পালিত হচ্ছে ‘বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস’
বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে ‘বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস’। ১৮৪৬ সালের ১৬ অক্টোবর ডায়েটিল ইথার অ্যানেসথেসিয়ার প্রথম সফল প্রয়োগ হয়েছিল। সেই দিনটির স্মরণেই ১৯০৩ সাল থেকে বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস পালন করা হয়ে থাকে।
০৩:০০ পিএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার
বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
দুর্গাপূজা উপলক্ষে টানা চারদিন বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর পুনরায় উভয় দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্য দিয়ে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বেনাপোল বন্দর এলাকায়। ভারত থেকে দেশের ৭৫ ভাগ শিল্প প্রতিষ্ঠানের কাঁচামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এই বন্দর দিয়ে।
০২:৫৩ পিএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার
ভারতীয় দলের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়!
আইপিএলের ১৪তম আসরের ফাইনাল খেলা শেষ। এর কয়েকঘন্টার মধ্যেই এসেছে ভারতীয় ক্রিকেটের সবথেকে বড় খবর। যদিও এই জল্পনা চলছিল কয়েক দিন ধরেই। তবে এবার সে জল্পনা সত্য হতে যাচ্ছে। ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রশিক্ষকের গুরু দায়িত্ব পাচ্ছেন কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়।
০২:৩৪ পিএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার
না ফেরার দেশে অভিনেত্রী ফারুক জাফর
বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ফারুক জাফর আর নেই। শুক্রবার লখনউতে ব্রেইন স্ট্রোক হয়ে ৮৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দেন তিনি।
০২:২৩ পিএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার
ফুটবল খেলার সময় বজ্রপাত, মৃত্যু ১ আহত ৫
চট্টগ্রামের আনোয়ারা রায়পুর এলাকায় সমুদ্রের চরে ফুটবল খেলার সময় বজ্রাঘাতে মো. ফোরকান (১৬) নামে এক খেলোয়াড়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৫ জন। তাদের গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
০১:৫৯ পিএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার
কাবুলে ড্রোন হামলা : ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের শেষ সময়ে দেশটিতে মার্কিন ড্রোন হামলা চালান হয়। এতে ভুলবশত ৭ শিশুসহ ১০ জন প্রাণ হারায়। এ হত্যার ঘটনায় নিহত পরিবারের স্বজনদের ক্ষতিপূরণ দেয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ক্ষতিপূরণের অর্থের পরিমাণ উল্লেখ করা হয়নি।
০১:৪৮ পিএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার
গাড়ির ধাক্কায় পথচারী নিহত
মিরসরাইয়ে দ্রুতগামী একটি হাইস গাড়ির ধাক্কায় একরামুল হক সেলিম (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিলেন সেলিম।
০১:৪২ পিএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার
‘রাবণ’ হয়ে আসছেন ‘জিৎ’
লাল চোখে কুটিল হাসি, একদিকের ভ্রু’র মাঝে কাটা দাগ। এক্কেবারে ‘রাবণ’ রুপে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে চমকে দিলেন টালিউডের সুপারস্টার ‘জিৎ’। পূজার পর পরই নিজের নতুন সিনেমার ঘোষণা দিলেন টালিউডের এই অভিনেতা।
০১:২৪ পিএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার
মুদি ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, স্ত্রী-সন্তানসহ আটক ৪
নাটোরের নলডাঙ্গায় আব্দুর রাজ্জাক ওরফে কালু (৪০) নামে এক মুদি দোকানদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হওয়ায় নিহতের স্ত্রী সালমা বেগম (৩৫), ছেলে হৃদয় (১৬) এবং নিহতের ভাই সেন্টুসহ চারজনকে আটক করেছে পুলিশ।
০১:০৫ পিএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার
দুর্গাপূজার শোভাযাত্রায় ভয়ঙ্কর গাড়ির ধাক্কা, ভিডিও ভাইরাল
দুর্গাপূজার প্রতিমা নিরঞ্জনের জন্য শোভাযাত্রা চলছিল। ঠিক সেই সময় তীব্র গতিতে এসে ধাক্কা মারল একটি গাড়ি। আর এতে করে মূহুর্তেই গাড়ির তলায় পিষে যায় মানুষ। যাদিও এখন পর্যন্ত এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন। ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তিশগড়ের জাশপুর জেলার পাথালগাওঁ এলাকায়।
০১:০১ পিএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার
‘কাদা ছোড়াছুড়ি’ নয়, নিস্তার চান শ্যামপুর-কদমতলীর মানুষ
দীর্ঘসময় জলাবদ্ধতায় দুর্ভোগে রাজধানীর শ্যামপুর-কদমতলী শিল্পাঞ্চল এলাকার মানুষ। ব্যাহত হচ্ছে কলকারখানার উৎপাদন। এমন পরিস্থিতিতে বড় ধরনের লোকসানের আশংকা করছেন শিল্প মালিকরা। ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলছেন, পদ্মাসেতুর রেলসংযোগ প্রকল্পে সমন্বয়হীনতার কারণেই এই জলাবদ্ধতা। আর প্রকল্প পরিচালকের দাবি, সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধান চান তারা।
১২:৪১ পিএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার
বহু আগেই মৃত্যু হয়েছে আখুন্দজাদার!
২০১৬ সালে মোল্লা আখতার মনসুর এক ড্রোন হামলায় নিহত হলে তালেবান প্রধান হন আখুন্দজাদা। সাম্প্রতিক কালে বারবার আফগানিস্তান প্রসঙ্গ এলেই উঠে এসেছে তার নাম। তালেবান কাবুল দখল করার পর থেকেই আখুন্দজাদাকে নিয়ে শুরু হয় জোর জল্পনা। যদিও তালেবানের এই শীর্ষ
১২:৩৬ পিএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার
দেবীর গায়ে ১৬ কেজি ওজনের সোনার শাড়ি!
দেখতে দেখতে শেষ হল পূজার দিনগুলো। আর দশমীতে বাড়িও চলে গেলেন উমা। এই বিদায়কালে মাকে অবিশ্বাস্যভাবে অমূল্য বসনে সাজিয়েছে ভারতের পুণের মহালক্ষ্মী নামের একটি মন্দির। এক-দুই নয়, একেবারে ১৬ কেজি ওজনের শাড়ি পড়িয়েছে মাকে!
১২:১৫ পিএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার
স্থানীয়ভাবে বাড়লেও বিদেশি বিনিয়োগ কম
গতি ফিরেছে স্থানীয় বিনিয়োগে। বছরের প্রথম ছয় মাসে দেশীয় উদ্যোক্তাদের কাছ থেকে প্রায় ১৪০ শতাংশ বেশি বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। তবে এ সময়ে কমেছে বিদেশি বিনিয়োগ প্রস্তাব। বিডার আশা, সামনের দিনগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে।
১২:০০ পিএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার
খাদ্যের অপচয় যেন না হয় : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যের অপচয় কিভাবে রোধ করা যায় সেদিকে নজর দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
১১:৫৮ এএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পূরণ করতে হবে যেসব শর্ত
জিএসটি গুচ্ছ পদ্ধতিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সম্মান শ্রেণীতে ভর্তি হতে শর্তাবলী প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক্ষেত্রে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক শর্ত পূরণ করতে হবে।
১১:৩০ এএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার
কিংবদন্তির চরিত্রে অক্ষয় কুমার
ভারতীয় সেনাবাহিনীর কিংবদন্তি মেজর জেনারেল ইয়ান কার্ডোজোর বায়োপিক ‘গোর্খা’ সিনেমায় ‘কার্তুজ সাহিবে’র চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। বিজয়া দশমীতেই এমন খবর দিলেন তিনি। প্রকাশ করলেন নিজের নতুন সিনেমার ফার্স্ট লুক পোস্টারও।
১১:১২ এএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার
গাজীপুরে প্রতিমা ভাংচুর, ৩ মামলায় ১৮ আসামি রিমান্ডে
গাজীপুরের কাশিমপুর এলাকায় তিনটি মন্দিরের হামলা করে প্রতিমা ভাংচুরের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ২০ জনের মধ্যে ১৮ জনকে আদালতের মাধ্যমে দু’দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ।
১০:৪৩ এএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার
সাংবাদিক খালেকদাদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী
মুক্তিযুদ্ধের সংগঠক, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক ও সাংবাদিক খালেকদাদ চৌধুরীর ৩৬তম মৃত্যুবার্ষিকী ১৬ অক্টোবার, শনিবার। তিনি ১৯০৭ সালে নেত্রকোনার মদন উপজেলার চানগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন।
১০:৩৯ এএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার
শেষ মুহূর্তে এমবাপের গোলে পিএসজির জয়
আবারও হোঁচট খেতে বসেছিল প্যারিস জেন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচের ৬৮ মিনিট পর্যন্ত এক গোলে এগিয়ে ছিল অঁজি। তাতে হারের শঙ্কা জেগেছিল পিএসজি শিবিরে। তবে ঘুরে দাঁড়িয়ে দানিলো গোলের সমতার পর শেষ মুহূর্তে এমবাপের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মাওরিসিও পচেত্তিনোর দলটি।
১০:২৩ এএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার
বিশ্বকাপে নতুন রেকর্ডের হাতছানি সাকিবের
২০১৯ সালের বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনালে খেলতে না পারলেও অলরাউন্ডিং পারফরম্যান্সে বিশ্বকাপকে নিজের করে নিয়েছিলেন সাকিব আল হাসান। আসন্ন ট-২০ বিশ্বকাপ আবারো নতুন রেকর্ডের হাতছানি দিচ্ছে সাকিবকে। আর মাত্র ১০ উইকেট পেলেই টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি হবেন তিনি।
১০:১৬ এএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার
বৈঠকের সময় ছুরি মেরে ব্রিটিশ এমপিকে হত্যা
ব্রিটিশ পার্লামেন্টর একজন সদস্য স্যার ডেভিড অ্যামেস তার সংসদীয় এলাকায় একটি মিটিং চলাকালে ছুরিকাঘাতে নিহত হয়েছেন। লন্ডন থেকে পূর্ব দিকে লে-অন-সি এলাকায় একটি গির্জায় তার ওপর হামলা হয়। হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ ২৫ বছর বয়সী এক যুবককে আটক করেছে।
১০:০৯ এএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার
বজ্রপাতে যুবক নিহত, দুই ভাই আহত
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার তমরদ্দি ইউনিয়নে বজ্রপাতে নিহত হয়েছে মো. রিয়াজ উদ্দিন (২২) নামের এক যুবক। এ ঘটনায় তার দুই ভাই আহত হয়েছেন। বজ্রপাতের শিকার ৩ ভাই মেঘনার পাড়ে বসে বড়শি দিয়ে মাছ ধরছিলেন বলে জানা গেছে।
০৯:৪৩ এএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার
শ্রীলঙ্কাকে মুরালিধরনের পরামর্শ
বিশ্বকাপের প্রথম রাউন্ডে উত্তীর্ণ চার দল অংশ নিবে আগেই সুপার টুয়েলভে জায়গা করে নেওয়া ৮ দলের বিপক্ষে। ২০১৪ সালের চ্যাম্পিয়ন ও তিনবারের ফাইনালিস্ট শ্রীলঙ্কাকেও এবার খেলতে হবে প্রথম পর্বে। লঙ্কান স্পিন লিজেন্ড মুত্তিয়া মুরালিধরন তার দেশের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন আইসিসির এক সাক্ষাৎকারে।
০৯:৩৯ এএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার
- সালাহউদ্দিন নোমান চৌধুরী হলেন পররাষ্ট্র সচিব
- ডিসেম্বরে মিলছে টানা চার দিনের ছুটি
- কোনো দলের প্রতি সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়: প্রধানমন্ত্রী
- ২০৩০ সালের মধ্যে সর্বজনীন চক্ষুসাস্থ্য সেবা নিশ্চিতে মাল্টিসেক্টরাল পদক্ষেপের আহ্বান
- সংসদের চতুর্থ অধিবেশন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত
- পাকিস্তানের ৪ প্রদেশ ভেঙে ১২টি করার পরিকল্পনা, হতে পারে গণভোট
- অক্টোবরেই গণপিটুনিতে নিহত ৩২
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- নতুন পে-স্কেল বাস্তবায়ন যেভাবে, অবসরভোগীরা যতো পাবেন
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল























