ঢাকা, বুধবার   ২৫ মার্চ ২০২৬

‘কালা জাহাঙ্গীর’ নয়, অন্য রূপে আসছেন শাকিব খান

‘কালা জাহাঙ্গীর’ নয়, অন্য রূপে আসছেন শাকিব খান

মেগাস্টার শাকিব খানকে নিয়ে নির্মিতব্য একটি নতুন সিনেমা ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান 'ক্রিয়েটিভ ল্যান্ড' এবং সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ। তারা স্পষ্টভাবে জানিয়েছেন, সিনেমাটি ‘কালা জাহাঙ্গীর’ নামের কোনো ব্যক্তির জীবন নিয়ে নির্মাণ করা হচ্ছে না। 

০৭:০৪ পিএম, ৩০ জুলাই ২০২৫ বুধবার

৫ আগস্ট কোনো ধরনের নিরাপত্তার সমস্যা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

৫ আগস্ট কোনো ধরনের নিরাপত্তার সমস্যা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি ঘিরে আগামী ৫ আগস্ট কোনো ধরনের নিরাপত্তার সমস্যা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

০৬:৫১ পিএম, ৩০ জুলাই ২০২৫ বুধবার

গাজীপুরে আসন বাড়ছে, কমছে বাগেরহাটে : ইসি

গাজীপুরে আসন বাড়ছে, কমছে বাগেরহাটে : ইসি

গাজীপুর জেলায় সবচেয়ে বেশি ভোটার রয়েছেন, তাই গাজীপুরে একটি আসন বাড়ানোর প্রস্তাব দিয়েছে সীমানা নির্ধারণ কারিগরি কমিটি। এছাড়া বাগেরহাটে ভোটার সংখ্যা কম হওয়ায় এ জেলা থেকে একটি আসন কমানোর জন্য প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

০৬:৪৭ পিএম, ৩০ জুলাই ২০২৫ বুধবার

সরকার পরিচালনা করতে হলে নাগরিকদের কথা শুনতে হবে : তারেক রহমান

সরকার পরিচালনা করতে হলে নাগরিকদের কথা শুনতে হবে : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের জনগণ কয়েকজন মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য গত দেড় দশক ধরে আন্দোলন অব্যহত রাখেনি। কিংবা জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ হয়নি। জনগণ রাষ্ট্র এবং সরকারে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই স্বৈরাচারকে হটিয়েছে, জীবন উৎসর্গ করেছে। সুতরাং সরকারে যখন যারাই থাকুক, সরকার পরিচালনা করতে চাইলে অবশ্যই নাগরিকদের কথা শুনতে  হবে। 

০৬:৪২ পিএম, ৩০ জুলাই ২০২৫ বুধবার

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের পাঁচ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের এক স্থপতিকে বরখাস্ত করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

০৫:১৭ পিএম, ৩০ জুলাই ২০২৫ বুধবার

সুনামির আঘাতে রাশিয়ার বন্দর ও জাহাজ ক্ষতিগ্রস্ত

সুনামির আঘাতে রাশিয়ার বন্দর ও জাহাজ ক্ষতিগ্রস্ত

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ইতোমধ্যে তিনটি সুনামি ঢেউ আঘাত করেছে দেশটির সেভেরো-কুরিলস্ক বন্দর এলাকায়।

০৪:২৪ পিএম, ৩০ জুলাই ২০২৫ বুধবার

আগামী নির্বাচনে প্রার্থী হচ্ছেন খালেদা জিয়া

আগামী নির্বাচনে প্রার্থী হচ্ছেন খালেদা জিয়া

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ার পারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলে জানিয়েছেন  বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। বুধবার (৩০ জুলাই) দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল আউয়াল মিন্টু এ কথা বলেন। 

০৪:২২ পিএম, ৩০ জুলাই ২০২৫ বুধবার

স্কুলছাত্র সুমেল হত্যা: ৮ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৭

স্কুলছাত্র সুমেল হত্যা: ৮ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৭

সিলেটের বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল আহমদকে হত্যা মামলায় প্রধান আসামি সাইফুলসহ ৮ জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। 

০৪:০৩ পিএম, ৩০ জুলাই ২০২৫ বুধবার

চাঁদা উত্তোলন, বেনাপোল বন্দরের ৬৫ আনসার সদস্যকে প্রত্যাহার

চাঁদা উত্তোলন, বেনাপোল বন্দরের ৬৫ আনসার সদস্যকে প্রত্যাহার

বেনাপোল স্থলবন্দরে ট্রাক চালকদের কাছ থেকে চাঁদা উত্তোলনকারী ৬৫ জন আনসার সদস্যদেরকে প্রত্যাহার করা হয়েছে।

০৩:৪৮ পিএম, ৩০ জুলাই ২০২৫ বুধবার

গত ৩ নির্বাচনের অভিযোগ পর্যালোচনায় কমিশন গঠন

গত ৩ নির্বাচনের অভিযোগ পর্যালোচনায় কমিশন গঠন

আওয়ামী লীগ সরকারের সময়ের তিনটি জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে যেসব অভিযোগ রয়েছে, সেগুলো পর্যালোচনা ও ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য একটি কমিশন গঠন করেছে সরকার।

০৩:১৪ পিএম, ৩০ জুলাই ২০২৫ বুধবার

একাদশে ভর্তি, অনলাইনে আবেদন শুরু

একাদশে ভর্তি, অনলাইনে আবেদন শুরু

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন আজ থেকে শুরু হয়েছে। শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না। প্রথম পর্যায়ের আবেদন চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত। 

০৩:০৬ পিএম, ৩০ জুলাই ২০২৫ বুধবার

ঢাকায় প্রতি মাসে ২০ খুন, ৪১ ছিনতাই : ডিএমপি

ঢাকায় প্রতি মাসে ২০ খুন, ৪১ ছিনতাই : ডিএমপি

গত ছয় মাসে (জানুয়ারি-জুন) রাজধানী ঢাকা মহানগরের প্রতি মাসে গড়ে ২০ টি খুনের ঘটনা ঘটেছে। একই সঙ্গে ৫টি ডাকাতি ও  ৪১টি ছিনতাই মামলা রেকর্ড হয়েছে। বুধবার (৩০ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির মামলার পরিসংখ্যান তুলে ধরে ডিসি মিডিয়া মোহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

০৩:০৪ পিএম, ৩০ জুলাই ২০২৫ বুধবার

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকলে সংকট আরও গভীর হবে : দেবপ্রিয় ভট্টাচার্য

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকলে সংকট আরও গভীর হবে : দেবপ্রিয় ভট্টাচার্য

বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন, সংস্কার নাকি বিচার—এই তিনটি বিষয় নিয়ে মতপার্থক্য দেখা যাচ্ছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে? জামায়াত ও এনসিপি সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির দাবি করছে; অপরদিকে বিএনপি প্রচলিত সরাসরি নির্বাচন পদ্ধতির পক্ষে অনড় অবস্থানে রয়েছে।

০২:৫১ পিএম, ৩০ জুলাই ২০২৫ বুধবার

‘যে যেভাবে পারে দেশ ছাড়তে চায়’

‘যে যেভাবে পারে দেশ ছাড়তে চায়’

২০২৫ সালের প্রথম ছয় মাসেই প্রায় ১০ হাজার বাংলাদেশি লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছাতে গিয়ে প্রাণ হারিয়েছেন। দেশত্যাগের এই পরিস্থিতির পেছনে কেবল দারিদ্র্য নয়, রয়েছে সুশাসনের অভাব, নিরাপত্তাহীনতা ও সর্বপরি ভবিষ্যতের অনিশ্চয়তা বলে মনে করেন সাংবাদিক শরীফুল হাসান।

০২:২৮ পিএম, ৩০ জুলাই ২০২৫ বুধবার

শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত 

শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত 

বাংলাদেশের ওপর আরোপিত ৩৫% পাল্টা শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) কমানোর বিষয়ে চূড়ান্ত দরকষাকষির তৃতীয় দফার প্রথম দিনে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সবুজ সংকেত পাওয়া গেছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। 

০২:০১ পিএম, ৩০ জুলাই ২০২৫ বুধবার

সেই ‘সমন্বয়ক’ রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার

সেই ‘সমন্বয়ক’ রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার

গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসা থেকে ৫০ লাখ টাকা চাঁদা নিতে গিয়ে গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমানের (রিয়াদ) বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ।

০১:২০ পিএম, ৩০ জুলাই ২০২৫ বুধবার

৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই বাংলাদেশি সাঁতারু

৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই বাংলাদেশি সাঁতারু

ইতিহাসের পাতায় নাম লেখালেন বাংলাদেশের দুই দুঃসাহসী সাঁতারু। প্রায় চার দশক পর আবারও বাংলাদেশ থেকে কোনও সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন। আর তাতে নতুন দিগন্ত উন্মোচন করলেন বাংলাদেশের এই দুই সাঁতারু নাজমুল হক হিমেল ও মাহফিজুর রহমান সাগর। 

০১:০৩ পিএম, ৩০ জুলাই ২০২৫ বুধবার

লন্ডনে ‘উইমেন ইন ডিপ্লোম্যাসি’ সম্মাননা পেলেন আবিদা ইসলাম

লন্ডনে ‘উইমেন ইন ডিপ্লোম্যাসি’ সম্মাননা পেলেন আবিদা ইসলাম

কূটনৈতিক অঙ্গনে নারীর অধিকার ও লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম ‘উইমেন ইন ডিপ্লোম্যাসি’ পুরস্কারে ভূষিত হয়েছেন।

১২:৪৫ পিএম, ৩০ জুলাই ২০২৫ বুধবার

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। 

১২:৩৯ পিএম, ৩০ জুলাই ২০২৫ বুধবার

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক আ.লীগ নেতা মোবারক আপিলে খালাস

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক আ.লীগ নেতা মোবারক আপিলে খালাস

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে মৃত্যুদণ্ড দিয়েছিল, তা বাতিল করে খালাস দিয়েছেন আপিল বিভাগ।

১২:১৩ পিএম, ৩০ জুলাই ২০২৫ বুধবার

নির্বাচনে ভোটকেন্দ্র সংস্কারের চাহিদা চেয়ে প্রাইমারি স্কুলগুলোতে চিঠি

নির্বাচনে ভোটকেন্দ্র সংস্কারের চাহিদা চেয়ে প্রাইমারি স্কুলগুলোতে চিঠি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে, এমন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কারের লক্ষ্যে চাহিদা চেয়ে চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

১১:৫৮ এএম, ৩০ জুলাই ২০২৫ বুধবার

জাপানে সুনামির আঘাত, নিরাপদ স্থানে সরানো হচ্ছে মানুষ

জাপানে সুনামির আঘাত, নিরাপদ স্থানে সরানো হচ্ছে মানুষ

রাশিয়ায় আঘাত হানা ভূমিকম্পের প্রভাবে জাপানের হোক্কাইডোতে ইতোমধ্যে সুনামি আঘাত করেছে।  ইতিমধ্যে ওই অঞ্চল থেকে নিরাপদ স্থানে মানুষ সরিয়ে নেয়ার কাজ করছে দেশটির আগুন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

১১:৪০ এএম, ৩০ জুলাই ২০২৫ বুধবার

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত দিদারুলের বাড়ি কুলাউড়ায় শোক

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত দিদারুলের বাড়ি কুলাউড়ায় শোক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানের মধ্যাঞ্চলে একটি বহুতল অফিস ভবনে বন্দুকধারীর গুলিতে নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) কর্মকর্তা বাংলাদেশী বংশোদ্ভুত দিদারুল ইসলাম রতন নিহত হয়েছেন। দিদারুল ইসলাম মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকার বাসিন্দা। তার মৃত্যুতে জেলাজুড়ে বইছে শোক।

১১:১৪ এএম, ৩০ জুলাই ২০২৫ বুধবার

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির ঘোষণা যুক্তরাজ্যের

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির ঘোষণা যুক্তরাজ্যের

আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

১০:৩৭ এএম, ৩০ জুলাই ২০২৫ বুধবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি