ঢাকা, শুক্রবার   ২৭ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে তেল-গ্যাস আমদানি বাড়াচ্ছে বাংলাদেশ
জাপানি সংবাদমাধ্যমকে ড. ইউনূস

যুক্তরাষ্ট্র থেকে তেল-গ্যাস আমদানি বাড়াচ্ছে বাংলাদেশ

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত ৩৭ শতাংশ রপ্তানি বাজারে শুল্কের মুখে রয়েছে বাংলাদেশ। অনুরোধের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এ শুল্ক আপাতত স্থগিত রেখেছে। তবে, দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে না পারলে কার্যকর হওয়ার ঝুঁকিও রয়েছে। 

০৭:০১ পিএম, ২৯ মে ২০২৫ বৃহস্পতিবার

অভ্যন্তরীণ রুটে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

অভ্যন্তরীণ রুটে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে নদীতে বিপদসংকুল পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

০৬:৪০ পিএম, ২৯ মে ২০২৫ বৃহস্পতিবার

‘গুলির পর মেজর সিনহার গলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়’

‘গুলির পর মেজর সিনহার গলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়’

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানকে নিরস্ত্র অবস্থায় চারটি গুলি করার পর গলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয় বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ মেজর সিনহা হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের শুনানি চলাকালে এ কথা জানান তিনি।

০৬:২৭ পিএম, ২৯ মে ২০২৫ বৃহস্পতিবার

পুলিশের বাধা উপেক্ষা করে সমুদ্রের উত্তাল ঢেউয়ে ভাসছেন পর্যটকরা

পুলিশের বাধা উপেক্ষা করে সমুদ্রের উত্তাল ঢেউয়ে ভাসছেন পর্যটকরা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সমুদ্র যখন উত্তাল, চারদিকে ঝড়-বৃষ্টির রুদ্ররূপ, তখনও কুয়াকাটা সমুদ্র সৈকতে চলছে উৎসবের আমেজ। প্রকৃতির সতর্কবার্তা যেন উপেক্ষার পাত্র হয়ে উঠেছে পর্যটকের কাছে। ঢেউয়ের তালে তালে গা ভাসিয়ে দিচ্ছেন তারা। এ অবস্থায় পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সৈকতে মাইকিং করছে ট্যুরিস্ট পুলিশ, তার তোয়াক্কা না করে পর্যটকরা ভাসছেন উত্তাল সমুদ্রের জলে।  

০৫:৩৮ পিএম, ২৯ মে ২০২৫ বৃহস্পতিবার

বিএনপি কেন ডিসেম্বরেই নির্বাচন চাইছে?
বিবিসি বাংলার প্রতিবেদন

বিএনপি কেন ডিসেম্বরেই নির্বাচন চাইছে?

বিএনপি এবার আলটিমেটামের সুরে নির্বাচন নিয়ে বক্তব্য তুলে ধরেছে। ঢাকার নয়াপল্টনের প্রধান কার্যালয়ে এক সমাবেশে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান বলেছেন, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে।

০৫:২৭ পিএম, ২৯ মে ২০২৫ বৃহস্পতিবার

জনগণের স্বার্থে নির্বাচন চায় বিএনপি : এ্যানি

জনগণের স্বার্থে নির্বাচন চায় বিএনপি : এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বললেন, দেশে যদি একটি প্রকৃত নির্বাচিত সরকার থাকত তাহলে এই দায় এড়াতে পারত না।

০৫:১৩ পিএম, ২৯ মে ২০২৫ বৃহস্পতিবার

তাজউদ্দীন কলেজের নাম পরিবর্তন করায় সোহেল তাজের ক্ষোভ

তাজউদ্দীন কলেজের নাম পরিবর্তন করায় সোহেল তাজের ক্ষোভ

দেশের ৬৮টি কলেজের নাম পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে দু-একটি বাদে প্রায় সব কটিই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে ছিল। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এসব কলেজের নাম পরিবর্তনের কথা জানানো হয়। এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সরকারি শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজের নামও।

০৪:৩৩ পিএম, ২৯ মে ২০২৫ বৃহস্পতিবার

উপকূল অতিক্রম শুরু, সন্ধ্যায় দুর্বল হতে পারে নিম্নচাপ

উপকূল অতিক্রম শুরু, সন্ধ্যায় দুর্বল হতে পারে নিম্নচাপ

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সাগরদ্বীপ ও খেপুপাড়ার নিকট দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে। এটি আরও উত্তর দিক অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

০৪:১৯ পিএম, ২৯ মে ২০২৫ বৃহস্পতিবার

চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয় কর্মচারীদের নতুন কর্মসূচি

চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয় কর্মচারীদের নতুন কর্মসূচি

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরাম। আপাতত কর্মবিরতি থেকে সরে এসে কর্মসূচি পরবর্তী ধাপে নিয়ে যাচ্ছে সংগঠনটি।

০৪:১৫ পিএম, ২৯ মে ২০২৫ বৃহস্পতিবার

ভুল স্বীকার করলেন হান্নান মাসউদ  

ভুল স্বীকার করলেন হান্নান মাসউদ  

রাজধানীর ধানমন্ডি থানায় আটক তিনজনকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনার ঘটনায় ভুল স্বীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। 

০৩:৪৬ পিএম, ২৯ মে ২০২৫ বৃহস্পতিবার

বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নেবে জাপান

বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নেবে জাপান

ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবিলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে অন্তত এক লাখ শ্রমিক নিয়োগের কথা জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা।

০৩:১৯ পিএম, ২৯ মে ২০২৫ বৃহস্পতিবার

নতুন নোটের ছবি প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক

নতুন নোটের ছবি প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক

আগামী ১ জুন থেক বাজারে আসছে ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের নতুন নোট। নতুন এই নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকছে না। এসব নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

০৩:০৯ পিএম, ২৯ মে ২০২৫ বৃহস্পতিবার

দলীয় শৃঙ্খলার বাইরে কিছু করলে সংগঠন দায় নেবে না: জামায়াত আমির

দলীয় শৃঙ্খলার বাইরে কিছু করলে সংগঠন দায় নেবে না: জামায়াত আমির

দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে সংগঠন তার কোনো দায় নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

০২:১২ পিএম, ২৯ মে ২০২৫ বৃহস্পতিবার

ইশরাকের শপথ বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি: আপিল বিভাগ

ইশরাকের শপথ বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি: আপিল বিভাগ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ ইস্যুতে নির্বাচন কমিশন (ইসি) সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে আপিল বিভাগ।

০১:৪৭ পিএম, ২৯ মে ২০২৫ বৃহস্পতিবার

মানববন্ধনে নারীকে লাথি মারার ছবি ভাইরাল, অভিযুক্ত শনাক্ত

মানববন্ধনে নারীকে লাথি মারার ছবি ভাইরাল, অভিযুক্ত শনাক্ত

জামায়াতে ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদ ও রাজশাহীতে গণতান্ত্রিক ছাত্রজোটের ওপর হামলার নিন্দা জানিয়ে চট্টগ্রামে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় ছাত্রজোটের ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

০১:০০ পিএম, ২৯ মে ২০২৫ বৃহস্পতিবার

বিমান দুর্ঘটনায় ২১০ হাজী মারা যাওয়ার দাবিটি গুজব

বিমান দুর্ঘটনায় ২১০ হাজী মারা যাওয়ার দাবিটি গুজব

হজযাত্রীবাহী বিমান দুর্ঘটনায় মৌরতানিয়ার ২১০ হাজী মারা যাওয়ার দাবিটি গুজব বলে শনাক্ত হয়েছে।

১২:৪৩ পিএম, ২৯ মে ২০২৫ বৃহস্পতিবার

সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। দেশের ৯ অঞ্চলে সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দেয়া হয়েছে।

১২:২২ পিএম, ২৯ মে ২০২৫ বৃহস্পতিবার

ট্রাম্পের শুল্কনীতি আটকে দিলো মার্কিন আদালত

ট্রাম্পের শুল্কনীতি আটকে দিলো মার্কিন আদালত

বিভিন্ন দেশের ওপর ব্যাপকহারের শুল্ক আরোপের যে পদক্ষেপ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেটি আটকে দিয়েছে দেশটির আদালত। আদালতের এই রায়কে ট্রাম্পের অর্থনৈতিক নীতির ওপর একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

১২:১৪ পিএম, ২৯ মে ২০২৫ বৃহস্পতিবার

বরিশাল অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা

বরিশাল অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়ায় বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ রুটের সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ দেখা দিয়েছে।

১২:০২ পিএম, ২৯ মে ২০২৫ বৃহস্পতিবার

ভারতে শেখ হাসিনার সঙ্গে আ.লীগ নেতাদের বৈঠক, যা জানা গেল

ভারতে শেখ হাসিনার সঙ্গে আ.লীগ নেতাদের বৈঠক, যা জানা গেল

সম্প্রতি, ‘ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশ আওয়ামী লীগের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ তন্ময়, বাহারউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, শেখ সেলিমসহ আওয়ামী লীগের কয়েকজন রাজনৈতিক নেতার সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করতে ভারত সরকারের সর্বোচ্চ নিরাপত্তায় দিল্লির থেকে উড়িস্যায় পৌঁছেছেন স্বৈরশাসক শেখ হাসিনা। দেশ ত্যাগের পর তাদের সাথে এই প্রথম বৈঠকে বসতে যাচ্ছেন’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

১১:৪৩ এএম, ২৯ মে ২০২৫ বৃহস্পতিবার

সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত, সাগর উত্তাল

সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত, সাগর উত্তাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। ফলে সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

১১:২৪ এএম, ২৯ মে ২০২৫ বৃহস্পতিবার

বিসিবি থেকে সরে যাচ্ছেন ফারুক, আসছেন বুলবুল?

বিসিবি থেকে সরে যাচ্ছেন ফারুক, আসছেন বুলবুল?

বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়তে যাচ্ছেন ফারুক আহমেদ। দেশের ক্রিকেট অঙ্গনে এমন গুঞ্জন আরও জোরালো হয়েছে। তবে তিনি স্বেচ্ছায় দায়িত্ব ছাড়ছেন কিনা সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিসিবি সভাপতির দায়িত্ব নিতে পারেন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

১১:০৬ এএম, ২৯ মে ২০২৫ বৃহস্পতিবার

প্রথম নারী থ্রিলার লেখক হিসেবে পুরস্কার পেলেন সোহানী শিফা

প্রথম নারী থ্রিলার লেখক হিসেবে পুরস্কার পেলেন সোহানী শিফা

থ্রিলার লেখক হিসেবে পুরস্কার পেয়েছেন সোহানী শিফা। দেশের প্রথম নারী থ্রিলার লেখক এই পুরস্কার পেলেন। এই অর্জনে তাকে দেওয়া হয়েছে সংবর্ধনা। 

১০:৪৩ এএম, ২৯ মে ২০২৫ বৃহস্পতিবার

আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

জরুরি গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে আজ বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

১০:১৯ এএম, ২৯ মে ২০২৫ বৃহস্পতিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি