ঢাকা, বুধবার   ০৮ জুলাই ২০২৬

দখল ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সোচ্চার হতে হবে: ডিএনসিসি মেয়র

দখল ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সোচ্চার হতে হবে: ডিএনসিসি মেয়র

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার লক্ষ্যে দখল, দূষণ ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে।

০৬:৪০ পিএম, ২৬ জুন ২০২১ শনিবার

পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মনিরুল সম্পাদক আসাদুজ্জামান

পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মনিরুল সম্পাদক আসাদুজ্জামান

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন ওই কমিটিতে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম সভাপতি এবং ডিবি মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আসাদুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

০৬:৩০ পিএম, ২৬ জুন ২০২১ শনিবার

করোনায় মৃত্যু ১৪ হাজার ছাড়াল

করোনায় মৃত্যু ১৪ হাজার ছাড়াল

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ৫৩ জনে।

০৬:০৭ পিএম, ২৬ জুন ২০২১ শনিবার

‘দরিদ্র মানুষের সামাজিক নিরাপত্তায় ৬৫ কর্মসূচি বাস্তবায়নাধীন’ 

‘দরিদ্র মানুষের সামাজিক নিরাপত্তায় ৬৫ কর্মসূচি বাস্তবায়নাধীন’ 

কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, দারিদ্র্যবিমোচন ও খাদ্য নিরাপত্তায় বর্তমান সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে। দরিদ্র, গরীব ও দুঃস্থ মানুষকে সামাজিক নিরাপত্তা বেস্টনিতে আনতে ৬৫টিরও বেশি কর্মসূচি বাস্তবায়ন করছে। ৫০ লাখ পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে। ফলে করোনাকালেও দেশের মানুষের খাদ্য সংকট হয়নি। বর্তমানে কোথাও খাদ্যের জন্য হাহাকার নেই বরং জনগণের ক্রয়ক্ষমতা বেড়েছে।

০৫:৫১ পিএম, ২৬ জুন ২০২১ শনিবার

ঢাকায় তিন দিনের সফরে ভারতীয় বিমানবাহিনী প্রধান

ঢাকায় তিন দিনের সফরে ভারতীয় বিমানবাহিনী প্রধান

বাংলাদেশ বিমানবাহিনী প্রধানের আমন্ত্রণে তিন দিনের ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভদৌরিয়া, পিভিএসএম, এভিএসএম, ভিএম, এডিসি সফরে ঢাকায় এসে পৌঁছেছেন।

০৫:৪১ পিএম, ২৬ জুন ২০২১ শনিবার

কর্ণফুলীর পাড় লিজ দিয়ে শিল্প-কারখানা নির্মাণ নয়: তাজুল ইসলাম

কর্ণফুলীর পাড় লিজ দিয়ে শিল্প-কারখানা নির্মাণ নয়: তাজুল ইসলাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে মহানগর পর্যন্ত কর্ণফুলী নদীর পাড় লিজ দিয়ে কোনো ধরনের শিল্প কল-কারখানা নির্মাণ করতে দেওয়া হবে না। তিনি বলেন, চট্টগ্রামকে দেশের অর্থনীতির প্রাণ ও চট্টগ্রাম শহরকে নিয়ে অবহেলা করার কোনো সুযোগ নেই।

০৫:১৭ পিএম, ২৬ জুন ২০২১ শনিবার

‘দেশের উন্নয়ন অগ্রযাত্রায় গবেষণা অপরিহার্য’

‘দেশের উন্নয়ন অগ্রযাত্রায় গবেষণা অপরিহার্য’

দেশের উন্নয়ন অগ্রযাত্রায় গবেষণা অপরিহার্য বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। শনিবার (২৬ জুন) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) কর্তৃক বাস্তবায়নাধীন পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্পের ইনসেপশন, অগ্রগতি ও পর্যালোচনা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।

০৫:০৫ পিএম, ২৬ জুন ২০২১ শনিবার

শতভাগ নাগরিক সেবা অনলাইনে নিয়ে আসা হবে : পলক

শতভাগ নাগরিক সেবা অনলাইনে নিয়ে আসা হবে : পলক

০৪:০৯ পিএম, ২৬ জুন ২০২১ শনিবার

ন্যায্যমূল্য না পাওয়ায় দুধ ফেলে খামারীদের প্রতিবাদ

ন্যায্যমূল্য না পাওয়ায় দুধ ফেলে খামারীদের প্রতিবাদ

নাটোরের সিংড়ায় দুধের ন্যায্য দাম না পাওয়ায় দুধ মাটিতে ঢেলে অভিনব প্রতিবাদ করেছে খামারীরা। গত দুদিন (শুক্র ও শনিবার) উপজেলার বাহাদুরপুর বটতলা এলাকায় প্রায় ৩০ জন খামারী দুধের ন্যয্য দাম না পেয়ে মাটিতে ঢেলে বাড়িতে ফিরে যান। 

০৩:৫৮ পিএম, ২৬ জুন ২০২১ শনিবার

দলে পরিবর্তনের ইঙ্গিত কোহলির

দলে পরিবর্তনের ইঙ্গিত কোহলির

নিউজিল্যান্ডের কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে শিরোপা জয় করা হয়নি  ভারতের। ফাইনালে দলের পারফরমেন্সে খুশি হতে পারেননি ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ফাইনাল হেরে যাওয়ায় টেস্ট দলে পরিবর্তনের ইঙ্গিত দিলেন কোহলি।

০৩:৫৬ পিএম, ২৬ জুন ২০২১ শনিবার

মন্তব্যের জন্য ‘সরি’ বললেন পাইন

মন্তব্যের জন্য ‘সরি’ বললেন পাইন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে শিরোপা নির্ধারনী ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পাইন। তিনি বলেছিলেন, ভারতের কাছে পাত্তাই পাবে না নিউজিল্যান্ড। কিন্তু সেই নিউজিল্যান্ডই চমক দেখিয়ে শিরোপা জয় করেছে। ম্যাচের পঞ্চম দিন পর্যন্ত টেস্টটি ড্র’র পথেই ছিলো। কিন্তু রির্জাভ ডে, ষষ্ঠ দিন বোলারদের নৈপুন্যে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড।

০৩:৫২ পিএম, ২৬ জুন ২০২১ শনিবার

জনগণের সম্পদ লুণ্ঠনকারি দল বিএনপি : সেতুমন্ত্রী

জনগণের সম্পদ লুণ্ঠনকারি দল বিএনপি : সেতুমন্ত্রী

বিএনপি এদেশের ব্রান্ডেড অত্যাচারি ও জনগণের সম্পদ লুন্ঠনকারি রাজনৈতিক দল- বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

০৩:৩৯ পিএম, ২৬ জুন ২০২১ শনিবার

রাজবাড়ীতে শনাক্ত আরও ৬৫ জন

রাজবাড়ীতে শনাক্ত আরও ৬৫ জন

রাজবাড়ীতে প্রতিদিনই বেড়ে চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় গত ২৪ ঘণ্টায় আরও শনাক্ত হয়েছে ৬৫ জন। সদর উপজেলাতেই সবচেয়ে বেশি ৫৩ জন। বাকী চার উপজেলার মধ্যে বালিয়াকান্দিতে ৪ জন, পাংশায় ৭ ও কালুখালীতে শনাক্ত হয়েছে ১ জন। 

০৩:৩০ পিএম, ২৬ জুন ২০২১ শনিবার

ভারত ফেরত ৫,৬৬৬ জনের মধ্যে আক্রান্ত ১৩৬, মৃত ৩৪

ভারত ফেরত ৫,৬৬৬ জনের মধ্যে আক্রান্ত ১৩৬, মৃত ৩৪

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুই মাসে (গত ২৬ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত) ভারত থেকে ফেরত এসেছেন দেশটিতে আটকেপড়া ৫ হাজার ৬৬৬ জন বাংলাদেশি। এর মধ্যে ১২৩ জনের শরীরে করোনা ধরা পড়েছে। আর ভারত থেকে করোনা পজিটিভ হয়ে এসেছেন ১৩ জন। একই সময়ে ভারত থেকে এসেছে ৩৪ জনের মৃতদেহ। 

০৩:১২ পিএম, ২৬ জুন ২০২১ শনিবার

হোয়াইট হাউসে আফগান প্রেসিডেন্ট

হোয়াইট হাউসে আফগান প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন জো বাইডেন হোয়াইট হাউসে সাক্ষাতকালে আফগান নেতা আশরাফ গনিকে জোরালো সমর্থনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তবে প্রায় দুই দশকের যুদ্ধের পর মার্কিন সৈন্য প্রত্যাহার বিলম্ব করার তার কোন পরিকল্পনা নেই বলেও তিনি পরিস্কারভাবে জানিয়ে দেন। খবর এএফপি’র।

০২:৫৪ পিএম, ২৬ জুন ২০২১ শনিবার

দেশের বিভিন্ন স্থানে বজ্র বৃষ্টির সম্ভাবনা

দেশের বিভিন্ন স্থানে বজ্র বৃষ্টির সম্ভাবনা

দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। 

০২:২০ পিএম, ২৬ জুন ২০২১ শনিবার

রুয়েল তাণ্ডবে সান্ত্বনার জয় মোহামেডানের

রুয়েল তাণ্ডবে সান্ত্বনার জয় মোহামেডানের

রুয়েল মিয়ার বোলিং তাণ্ডবে মাত্র ১০৩ রানের পুঁজি নিয়েও ২৫ রানের জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এই জয় সত্ত্বেও ষষ্ঠ স্থানে থেকেই ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর শেষ করলো ঐতিহ্যবাহী দলটি। দলের পক্ষে একাই পাঁচ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রুয়েল। 

০২:১৫ পিএম, ২৬ জুন ২০২১ শনিবার

ভালুকায় পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ২

ভালুকায় পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের ভালুকায় পিকআপ ও ট্রাকের সংঘর্ষে দুই সবজি ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন পিকআপের চালক। শুক্রবার (২৬ জুন) ভোররাত ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার নিশিন্দা নামক স্থানে এই দুঘর্টনা ঘটে।

০১:২৬ পিএম, ২৬ জুন ২০২১ শনিবার

টাঙ্গাইলে নতুন করে শনাক্ত ৮৭ জন, মৃত্যু ১

টাঙ্গাইলে নতুন করে শনাক্ত ৮৭ জন, মৃত্যু ১

টাঙ্গাইল জেলায় গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যুসহ নতুন করে আরও ৮৭ জন করোনা ভাইরাসে  আক্রান্ত শনাক্ত হয়েছেন। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ৩৫৯টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়েছে ৮৭ জন।

০১:০৫ পিএম, ২৬ জুন ২০২১ শনিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি