সব জেলায় শেখ কামাল ডিজিটাল কর্নার প্রতিষ্ঠা করা হবে: পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সৃজনশীল প্রতিভার অধিকারী শেখ কামালের অবদানকে দেশের প্রতিটি তরুণের কাছে তুলে ধরার জন্য সারাদেশে ৬৪টি শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার তৈরি করা হচ্ছে।
০৮:০৮ পিএম, ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
‘আফগানিস্তানে যুদ্ধাবস্থা সন্ত্রাসবাদের চ্যালেঞ্জকে তীব্র করেছে’
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, আফগানিস্তানে যে ক্রান্তিকাল দেখা যাচ্ছে এবং যে যুদ্ধ আবারও তার জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে তা সন্ত্রাসবাদের চ্যালেঞ্জকে তীব্র করছে। এর ফলাফল শুধু আফগানিস্তানের আশেপাশেই নয়, এর বাইরেও পড়বে। ব্রিকস একাডেমিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে মন্ত্রী এ কথা বলেন।
০৮:০৬ পিএম, ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
ঠাকুরগাঁওয়ে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একটি ধানের ক্ষেত থেকে আসাদুজ্জামান (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
০৮:০১ পিএম, ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
জলসিঁড়ি আবাসন এলাকায় বৃক্ষরোপণ করলেন সেনাবাহিনী প্রধান
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ বৃহস্পতিবার (০৫-০৮-২০২১) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জলসিঁড়ি আবাসন প্রকল্পে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
০৭:৩৮ পিএম, ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
‘চিরতারুণ্যের প্রতীক : অনন্য শেখ কামাল’ গ্রন্থের মোড়ক উন্মোচন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দ্বিভাষিক স্মারক গ্রন্থ 'চিরতারুণ্যের প্রতীক: অনন্য শেখ কামাল (ফরএভার ইয়োথ: ইউনিক শেখ কামাল) এর মোড়ক উন্মোচন করেছেন।
০৭:৩৫ পিএম, ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
রাজবাড়ীতে শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন
রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজবাড়ী অফিসার্স ক্লাব প্রাঙ্গন মঞ্চে শেখ কামালের প্রতিকৃকিতে ফুলের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
০৭:১১ পিএম, ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
বাংলাদেশে ৯৮ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রকাশিত জিনোম সিকোয়েন্সিং ফলাফলে দেখা গেছে, বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্তদের ৯৮ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত।
০৭:০১ পিএম, ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
কাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস
আগামীকাল ২২শে শ্রাবন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবস। মহাকালের চেনাপথ ধরে প্রতিবছর বাইশে শ্রাবণ আসে। এই বাইশে শ্রাবণ বিশ্বব্যাপী রবী ভক্তদের কাছে একটি শূন্য দিন। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস।
০৬:৫১ পিএম, ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
আশ্রয়ণ প্রকল্পের ঘরে জন্ম নেয়া ছেলের নাম রাখলেন শেখ মুজিবুর রহমান
প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে যশোরের বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের হাফিজা বেগম আনন্দে আত্মহারা হয়েছেন। তাই উপহারের ঘরে সদ্য জন্ম নেয়া সন্তানের নাম রাখলেন ‘শেখ মুজিবুর রহমান’। নবজাতক এই শেখ মুজিবকে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন যশোরের জেলা প্রশাসক মো: তমিজুল ইসলাম খাঁন ও শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। তাকে এক নজর দেখতে ভীড় করছেন আশে-পাশের মানুষ। বালুন্ডা গ্রামে ভূমিহীনরা মাথা গোজার ঠাঁই পেয়ে আনন্দে আপ্লুত হয়ে প্রধানমন্ত্রীর জন্য প্রাণ ভরে দোয়া করতে শুরু করেছেন বলে জানান উপকারভোগিরা।
০৬:৩৭ পিএম, ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
ব্রাহ্মণবাড়িয়ায় ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় ভীমরুলের কামড়ে জান্নাত-(৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ভীমরুলের কামড়ে মাইনুল মিয়া-(৭) ও তাবাসসুম-(৫) নামে অপর দুই শিশু আহত হয়। বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জান্নাত মারা যায়। শিশু জান্নাত সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের হানিফ মিয়ার মেয়ে।
০৬:২২ পিএম, ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
একদিনে রেকর্ড ২৬৪ জনের মৃত্যু
করোনাভাইরাসে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ২৬৪ জনের মৃত্যুর খবর দিয়ে স্বাস্থ্য অধিদফতর। দেশে এটিই হলো সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে ভাইরাসটিতে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ৯০২ জনে।
০৬:১৩ পিএম, ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্ত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, একই মূল্যমানের একটি উদ্বোধনী খাম ও ৫ টাকা টাকা দামের একটি ডাটাকার্ড অবমুক্ত করেছেন।
০৫:৫৭ পিএম, ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
প্রযুক্তিতে সেরা ভিভো ভি২১
এই সময়ে ভিডিও কলের ব্যস্ততা অনেক বেশি। বিশেষ করে লকডাউনে মানুষের দূরত্ব কমিয়ে এনেছে ভিডিও কল। শুধু কি মুখের কথায় এখন মন মানে? চেহারাটাও যে দেখা চাই। স্মার্টফোনগুলো প্রতিনিয়ত এসব প্রযুক্তি নিয়েই কাজ করছে। দিনে না হয় ভিডিও কলটা ভালোই হলো; কিন্তু রাতে? আঁধারে যদি ঠিক মত চেহারাটাই না বোঝা যায়?
০৫:৪৮ পিএম, ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
সাবধান ডিজিটাল মাদক!
দিন দিন মাদকাসক্তির মতো অনলাইন গেম খেলাতেও আসক্ত হয়ে পড়ছে দেশের তরুণ-তরুণী। স্মার্ট ডিভাইসের ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাওয়া, অনলাইন গেমের সহজলভ্যতা ও গেমগুলোকে আনন্দদায়ক এবং অত্যাধুনিক করে গড়ে তোলার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।
০৫:৩৩ পিএম, ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
টিকা ছাড়া বেনাপোল কাস্টম হাউসে প্রবেশ নয়
আগামী ১৬ আগস্ট থেকে টিকা ছাড়া কাউকে বেনাপোল কাস্টম হাউসে প্রবেশ করতে দেওয়া হবে না। ৩ আগস্ট (মঙ্গলবার) বেনাপোল কাস্টম হাউস এক আদেশে বলেছে, টিকা গ্রহণ ব্যতীত সব কর্মকর্তা-কর্মচারি ও অংশীজনের বেনাপোল কাস্টম হাউসের অভ্যন্তরে প্রবেশ সীমিত করা হলো।
০৫:২৩ পিএম, ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
‘ক্রীড়া ও সংস্কৃতির বিকাশে শেখ কামালের বিরাট অবদান রয়েছে’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের বহুমুখী প্রতিভার কথা উল্লেখ করে বলেছেন, দেশের ক্রীড়া ও সংস্কৃতির বিকাশে তাঁর বিরাট অবদান রয়েছে।
০৫:২২ পিএম, ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
আদর্শ ও জনকল্যাণে অবদানই হওয়া উচিত রাজনীতির মূলমন্ত্র: শ ম রেজাউল
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন,“আদর্শ ও জনকল্যাণে অবদানই রাজনীতির মূলমন্ত্র হওয়া উচিত। নীতির রাজাই হচ্ছে রাজনীতি, শ্রেষ্ঠ নীতির নাম রাজনীতি। দুষ্টদের লালন-পালন ও পৃষ্ঠপোষকতা দেওয়া রাজনীতি নয়।
০৫:১১ পিএম, ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
ইএফডি মেশিনের সপ্তম লটারির ড্র অনুষ্ঠিত
ইলেক্ট্রনিক ফিসকাল ডিভাইস (ইএফডি) ব্যবহার করে দোকান থেকে কেনাকাটায় ক্রেতাদের ভ্যাট দিতে উৎসাহিত করতে পুরস্কারের সপ্তম লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১১টায় সেগুনবাগিচায় রাজস্ব বোর্ড ভবনের সভাকক্ষে এ লটারির ড্র অনুষ্ঠিত হয়।
০৫:০৪ পিএম, ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
নরওয়েকে ৭৬ রানেই গুটিয়ে দিল জার্মানি
জার্মানিতে আজ থেকে শুরু হয়েছে তিন জাতি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। কেরেফেল্ডে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে নরওয়েকে মাত্র ৭৬ রানেই অলআউট করে দিয়েছে স্বাগতিক জার্মানি। মাত্র পাঁচ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দিয়েছেন জার্মান স্পিনার গুলাম আহমাদি। টুর্নামেন্টটির অপর দল ফ্রান্স।
০৪:৫৭ পিএম, ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
নওগাঁয় শেখ কামালের জন্মদিনে নানা কর্মসূচি পালিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা ও শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় নানা কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বৃক্ষ রোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
০৪:৪৩ পিএম, ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
হাতিয়ায় অস্ত্র ও গুলিসহ জলদস্যু গ্রেপ্তার
নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নে অভিযান চালিয়ে মো. ইলিয়াসকে (৩৮) গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। এসময় তার কাছ থেকে একটি একনলা শর্টগান, তিন রাউন্ড গুলি, তিনটি পাইরোটেকনিক ও দুটি রামদা উদ্ধার করা হয়।
০৪:৩২ পিএম, ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
মোংলায় মেম্বরের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীনদের দেয়া ঘর নিজের শাশুড়ি ও শালিকার নামে বাগিয়ে নিয়ে সমালোচনার মুখে পড়েন প্রথমে। এরপর জেলে নয় এমন সব লোকদের জেলে কার্ড বিতরণ, পানির ট্যাঙ্কি বাবদ টাকা নেয়া এবং বিধবা কার্ড দিতেও টাকা চেয়ে বসেন তিনি। এতসব অভিযোগ মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বর) আব্দুল হালিম হাওলাদারের বিরুদ্ধে।
০৪:২৩ পিএম, ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
নড়াইলে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন
নড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, ক্রীড়াসংগঠক ও বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তার জন্মবার্ষিকী পালিত হয়।
০৪:২২ পিএম, ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
অর্ধচন্দ্রাসন ও ত্রিকোণাসন
পদ্ধতি : প্রথমে দুই পা ও মেরুদণ্ড সোজা করে দুই পায়ের পাতা কাছাকাছি রেখে দাঁড়ান। এবার দুহাত মাথার ওপরে তুলুন। হাত দুটো যেন কানের সাথে লেগে থাকে। দুহাতের তালু একত্রে চেপে রাখুন (১নং ছবির মতো)। এবার কোমর থেকে শরীরের ওপরের অংশ ধীরে ধীরে ডান দিকে বাঁকান (২নং ছবির মতো)। একইভাবে ১নং ছবির মতো অবস্থানে ফিরে এসে কোমর থেকে শরীরের ওপরের অংশ ধীরে ধীরে বাম দিকে বাঁকান (৩নং ছবির মতো)। দম স্বাভাবিক রাখুন। খেয়াল রাখুন যেন শরীর সামনে কিংবা পেছনে ঝুঁকে না যায়।
০৪:১৬ পিএম, ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
- প্রধানমন্ত্রীর নির্দেশে চালু হলো সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট
- থ্রি-পিস পরে ব্রাজিলের জয় উদযাপনে বিএনপি নেতা বহিষ্কার
- তুরাগে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু
- চলতি সপ্তাহে দেশের ৫ জেলায় বন্যার পূর্বাভাস
- পুলিশের ৬ ডিআইজিকে বদলি
- চিত্রনায়ক সালমান শাহ’র লাশ উত্তোলনে ম্যাজিস্ট্রেট নিয়োগ
- ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ পালনের সিদ্ধান্ত সরকারের: প্রতিমন্ত্রী
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী























