ঢাকা, বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬

কাল শপথ নেবেন মমতা

কাল শপথ নেবেন মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে বুধবার (৫ মে) শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় বারের মতো পশ্চিমবঙ্গের মসনদে বসবেন তিনি। বুধবার রাজভবনে মমতার শপথ হবে বেলা ১০টা ৪৫ মিনিটে। করোনা পরিস্থিতির জন্য শপথ অনুষ্ঠান অনাড়ম্বর রাখার সিদ্ধান্ত আগেই ঘোষণা করেন তিনবারের মুখ্যমন্ত্রী। এ খবর আনন্দবাজারের।

০৮:৫২ এএম, ৪ মে ২০২১ মঙ্গলবার

উচ্চ ক্ষমতার উদ্ধারকারী জাহাজ কিনবে মোংলা বন্দর

উচ্চ ক্ষমতার উদ্ধারকারী জাহাজ কিনবে মোংলা বন্দর

সম্প্রতি বন্দর চ্যানেলে প্রায়ই কয়লাবাহী কার্গো জাহাজসহ অন্যান্য জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এতে করে একদিকে যেমন সুন্দরবনের ক্ষতি হচ্ছে, তেমন পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়ছে। বন্দর চ্যানেলের অভ্যন্তরে কোনও জাহাজ ডুবে গেলে তাৎক্ষণিক বন্দর কর্তৃপক্ষের কিছুই করার থাকেনা। অনেক সময় দেখা যায় কোনও জাহাজ ডুবে গেলে সেটা উদ্ধার করার তৎপরতা দেখায় না মালিকপক্ষ বা সংশ্লিষ্ট কোম্পানি। এতে করে বন্দর চ্যানেল হয়ে পড়ে অরক্ষিত। 

০৮:৩৬ এএম, ৪ মে ২০২১ মঙ্গলবার

কথাসাহিত্যিক আবুল ফজলের মৃত্যুবার্ষিকী আজ

কথাসাহিত্যিক আবুল ফজলের মৃত্যুবার্ষিকী আজ

প্রখ্যাত কথাসাহিত্যিক আবুল ফজলের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৮৩ সালের ৪ মে চট্টগ্রামে মৃত্যুবরণ করেন।

০৮:৩৬ এএম, ৪ মে ২০২১ মঙ্গলবার

বিল গেটস ও মেলিন্ডার বিচ্ছেদ, ২৭ বছরের সম্পর্ক শেষ

বিল গেটস ও মেলিন্ডার বিচ্ছেদ, ২৭ বছরের সম্পর্ক শেষ

বিশ্বখ্যাত মার্কিন ধনকুবের ও মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এবং তার স্ত্রী মেলিন্ডা গেটস তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্য দিয়ে তাদের দীর্ঘ ২৭ বছরের সংসার জীবনের ইতি ঘটতে যাচ্ছে। 

০৮:১৪ এএম, ৪ মে ২০২১ মঙ্গলবার

করোনায় ঝরল আরও সাড়ে ১০ হাজার প্রাণ

করোনায় ঝরল আরও সাড়ে ১০ হাজার প্রাণ

মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১০ হাজার ৫৬৯ জন। যার মধ্যে সবচেয়ে বেশি ৩ হাজার ৪৩৮ জনের মৃত্যু ঘটেছে ভারতে। এ সময়ে বিশ্বে শনাক্ত হয়েছে আরও ৬ লাখ ৭১ হাজার ৮৪৩ জন। যার মধ্যে সর্বোচ্চ ৩ লাখ ৫৫ হাজার ৮২৮ জনই শনাক্ত হয়েছে ভারতে। 

০৮:১৩ এএম, ৪ মে ২০২১ মঙ্গলবার

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সোয়া ৩০ লক্ষাধিক মানুষ

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সোয়া ৩০ লক্ষাধিক মানুষ

দেশে এ পর্যন্ত সোয়া ৩০ লক্ষাধিক মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। টিকার এই ডোজ গ্রহণকারীর সংখ্যা ৩০ লাখ ২৩ হাজার ১৬৯। এরমধ্যে পুরুষ ১৯ লাখ ৫৬ হাজার ৩১৪ এবং নারী ১০ লাখ ৬৬ হাজার ৮৫৫ জন।

১০:১২ পিএম, ৩ মে ২০২১ সোমবার

নতুন বিজ্ঞাপনে গাজী ফারুক

নতুন বিজ্ঞাপনে গাজী ফারুক

মঞ্চ, টিভি, বেতার ও চলচ্চিত্রে দীর্ঘ সময় ধরে কাজ করছেন নির্মাতা ও চিত্রনাট্যকার গাজী ফারুক। আবার তিনি নিয়মিত অভিনয়ও করছেন।বিজ্ঞাপনের মডেল হিসেবেও তাকে দেখা যায়।

১০:০৮ পিএম, ৩ মে ২০২১ সোমবার

সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট 

সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট 

বাগেরহাট সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (০৩ মে) দুপুরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।অগ্নিকান্ডের পরপরই মোরেলগঞ্জ ও শরণখেলা ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট, বন বিভাগ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।তবে এখনও আগুন জ্বলছে ওই এলাকায়। সাড়ে চার ঘন্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।এর আগে ০৮ ফেব্রুয়ারি আগুন লেগে সুন্দরবনের অন্তত ৩শতাংশ বন ভূমি পুড়ে যায়।এই নিয়ে গেল ২০ বছরে ২৫ বার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে সুন্দরবনে।

১০:০৫ পিএম, ৩ মে ২০২১ সোমবার

রিজার্ভ ৪৫ বিলিয়ন ডলার ছাড়াল

রিজার্ভ ৪৫ বিলিয়ন ডলার ছাড়াল

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও রেকর্ড ভেঙে ৪৫ দশমিক ১০ বিলিয়ন হয়েছে। সোমবার (০৩ মে) বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য থেকে বিষয়টি জানা গেছে।

০৯:৫৯ পিএম, ৩ মে ২০২১ সোমবার

বেসরকারী মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন এর অনুমোদন

বেসরকারী মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন এর অনুমোদন

মেডিকেল শিক্ষা খাতে আরও শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে মন্ত্রিসভা বেসরকারী মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২১ এর খসড়া অনুমোদন দিয়েছে।

০৯:৪৮ পিএম, ৩ মে ২০২১ সোমবার

স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

বিশ্ব মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগ এর বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম

০৭:৫৫ পিএম, ৩ মে ২০২১ সোমবার

মিয়ানমারে সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি

মিয়ানমারে সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি

মিয়ানমারের একটি বিদ্রোহী গোষ্ঠী দেশটির সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে। কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি বা কেআইএ আজ সোমবার এক বিবৃতিতে বলেছে, বিমান হামলার জবাবে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে।

০৭:৩১ পিএম, ৩ মে ২০২১ সোমবার

সিসিইউতে খালেদা জিয়া

সিসিইউতে খালেদা জিয়া

শ্বাসকষ্ট দেখা দেয়ার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। সোমবার (৩ মে) বিকালে তাকে সিসিইউতে নেওয়া হয়। তার ব্যক্তিগত চিকিৎসক এবিএম জাহিদ হোসেন এ তথ্য জানান।

০৭:১৭ পিএম, ৩ মে ২০২১ সোমবার

অধঃস্তন আদালত হতে ২৪ হাজার ৫৯৪ জন আসামির জামিন

অধঃস্তন আদালত হতে ২৪ হাজার ৫৯৪ জন আসামির জামিন

সারাদেশে অধঃস্তন আদালত হতে ১৪ কার্যদিবসে ২৪ হাজার ৫৯৪ জন আসামি জামিনে মুক্ত হয়েছে। সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান আজ এ তথ্য জানান। 

০৭:০১ পিএম, ৩ মে ২০২১ সোমবার

প্রধানমন্ত্রী দেশের মানুষের কল্যাণে কাজ করছেন: পরিবেশমন্ত্রী

প্রধানমন্ত্রী দেশের মানুষের কল্যাণে কাজ করছেন: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

০৬:২০ পিএম, ৩ মে ২০২১ সোমবার

‘পুনর্গণনার আদেশ দিলে প্রাণনাশের হুমকি’ এসএমএস দেখালেন মমতা

‘পুনর্গণনার আদেশ দিলে প্রাণনাশের হুমকি’ এসএমএস দেখালেন মমতা

ভোট শেষ হওয়ার পরও নন্দীগ্রাম নিয়ে জারি চাপানউতোর। ইতিমধ্যেই ইভিএম কারচুপির অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সোমবার একটি এসএমএস পড়ে শোনালেন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, রিটার্নিং অফিসারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

০৫:৩৮ পিএম, ৩ মে ২০২১ সোমবার

ব্যাংকার মোবারক হোসেনের ছোট গল্প ‘কখনো রাত পরিণামে চুপিসারে’

ব্যাংকার মোবারক হোসেনের ছোট গল্প ‘কখনো রাত পরিণামে চুপিসারে’

এবারের অমর একুশে বইমেলা-২০২১ এ প্রকাশিত হয়েছে মোবারক হোসেনের ছোট গল্পের সংকলন ‘কখনো রাত পরিণামে চুপিসারে’। লেখক পেশায় একজন ব্যাংকার। কাজ করছেন একটি বেসরকারি ব্যাংকের শাখা ব্যবস্থাপক হিসেবে। ‘কখনো রাত পরিণামে চুপিসারে’ তার প্রথম প্রকাশিত বই। 

০৫:৩৩ পিএম, ৩ মে ২০২১ সোমবার

নিহত পরিবারের হাতে বীমার চেক তুলে দিলো সহজ

নিহত পরিবারের হাতে বীমার চেক তুলে দিলো সহজ

গত ফেব্রুয়ারি মাসে ঢাকা-বগুড়া মহাসড়কে দূর্ঘটনায় নিহত মোঃ ইয়াছিন আলী এবং তার স্ত্রী হোসনে আরা ফিরোজার পরিবারের হাতে বীমার চেক তুলে দিয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ও মোবাইল অ্যাপভিত্তিক সেবাদাতা প্রতিষ্ঠান সহজ। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধী মেনে সানলাইফ ইন্সুরেন্স কোম্পানী লি. এবং এসআর ট্রাভেলসের সহযোগিতায় সহজ কার্যালয়ে সীমিত পরিসরে বীমার চেক হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে বীমার চেক গ্রহণ করেছেন তাদের দুই কন্যা মেহনাজ তাবাসসুম ও ফাতেমা তাছনিয়া।

০৫:১৯ পিএম, ৩ মে ২০২১ সোমবার

ঠাকুরগাঁওয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ

ঠাকুরগাঁওয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ

করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত ঠাকুরগাঁওয়ের সহস্রাধিক অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০কেজি চালসহ নুডুলস, ডাল, তেল, লবণ ও মুড়ি।  

০৫:১৯ পিএম, ৩ মে ২০২১ সোমবার

সাফওয়ান চৌধুরী ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

সাফওয়ান চৌধুরী ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

মোহাম্মদ সাফওয়ান চৌধুরী সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৫৩ তম সভায় ব্যাংক এশিয়া লিমিটেডের ভাইস চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন।

০৫:০৪ পিএম, ৩ মে ২০২১ সোমবার

সৌদির ২ বিমানবন্দরে ড্রোন হামলা

সৌদির ২ বিমানবন্দরে ড্রোন হামলা

সৌদি আরবের নাজরান বিমানবন্দর ও কিং খালিদ বিমানঘাঁটিতে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী।

০৪:৫৭ পিএম, ৩ মে ২০২১ সোমবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি