সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী
শুরু হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন। সোমবার (৪ অক্টোবর) বিকেল ৪টায় গণভবন থেকে তিনি এ সম্মেলনে অংশ নেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে অংশগ্রহণ পরবর্তী এ সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী।
০৪:১৯ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার
জাপানের নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা
মাত্র এক বছর ক্ষমতায় থেকে সম্প্রতি পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। এবারে তার জায়গায় প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিলেন ফুমিও কিশিদা।
০৪:০৪ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার
বিশ্ববিদ্যালয়ের সবাইকে টিকার আওতায় আনা হবে : উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেছেন, ‘দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সবাইকে শতভাগ টিকার আওতায় এনে সশরীরে শ্রেণি কার্যক্রম শুরু করা হবে।’
০৪:০০ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার
বেনাপোলে গান পাউডার ও মোটরসাইকেলসহ আটক ১
যশোরের বেনাপোল পোর্টথানা এলাকা থেকে ৪০০ গ্রাম গান পাউডার, চোরাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ শামীম হোসেন (১৭) নামের এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ সদস্যরা।
০৩:৫২ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার
অবশেষে তামিমের ব্যাটে রান
দুই মাস পর নেপালের টি-টোয়েন্টি লিগে ফিরলেও দুই ম্যাচে রান পাচ্ছিলেন না তামিম ইকবাল। অবশেষে তৃতীয় ম্যাচে এসে চার-ছক্কা হাঁকিয়ে কাঙ্ক্ষিত সেই রানের দেখা পেলেন দেশ সেরা এই ওপেনার। সোমবার (৪ অক্টোবর) এভারেস্ট প্রিমিয়ার লিগের (ইপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচে রানে ফেরার দিনে চিতন টাইগার্সের বিপক্ষে ৬ উইকেটের দারুণ জয় পেয়েছে তামিম ইকবালের দল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স।
০৩:৫১ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার
ক্ষমতার অপব্যবহার করবেন না : কাদের
রাজনীতিতে ভালো মানুষদের সঙ্গে রাখার নির্দেশ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘খারাপ মানুষ দিয়ে রাজনীতি করলে দল নষ্ট হয়ে যাবে। দুঃসময়ে বসন্তের কোকিলরা দলে থাকবে না, ত্যাগীরাই সুখে-দুঃখে দলের পাশে থাকবে। তাই সৎ ও ভালো মানুষদের দলে টানতে হবে।’
০৩:৪৪ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার
যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাংচুর
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর করা হয়েছে।
০৩:৩৭ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার
হিলির পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা
হিলি স্থলবন্দরে আমদানি বাড়লেও মাত্র দুদিনের ব্যবধানে পেঁয়াজের পাইকারি বাজারে দাম বেড়েছে প্রতি কেজিতে ১০ টাকা। দুদিন আগে ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হয়েছিল ৩৫ টাকা কেজি দরে। যা রোববার বন্দরে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৬ টাকা কেজি দরে, আজও একইদামে বিক্রি হচ্ছে।
০৩:৩৭ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার
ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের সিইও রিপন গ্রেপ্তার
ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের সিইও রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। প্রতারণার অভিযোগে গ্রাহকের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
০৩:০৬ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার
নওগাঁয় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সাংস্কৃতিক উৎসব পালিত
নওগাঁয় ১৭টি সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে পালিত হলো স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সাংস্কৃতিক উৎসব। এসময়ে মনোমুগ্ধকর সংগীত, নৃত্য এবং আবৃত্তি পরিবেশন করা হয়।
০৩:০৫ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার
টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট বিক্রি শুরু
ক্রিকেটপ্রেমিদের জন্য সুখবর দিলো ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে আইসিসি। আগ্রহী দর্শকদের মাঝে ইতিমধ্যে টিকিট বিক্রি শুরু করা হয়েছে।
০২:৫২ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার
প্যানডোরা পেপার্স কী?
বিশ্বজুড়ে ৩৫ জন রাষ্ট্র নেতা, কয়েকশ সরকারি ও সেনা কর্মকর্তা, ধনকুবেরের গোপন সম্পদ ও লেনদেন ফাঁস করে দেওয়া ‘প্যান্ডোরা পেপার্স’ এর দিকে এখন সবার চোখ।
০২:৪৭ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার
বাবরের অবৈধ সম্পদ অর্জন মামলার রায় ১২ অক্টোবর
অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের রায় ১২ অক্টোবর ঘোষণার জন্য দিন ধার্য করেছেন আদালত। তিনি একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি।
০২:৪৩ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার
৪৮ দিন পর শুরু ফেরি চলাচল
শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি বন্ধের ৪৮ দিনের মাথায় পরীক্ষামূলকভাবে চালু হয়েছে চলাচল। সোমবার বেলা ১১টায় শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় ফেরি ‘কুঞ্জলতা’। এটি সফল হলেই ফেরি সার্ভিস সচল হবে। এতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। এ মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়া-বাংলাবাজার রুটে যেন প্রাণ ফিরে এসেছে।
০২:১৫ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার
ওমানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ওমানের রাজধানী মাস্কাটে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। একদিনের রুম কোয়ারেন্টাইন শেষে মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করবে টাইগাররা।
০১:৪৭ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার
এক মাস ধরে আইসিইউতে অভিনেতা মাহমুদ সাজ্জাদ
করোনাভাইরাস পরবর্তী জটিলতা নিয়ে মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের অভিনেতা মাহমুদ সাজ্জাদ রাজধানীর একটি হাসপাতালে এক মাসেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন রয়েছেন। ৭৩ বছর বয়সী এ অভিনেতা করোনাভাইরাস থেকে সেরে ওঠার পর শারীরিক জটিলতা নিয়ে ১ সেপ্টেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন।
০১:৪৬ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার
রোডসের প্রকৌশলী মোসলেহ উদ্দিনের নিয়োগ বাণিজ্য
চাহিদা নেই, তারপরও নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই মাস্টার রোলে প্রায় অর্ধশত পদে নিয়োগ। এমএলএসএস থেকে দেয়া হয়েছে পদোন্নতি। শুধু তাই-ই নয়, সরকারি বেতনে নিয়োগ করা দুই কর্মচারিকে বাসায় কাজ করান সড়ক ও জনপথ বিভাগের কারখানা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোসলেহ উদ্দিন আহম্মদ। এতো নিয়োগের পরও এ বিষয়ে কিছুই জানে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
০১:২৮ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার
প্যানডোরা পেপার্স : কর ফাঁকি দিয়েছেন শচীন!
কর ফাঁকির তদন্তমূলক রিপোর্টে ‘প্যান্ডোরা পেপার্স’-এ জড়িয়ে গেল শচীন টেন্ডুলকারের নাম। তিনি ছাড়াও ভারতের ছয় রাজনীতিবিদের নাম রয়েছে সেই তালিকায়।
০১:২০ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার
সাফারি পার্কে নতুন অতিথি নীল গাইয়ের শাবক
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীল গাইয়ের দুটি শাবক। দুটি শাবকই সুস্থ আছে। নীল গাইয়ের বংশ বিস্তার নিয়ে আশাবাদী হয়ে উঠেছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষ। এক সময় দেশে নীল গাই থাকলেও বনাঞ্চল কমে যাওয়া এবং শিকারিদের লোভে ৮০ বছর আগেই বিলুপ্ত হয়েছে প্রাণীটি।
১২:৫৫ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার
বিশ্ব প্রাণী দিবস : হুমকির মুখে ডলফিন ও তিমি
প্রাণীদের অধিকার নিশ্চিতে বিশ্বব্যাপী পালিত হচ্ছে- ‘প্রাণী দিবস’। প্রাণীদের কল্যাণে এবং তাদের অধিকার রক্ষার্থে প্রতিবছর বিশ্বব্যাপী ৪ অক্টোবর পালিত হয় দিবসটি। সারাবিশ্বে দিবসটি পালন করে যুক্তরাজ্যভিত্তিক ‘ন্যাচার ওয়াচ ফাউন্ডেশন’।
১২:৫২ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার
চাঞ্চল্যকর গৃহবধূ ধর্ষণ মামলায় দুই আসামীর যাবজ্জীবন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরের চাঞ্চল্যকর গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামী দেলোয়ার হোসেন দেলু ও তার সহযোগী মোহাম্মদ আলী প্রকাশ আবু কালামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে দুই আসামীকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১২:৩৭ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার
বাবার সঙ্গে দু’মিনিট কথা, কেঁদে ফেললেন শাহরুখপুত্র
মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর প্রথম বাবার সঙ্গে দেখা হয়েছে শাহরুখ পুত্র আরিয়ানের। এসময় মাত্র দুই মিনিটের জন্য কথা বলার সুযোগ পান বাবা-ছেলে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, শাহরুখ খানের সঙ্গে কথা বলতে বলতে কেঁদে ফেলেছিলেন ২৩ বছরের সন্তান আরিয়ান খান।
১২:৩০ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার
প্রিয়াঙ্কা গান্ধী আটক
ভারতের লখিমপুর খেরিতে চার কৃষক-সহ আটজনের মৃত্যু হয়েছে। কৃষকদের গাড়িতে পিষে মারা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে চার কৃষককে ‘হত্যা’র প্রতিবাদে দলীয় নেতাদের নিয়ে সেখানে যাওয়ার পথে ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ। উত্তরপ্রদেশের লখিমপুরের খিরিতে যাচ্ছিলেন তিনি। সেখানে পৌঁছানোর আগেই তাকে আটক করা হয়।
১২:২৯ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার
পালিত হচ্ছে ‘বিশ্ব বসতি দিবস’
‘নগরীয় কর্মপন্থা প্রয়োগ করি কার্বন মুক্ত বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার পালিত হচ্ছে ‘বিশ্ব বসতি দিবস-২০২১’।
১২:১১ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার
- সালাহউদ্দিন নোমান চৌধুরী হলেন পররাষ্ট্র সচিব
- ডিসেম্বরে মিলছে টানা চার দিনের ছুটি
- কোনো দলের প্রতি সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়: প্রধানমন্ত্রী
- ২০৩০ সালের মধ্যে সর্বজনীন চক্ষুসাস্থ্য সেবা নিশ্চিতে মাল্টিসেক্টরাল পদক্ষেপের আহ্বান
- সংসদের চতুর্থ অধিবেশন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত
- পাকিস্তানের ৪ প্রদেশ ভেঙে ১২টি করার পরিকল্পনা, হতে পারে গণভোট
- অক্টোবরেই গণপিটুনিতে নিহত ৩২
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- নতুন পে-স্কেল বাস্তবায়ন যেভাবে, অবসরভোগীরা যতো পাবেন
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল























