সরকারের ২৭’শ কোটি টাকার আরও দুইটি প্রণোদনা প্যাকেজ
করোনা মহামারি মোকাবেলায় দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের গতি সঞ্চার, গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন এবং অতি দরিদ্র বয়স্ক ও বিধবাদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে সরকার নতুন দুইটি প্রণোদনা কর্মসূচি অনুমোদন করেছে।
১০:২৪ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার
ভূত স্যারের মোড়ক উন্মোচন
বইমেলা-২০২১ উপলক্ষে প্রকাশিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরুণ লেখক ও সাংবাদিক মাহবুব এ রহমানের তৃতীয় বই 'ভূত স্যার'র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ জানুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্মেলন কক্ষে বইয়ের মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
১০:২৪ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার
৭১ টিভির বক্তব্য পেয়ে বিষয়টি নিষ্পত্তি করলো হাইকোর্ট
টাকা পাচারের অভিযোগ নিয়ে বিদেশে পালিয়ে থাকা প্রশান্ত কুমার (পিকে) হালদারের বক্তব্য প্রচার বিষয়ে বেসরকারি টিভি ৭১ এর কাছ থেকে হলফ আকারে বক্তব্য পেয়ে বিষয়টি আজ নিষ্পত্তি করেছে আদালত। পলাতক আসামি প্রশান্ত কুমার (পিকে) হালদারের বক্তব্য প্রচারের মাধ্যমে আদালত অবমাননা করা হয়েছে কি না- সে বিষয়ে ৭১ টিভি কর্তৃপক্ষকে লিখিত বক্তব্য দাখিলের জন্য গত ১০ জানুয়ারি নির্দেশ দিয়েছিলো হাইকোর্ট বিভাগ।
১০:১৮ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার
খুলনায় ইসলামী ব্যাংক মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর খুলনা জোনের উদ্যোগে গ্রাহকদের সাথে মতবিনিময় সভা গত ১৪ জানুয়ারি খুলনার টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
১০:১৪ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার
বাজারে সাশ্রয়ী’ মূল্যে কেভিনকেয়ারের হেয়ার কালার
চুলের যত্নে সাশ্রয়ী মূল্যে দেশের বাজারে হেয়ার কালার এনেছে এফএমসিজি পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান কেভিনকেয়ার বাংলাদেশ। পাউডার ভিত্তিক এই ‘চিক হারবাল হেয়ার কালার’ আমলকি, মেহেদী ও জবার নির্যাসের মিশ্রণে তৈরি, যা চুলের যত্নে ব্যবহৃত অত্যন্ত সুপরিচিত উপাদান।
০৯:৪৮ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার
‘অভিবাসন খাতকে এগিয়ে নিতে ভাষা প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, অভিবাসন খাতকে এগিয়ে নিতে দক্ষতার পাশাপাশি বৈদেশিক ভাষা প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক শ্রম বাজারে অদক্ষ শ্রমিকদের চাহিদা দিন দিন কমে আসছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দক্ষতার পাশাপাশি ভাষা প্রশিক্ষণ ও মোটিভেশান যোগ হলে সুষ্ঠু শ্রম অভিবাসন অনেকাংশেই নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আরো বলেন, বৈদেশিক ভাষা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্যোগকে ভবিষ্যতে আরও বিস্তৃত করা হবে।
০৯:৪৭ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ধর্ষণ
প্রেমের প্রস্তাব রাজি না হওয়ায় সিদ্ধিরগঞ্জে ধর্ষণের শিকার হয়েছেন ২৪ বছর বয়সী এক তরুণী। এ অভিযোগে রোববার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জ থানায় ইমরান হোসেন রনি (২১) নামে এক যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী তরুণী।
০৯:৪৫ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার
আইসিএমএবিতে ইনোভেশন ল্যাব স্থাপন করল রবি
দি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশে (আইসিএমএবি) একটি অত্যাধুনিক ইনোভেশন ল্যাব স্থাপন করেছে শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি। আজ রবিবার রাজধানীর আইসিএমএবির ক্যাম্পাসে একটি অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে ইনোভেশন ল্যাবটির উদ্বোধন করা হয়।
০৯:৩৩ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার
‘বেতন দিতে ব্যর্থ হলে পৌরসভা বাতিল করা হবে’
কর্মচারীদের এক বছরের বেতন দিতে ব্যর্থ হলে পৌরসভা বাতিল করার লক্ষ্যে আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি আজ রাজধানীর একটি হোটেলে স্থানীয় সরকার বিভাগের অধীন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ‘স্ট্রেংদেনিং দ্য আরবান লোকাল গভর্ণমেন্টস্ ইন বাংলাদেশ’ শীর্ষক এক ন্যাশনাল পলিসি ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
০৯:০৫ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার
যে জার্সি গায়ে উইন্ডিজের বিপক্ষে নামবে টাইগাররা
স্বাধীনতার রজতজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বিশেষ জার্সি পরে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
০৮:৫৯ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার
আত্মসমর্পণ করেই জামিন পেলেন ২২ আসামি
নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়তুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় সিআইডির চার্জশিটভুক্ত ২২ আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে তারা জামিনের আবেদন করলে আদালত তাদের ২২ জনেরই জামিন মঞ্জুর করেন।
০৮:০৪ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার
ধামইরহাট সীমান্তে জমল দুই বাংলার মিলনমেলা
নওগাঁর ধামইরহাট সীমান্তে দুই বাংলার মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এপার বাংলা, ওপার বাংলার হাজারো মানুষ স্বজনকে কাছে পেয়ে আনন্দে ভেসে পড়েন। রোববার (১৭ জানুয়ারি) বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
০৭:৪৭ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার
দেশে সেচ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক সাফল্য: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বর্তমান কৃষিবান্ধব সরকারের আমলে দেশে সেচ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি বলেন, সরকার সবসময়ই কৃষি ও কৃষকের কল্যাণে নিয়োজিত। স্বাধীনতার পর বঙ্গবন্ধু কৃষিবিপ্লবের ওপর অত্যন্ত জোর দিয়েছিলেন। বঙ্গবন্ধু সেচের সম্প্রসারণ ও উন্নয়নে নিয়েছিলেন যুগন্তকারী পদক্ষেপ। তিনি নগদ ভর্তুকি ও সহজ শর্তে ঋণ দিয়ে কৃষকের মধ্যে সেচযন্ত্র বিক্রির ব্যবস্থা করেন।
০৭:৪৪ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার
ফের আদালত চত্বরে বিয়ে পড়িয়ে ধর্ষককে জামিন দিলেন জেলা জজ
ঝালকাঠিতে আবারও অপহরণ ও ধর্ষণ মামলার আসামির সঙ্গে ভিকটিমের বিয়ে দিয়ে জামিন মঞ্জুর করলেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ। রোববার (১৭ জানুয়ারি) জামিন শুনানীর দিনে আদালতে জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ বরাবর আসামি পক্ষের আবেদনে বাদী পক্ষের সম্মতিতে বিয়ের শর্তে স্থায়ী জামিনের প্রস্তাব দিলে আদালত এ সিদ্ধন্ত প্রদান করেন।
০৭:০৩ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার
খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি
নির্বাচন কমিশন (ইসি) খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। খসড়া তালিকায় ২০১৯-২০২০ সালে নতুন ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন ভোটার নিবন্ধিত হয়েছেন।
০৬:৪৭ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার
লালপুরে উদ্ধারকৃত নারীদেহের পরিচয়সহ ঘাতক গ্রেফতার
নাটোরের লালপুরে রেল লাইনের ধার থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধারের তিনদিন পর নিহতের পরিচয় উদঘাটনসহ হত্যা জড়িত স্বামী আনছের শেখকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৩ জানুয়ারী লালপুর উপজেলার সাদিপুর গ্রামের রেল লাইনের পাশে অজ্ঞাত ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
০৬:৩৯ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার
ঠাকুরগাঁওয়ে মাদক সম্রাজ্ঞীসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার
মাদক সম্রাজ্ঞী খ্যাত মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশ। শনিবার (১৬ জানুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ রোববার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
০৬:০৫ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার
জঙ্গিবাদের শেষ শেকড়টিও উপড়ে ফেলা হবে: আইজিপি
বাংলাদেশ থেকে জঙ্গিবাদের শেষ শেকড়-বাকড়টিও উপড়ে ফেলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) উদ্যোগে অনলাইনভিত্তিক উগ্রবাদ ও জঙ্গিবাদ প্রতিরোধে নির্মিত সচেতনতামূলক ওভিসি ও টিভিসির উদ্বোধন অনুষ্ঠানে রাজারবাগ পুলিশ লাইনসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
০৫:৪৩ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার
মৎস্য প্রকল্প দখলে সশস্ত্র মহড়া, এলাকায় উত্তেজনা
মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের মোবারকঘোনা গ্রামে একটি মৎস্য প্রকল্প দখল করার জন্য অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে স্থানীয় একদল যুবক। এসময় এলাকায় উত্তেজনা দেখা দিলে খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
০৫:২৫ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার
পারিবারিক কলহের জেরে মা ও ২ মেয়ের আত্মহত্যা
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ডায়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে পিতার উপর অভিমান করে বিষপানে মা ও দুই মেয়ে আত্মহত্যা করেছে। নিহতরা হলেন- লালমিয়া হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৪৩), তার গর্ভবতী মেয়ে রাজিয়া খাতুন (১৯) এবং লাবনী খাতুন (১০)।
০৫:২০ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার
তরুণ নেতৃত্ব চায় জবি’র হতাশ কর্মীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শাখা ছাত্রলীগের কমিটি নেই প্রায় দুই বছর ধরে। নিরবেই কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীরা। এরই মাঝে পদ পেতে মরিয়া অনেক নেতা। পাশাপাশি কেন্দ্রেও নিয়মিত দৌঁড়ঝাপ দিচ্ছেন পদ প্রত্যাশী অনেকেই ৷ প্রবীণ ও হতাশাগ্রস্থ নেতাদের পাশাপাশি পদ পাওয়ার দৌঁড়ে কাজ করে যাচ্ছে তরুণ নেতারাও। কর্মীদের আশাবাদ, তরুণ ও ক্লিন ইমেজ ছাত্র নেতারাই আসবেন ছাত্রলীগের এই সুপার ইউনিটের নেতৃত্বে।
০৪:৫৭ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার
নরসিংদীতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন
শিল্প ও শ্রমিক বাঁচাতে বিড়ির উপর শুল্ক কমানোসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে নরসিংদী জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন। রোববার বেলা ১১টায় নরসিংদী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের বিভাগীও কর্মকর্তার কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
০৪:৪৯ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার
স্বাস্থ্যবিধি মেনেই শাবি’র সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু
স্বাস্থ্যবিধি মেনেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতকোত্তর ও স্নাতক শেষ বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী শীতকালীন ছুটি শেষে আজ রোববার (১৭ জানুয়ারী) থেকে বিভিন্ন বিভাগের পরীক্ষা নেওয়া হচ্ছে।
০৪:৪৮ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার
যশোরে নতুন যাচাই বাছাইয়ের আওতায় ২৪৯ মুক্তিযোদ্ধা
যশোর সদর উপজেলার গেজেটভূক্ত ২৪৯ জন মুক্তিযোদ্ধাকে নতুন করে যাচাই-বাছাইয়ের আওতায় আনা হয়েছে। এদের মধ্যে চূড়ান্ত বাছাইয়ের কার্যক্রম শুরু হবে আগামী ৩০ জানুয়ারি। তবে ‘উৎরে দেবেন’ এমন আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নেয়ায় সক্রিয় হয়েছে একাধিক প্রতারক চক্র।
০৪:৪০ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার
- শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- টর্নেডোর আঘাতে তছনছ কক্সবাজার সৈকত
- নবজাতক শিশুর পা মুচড়ে দেওয়ার ভাইরাল ঘটনার সেই চাচী গ্রেপ্তার
- নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি: ডেপুটি স্পীকার
- ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের
- শিক্ষার্থীদের জন্য ভিসানীতি আরও কঠোর করলো ট্রাম্প প্রশাসন
- কার্পেটিং হবে জানিয়ে সড়কের ইট তুলে বিক্রি, গ্রেপ্তার প্রতারক চক্র
- সব খবর »
- রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- খামেনির শেষ বিদায়ে তেহরান জনসমুদ্র, পশ্চিমাদের শক্ত বার্তা
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল
- মূল্যস্ফীতি কমে জুনে ৯ দশমিক ১৬ শতাংশ
- ভেনেজুয়েলায় আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
- জেট ফুয়েলের দাম কমলো লিটারে ১৯ টাকা
- জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান
- পারিবারিক কবরস্থানে শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে: নাহিদ
- হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ























