নিষেধাজ্ঞা শেষে ইলিশের আশায় সাগরে জেলেরা
শেষ হয়েছে সাগরে ৬৫ দিন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা। ২৩ জুলাই রাত ১২টায় এই নিষেধাজ্ঞা শেষ হয়। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন আশায় গভীর সমুদ্রে ইলিশ শিকারে গেছেন জেলেরা।
০৮:৩৩ এএম, ২৪ জুলাই ২০২১ শনিবার
দোকান থেকে উদ্ধার হলো দাড়াশ সাপ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডলুবাড়ী এলাকার লেমন গার্ডেনের পাশে চন্দন দাশের দোকানের তাক থেকে একটি দাড়াশ সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
০৮:২৫ এএম, ২৪ জুলাই ২০২১ শনিবার
জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার টিকা আসছে আজ
জাপান সরকারের পক্ষ থেকে আজ ঢাকায় আসছে বাংলাদেশকে উপহার হিসেবে দেওয়া অক্সফোর্ড আ্য্যস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় এ টিকা দিচ্ছে জাপান।
০৮:২৪ এএম, ২৪ জুলাই ২০২১ শনিবার
ফকির আলমগীর বেঁচে থাকবেন তার গানে: তথ্যমন্ত্রী
একুশে পদকপ্রাপ্ত গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
০৮:১০ এএম, ২৪ জুলাই ২০২১ শনিবার
খিলগাঁও কবরস্থানে শায়িত হবেন ফকির আলমগীর
রাজধানীর খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন গণসংগীত শিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ফকির আলমগীর। ফকির আলমগীরের ছোট ভাই ফকির সিরাজ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
০৭:৫১ এএম, ২৪ জুলাই ২০২১ শনিবার
ফকির আলমগীর আর নেই
একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় গণসংগীতশিল্পী ফকির আলমগীর আর নেই। করোনায় আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ জুলাই) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
০৭:২৫ এএম, ২৪ জুলাই ২০২১ শনিবার
কঠোর বিধিনিষেধের প্রথম দিনে ঢাকায় ৪০৩ গ্রেফতার
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধের আজ প্রথম দিন ৪০৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
০৯:৪৯ পিএম, ২৩ জুলাই ২০২১ শুক্রবার
মহামারীর মধ্যেও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে: এডিবি
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) জুলাই মাসে তাদের এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক সাপ্লিমেন্টে বলেছে, রপ্তানি ও রেমিটেন্সের উপর নির্ভর করে গত অর্থবছরের মতো কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার অব্যাহত থাকবে।
০৯:৪৩ পিএম, ২৩ জুলাই ২০২১ শুক্রবার
হেরে গেল বাংলাদেশ
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে বাংলাদেশের বিপক্ষে আরাধ্য জয়ের দেখা পেয়েছে জিম্বাবুয়ে। টাইগারদের ২৩ রানে হারিয়েছে স্বাগতিকরা। এতে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে সিকান্দার রাজার দল।
০৯:১৯ পিএম, ২৩ জুলাই ২০২১ শুক্রবার
পাকিস্তানের প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার আম উপহার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ‘হাড়িভাঙা’ আম পাঠিয়েছেন।
০৮:৪২ পিএম, ২৩ জুলাই ২০২১ শুক্রবার
হিলিতে স্বাস্থ্যবিধি না মানায় ১৬ পথচারীকে জরিমানা
দিনাজপুরের হিলিতে লকডাউন অমান্য করে ঘুরতে বের হওয়ায় ও স্বাস্থ্যবিধি না মানায় পথচারী ও মোটরসাইকেল আরোহীসহ ১৬জনকে ৪ হাজার ৮শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
০৮:১৯ পিএম, ২৩ জুলাই ২০২১ শুক্রবার
‘মুখ ও মুখোশ’ সিনেমার অভিনেত্রী জহরত আর নেই
বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ এর অভিনেত্রী জহরত আর নেই (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি লন্ডনের একটি হোম কেয়ারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
০৮:০৭ পিএম, ২৩ জুলাই ২০২১ শুক্রবার
জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার আড়াই লাখ টিকা আসছে কাল
বাংলাদেশ আগামীকাল কোভাক্স সুবিধার আওতায় প্রথম চালান হিসেবে জাপানের কাছ থেকে ২,৪৫,২০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন পেতে যাচ্ছে।
০৭:৪৬ পিএম, ২৩ জুলাই ২০২১ শুক্রবার
বাগেরহাটে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে সাত
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পিকআপ ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত ইজিবাইক যাত্রী নূর মোহাম্মদ মারা গেছে। শুক্রবার (২৩ জুলাই) বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এই নিয়ে ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সাত জনের মৃত্যু হল।
০৭:৪০ পিএম, ২৩ জুলাই ২০২১ শুক্রবার
নওগাঁয় বিনোদন কেন্দ্রে উপচেপড়া ভীড়, উপেক্ষিত স্বাস্থ্যবিধি
ঐতিহ্যবাহী পাহারপুর বৌদ্ধ বিহার,আলতাদিঘী.পতিসর রবীন্দ্রনাথ কাচারীবাড়িসহ সরকারি পর্যঠন কেন্দ্র গুলো বন্ধ থাকলেও জেলার প্রায় ২০টি বিরোদন স্পটে মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। জেলায় করোনা পরিস্থিতি ভয়াবহ অবস্থা বিরাজ করলেও এসব স্পটে আসা বিনোদন প্রেমীদের স্বাস্থ্যবিধি মানার কোন বালাই নেই।
০৭:৩২ পিএম, ২৩ জুলাই ২০২১ শুক্রবার
দর্শকশূন্য স্টেডিয়ামে শুরু টোকিও অলিম্পিকস
দর্শক নেই, স্বল্প সংখ্যক অ্যাথলেট, অনেক অনেক ফেসমাস্ক এবং জীবাণু-বিহীন ফ্ল্যাগ - এসব নিয়েই আজ শুক্রবার শুরু হলো টোকিও অলিম্পিকস। করোনাভাইরাস মহামারি জাপানে একটি জাঁকজমকপূর্ণ অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠান করার আশাকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে।
০৭:২৯ পিএম, ২৩ জুলাই ২০২১ শুক্রবার
সৌদিতে এফ-১৬ জঙ্গিবিমান মোতায়েন করল আমেরিকা
সৌদি আরবের রাজধানী রিয়াদের দক্ষিণ অংশে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে আরো কিছু এফ-১৬ জঙ্গিবিমান মোতায়েন করেছে আমেরিকা। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড নিজের অফিসিয়াল আরবি-ভাষার টুইটার পেজে দেয়া এক পোস্টে জানিয়েছে, গত সপ্তাহে ওই ঘাঁটিতে এসব যুদ্ধবিমান পাঠানো হয়েছে।
০৭:১৮ পিএম, ২৩ জুলাই ২০২১ শুক্রবার
দারিদ্র্য দূরীকরণে ডিজিটাল কানেক্টিভিটি বাড়ানোর আহ্বান
গ্রামীণ অঞ্চলে ইন্টারনেট সংযোগের খরচ কমাতে ও ডিজিটাল শিক্ষার বিকাশে সকল খাতের অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন; যা বৈশ্বিক মহামারিকালীন সময়ে ডিজিটাল বৈষম্য হ্রাসে ও অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করবে। সম্প্রতি, ফাইন্যান্সিয়াল টাইমস ও হুয়াওয়ের আয়োজিত “স্ট্র্যাটেজি ফর অ্যাড্রেসিং দ্য এশিয়া প্যাসিফিক ডিজিটাল ড্রাইভ – ইনক্রিজিং কানেক্টিভিটি টু ড্রাইভ ইকোনোমি রিকোভারি” শীর্ষক সেমিনারে এ বিষয়ে আলোকপাত করেন বিশেষজ্ঞরা।
০৭:১৭ পিএম, ২৩ জুলাই ২০২১ শুক্রবার
চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪০ দোকান মালিক নিঃস্ব
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের তহাবাজারে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হয়েছেন অনেক দোকান মালিক। এ অগ্নিকান্ডে প্রায় ৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেলে ওই মার্কেটের একটি কাপড়ের দোকান থেকে এ আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরপর প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তারা ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি সরকারের পক্ষ থেকে দোকান মালিকদের সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন।
০৭:১৬ পিএম, ২৩ জুলাই ২০২১ শুক্রবার
করোনায় নবাবগঞ্জে গর্ভবতী নারীর মৃত্যু
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে তৃপ্তি বাড়ৈ (২৩) নামে ৬ মাসের গর্ভবতী এক নারীর মৃত্যু হয়েছে। শোল্লা শ্মশানে তার সৎকার করা হয়েছে।
০৬:৪৫ পিএম, ২৩ জুলাই ২০২১ শুক্রবার
গাজীপুরে দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগ কর্মীর মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে দুর্বৃত্তদের হামলায় আহত এক ছাত্রলীগ কর্মীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
০৬:৩৩ পিএম, ২৩ জুলাই ২০২১ শুক্রবার
বাংলাদেশকে ১৬৭ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৬৭ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান করেছে সিকান্দার রাজার দল।
০৬:২৫ পিএম, ২৩ জুলাই ২০২১ শুক্রবার
বাংলাদেশে গণহত্যা এবং সায়মন ড্রিং এর প্রতিবেদন
১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক সংকট ঘনিয়ে উঠলে ৬ মার্চ ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদক সাইমন ড্রিং বিমানে ঢাকায় আসেন। ২৬ বছর বয়সী সাইমনই প্রথম ২৫ মার্চের কালরাত্রিতে পাকিস্তানী হানাদার বাহিনীর ভয়াবহ গণহত্যার তথ্য ও প্রতিবেদন বিশ্ববাসীর সামনে তুলে ধরেন।
০৬:২৪ পিএম, ২৩ জুলাই ২০২১ শুক্রবার
বঙ্গবন্ধুর নামে কলারোয়ায় পশু কোরবাণী
সাতক্ষীরার কলারোয়ায় বঙ্গবন্ধুর নামে পশু কোরবানি দিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে প্রতি বছরের ন্যায় এবারও বঙ্গন্ধুর নামে একটি ছাগল কোরবানি দেন তিনি।
০৬:২১ পিএম, ২৩ জুলাই ২০২১ শুক্রবার
- রিহ্যাবের প্রেস অ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হলেন তাসনোভা মাহবুব সালাম
- পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর
- জাবিতে র্যাগিংয়ের ঘটনায় অভিযুক্ত ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫০৮, মামলা ৫০
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস
- এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
- ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী























