঘণ্টা অপেক্ষার পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষে ফল ঘোষণা করছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। প্রথমে হল সংসদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।
০৬:৪৩ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
মাদরাসা শিক্ষার্থীদের জন্য একগুচ্ছ সুখবর
মাদরাসার শিক্ষার্থীদের একগুচ্ছ সুখবর দিয়েছেন বোর্ড চেয়ারম্যান মিঞা মো. নূরুল হক।
০৬:৩২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৯
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে ২৭৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
০৫:৫০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীর বাংলামোটরে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী চারজনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
০৫:২৭ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ, ফলের অপেক্ষায় শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষর্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষে হয়েছে। এখন ফলাফলের ঘোষণার জন্য অপেক্ষা করছে প্রার্থী ও শিক্ষার্থীরা।
০৫:২০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
মানবাধিকার রক্ষায় সরকার দৃষ্টান্ত স্থাপন করতে চায়: আসিফ নজরুল
আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার রক্ষা তো দূরের কথা, বরং মানবাধিকার লঙ্ঘন করা হতো। আইনেও ছিল নানা সীমাবদ্ধতা। বর্তমান অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় একটি মাইলফলক স্থাপন করে দিয়ে যেতে চায়। জুলাই গণঅভ্যুত্থানের এত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতায় আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।
০৪:৩০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
অবশেষে গোয়ালন্দ থানার ওসি বদল
নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারের ঘটনায় সারাদেশে ব্যাপক প্রতিক্রিয়ার মুখে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামকে বদলি করা হয়েছে। তাকে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখায় পুলিশ পরিদর্শক (ক্রাইম) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন (বিপি)কে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
০৪:১৯ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
সার আমদানিতে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন: কৃষি মন্ত্রণালয়
সার আমদানিতে কোনো অনিয়ম হয়নি, অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমে কৃষি মন্ত্রণালয়ের বিরুদ্ধে ‘সার আমদানিতে নজিরবিহীন দুর্নীতি’ কিংবা ‘সরকারি অর্থ লোপাটের অভিনব উদ্যোগ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনগুলোর বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
০৩:৫৫ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
শারদীয় দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ পাচ্ছেন। আগামী ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত এ ছুটি পাবেন তারা।
০৩:৩০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
শ্রীলঙ্কার বিপক্ষেও জয়ের লক্ষ্য নিয়েই নামছে বাংলাদেশ
জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। তবে তাদের আসল পরীক্ষা শুরু হচ্ছে আজ (শনিবার) থেকে। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে এদিন রাত সাড়ে ৮টায় মাঠে নামছে লিটন দাসের দল। ভেন্যুও (আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়াম) অপরিবর্তিতই থাকছে। এই ম্যাচেও জয়ের ব্যাপারে বেশ আশাবাদী টাইগার পেসার তানজিম হাসান সাকিব।
০৩:১৭ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে ড. ইউনূসের অভিনন্দন
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন।
০২:৫৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
‘জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার’– বইটি ইতিহাসের দলিল ও প্রেরণার উৎস
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে নতুন বই প্রকাশিত হয়েছে। মোহাম্মদ মাসুদের রচিত “জিয়াউর রহমান: এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার” বইটি কেবল একজন সামরিক নেতা বা রাষ্ট্রনায়কের জীবনী নয়, এটি তার বহুমাত্রিক অবদানকে তুলে ধরার একটি বিস্তৃত প্রয়াস।
০২:৫২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রোববার বন্ধ ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগামীকাল রোববার (১৪ সেপ্টেম্বর) বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
০২:২১ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীকে অভিনন্দন মোদির
নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আরও বলেছেন, নেপালের শান্তি ও সমৃদ্ধির জন্য ভারত অঙ্গীকারবদ্ধ।
০২:০৭ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
জাকসু নির্বাচনের ফল ঘোষণা সন্ধ্যা ৭টায়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা দুপুর আড়াইটার মধ্যে শেষ হবে বলে আশা করছি। এরপর কিছু প্রস্তুতি আছে, আনুমানিক সন্ধ্যা ৭টার মধ্যে ফল ঘোষণার প্রত্যাশা করা যাচ্ছে।
০১:২০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার
পুলিশের সাবেক ডিআইজি ও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
০১:১৯ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
ভালুকায় যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষ, নিহত ২
ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী দুই বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
১২:৪৫ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
ইসরায়েলি হামলায় আরও ৬৫ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আবারও বেড়েছে প্রাণহানি। শুক্রবার ভোর থেকে শুরু হওয়া এ হামলায় অন্তত ৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
১২:৩১ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের নেতার জামায়াতে যোগ
পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ইস্রাফিল হাওলাদার জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। চাঁদাবাজি, মাদকসহ একাধিক অনিয়মে অভিযুক্ত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছিল।
১২:১০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা
লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা চালিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
১১:৪৫ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
চার বিচারপতির বিষয়ে তদন্ত চলমান : সুপ্রিম কোর্ট প্রশাসন
ফ্যাসিস্টের দোসর ও অনিয়মের অভিযোগে বিচার কাজ থেকে বিরত রাখা ১২ বিচারপতির মধ্যে এখনও চার বিচারপতির বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তদন্ত চলমান রয়েছে।
১১:১৩ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
- ইরানের বিদ্যুৎ-জ্বালানি স্থাপনায় হামলা ৫ দিন স্থগিত করলেন ট্রাম্প
- চাঁদা না পেয়ে তাণ্ডব, একুশের প্রতিবেদনে নড়েচড়ে বসলো প্রশাসন
- রাজধানীর ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
- আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা শাহিবজাদা ফারহান
- জ্বালানির সংকট নেই, প্রয়োজন অনুযায়ী তেল নিন: ইকবাল হাসান
- পাবনায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ-অফিস ভাঙচুর, আহত ৩০
- বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা
- সব খবর »
- ৮ মাস দেশেই পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন
- জানুয়ারিতেই শুরু পে-স্কেল, পুরোপুরি কার্যকর জুলাইতে
- গফরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় বিএনপি প্রার্থীর অনুসারী জখম ২
- চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রপতি, যেভাবে ব্যর্থ হয় অপসারণের চেষ্টা
- কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, আলোচনায় যারা
- বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ
- ওসমান হাদির স্ত্রী শম্পার ফেসবুক পোস্ট
- পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা
- মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় ৩ ভ্যানযাত্রী নিহত
- সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী প্রায় চূড়ান্ত, তালিকায় ১২ নেত্রী
- পাংশায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী
- টঙ্গীতে জাল টাকার কারখানায় র্যাবের অভিযান, আটক ৩
- গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন প্রধানমন্ত্রী
- সাজাপ্রাপ্ত আসামি ধরতে গিয়ে মারধরের শিকার ২ পুলিশ সদস্য
- কাপাসিয়ায় রাতের আঁধারে ৮ ঘোড়া জবাই, জীবিত উদ্ধার ১১টি
- রাজধানীর বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট
- মেয়েকে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রেখে প্রেমিকের সঙ্গে চলে যান মা
- ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতিসহ ৩ জনের মৃত্যু
- পদ হারানোর পর ঢাবি ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল
- মাদারীপুরে সেনা অভিযানে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার
- বাড়ল সহকারী শিক্ষকদের বেতন সুবিধা, কে কত পাবেন?
- টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে মা-ছেলে নিহত
- মানুষের হাতের মুঠোয় ব্যাংকিং পৌঁছে দেয়া এক স্বপ্নদ্রষ্টা
- ফরিদপুরে মাদক দ্বন্দ্বে দুই ভাই জখম, রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা
- নতুন ৪ থানা স্থাপন ও একটি জেলাকে ‘এ’ ক্যাটাগরিতে অনুমোদন
- স্ত্রীর অন্তরঙ্গ ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে সাবেক স্বামী গ্রেপ্তার
- ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
- ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না: চরমোনাই পীর
- নতুন মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
- নির্বাচনের পর যে তিন কাজ করবেন ড. মুহাম্মদ ইউনূস























