ঢাকা, রবিবার   ১৯ জুলাই ২০২৬

ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলনের উদ্বোধন

ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলনের উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর দুই দিনব্যাপী ব্যবসায় উন্নয়ন সম্মেলন ৯ জানুয়ারি শনিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে। ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস-এর চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, পিএইচডি প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করেন। 

০৬:১৪ পিএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার

রাজশাহীতে দুর্ঘটনার কবলে প্রশিক্ষণ বিমান

রাজশাহীতে দুর্ঘটনার কবলে প্রশিক্ষণ বিমান

রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। অবতরণের বিমানটির চাকা ফেটে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। শনিবার দুপুরে সোয়া ৩টার দিকে শাহ মখদুম বিমানবন্দরে প্রশিক্ষণ চলা কালে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।

০৫:৩৫ পিএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার

চট্টগ্রাম সিটির ভোটে প্রার্থীদের আচরণ দেখবে ১৪ ম্যাজিস্ট্রেট

চট্টগ্রাম সিটির ভোটে প্রার্থীদের আচরণ দেখবে ১৪ ম্যাজিস্ট্রেট

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি দেখতে মাঠে নামলেন ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবেন তারা। করোনার কারণে স্থগিত থাকা চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি।

০৫:৩২ পিএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ৪৯

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ৪৯

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

০৫:১৯ পিএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার

বিচারিক কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারে সুপ্রিমকোর্টের নির্দেশনা

বিচারিক কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারে সুপ্রিমকোর্টের নির্দেশনা

বিচারিক কর্মঘণ্টার সময় অধীনস্থ বিচারকদের সঙ্গে আলোচনা পরিহার করে এর পূর্ণ সদ্ব্যবহার করতে জেলা ও মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে সুপ্রিমকোর্ট প্রশাসন। তবে প্রশাসনিক বা বিচারিক কোনো বিষয়ে অধীন বিচারক, ম্যাজিস্ট্রেটদের সঙ্গে আলোচনার প্রয়োজন হলে নির্ধারিত কর্মঘণ্টার পরে আলোচনা করা যাবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে। সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে আপলোড করা এক সার্কুলার থেকে এ তথ্য জানা যায়।

০৫:০৩ পিএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার

তেতুলিয়ায় শীতার্তদের মাঝে স্বেচ্ছাসেবক লীগের শীতবস্ত্র বিতরণ

তেতুলিয়ায় শীতার্তদের মাঝে স্বেচ্ছাসেবক লীগের শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড়ের তেতুলিয়া দর্জিপাড়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু'র নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ করা হয়।  ৯ জানুয়ারি  সকাল ১০টায় শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

০৪:৫৪ পিএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার

বঙ্গবন্ধু বিহীন বাংলাদেশের স্বাধীনতা ছিলো অপূর্ণ: আমু

বঙ্গবন্ধু বিহীন বাংলাদেশের স্বাধীনতা ছিলো অপূর্ণ: আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধু বিহীন বাংলাদেশ মানুষের কাছে ছিলো কল্পনাতীত, স্বাধীনতার স্বাদ বাঙালির কাছে ছিলো অপূর্ণ।

০৪:৫২ পিএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার

সোনারগাঁওয়ে মদপানে চেয়ারম্যানের ভাইসহ ৩ জনের মৃত্যু

সোনারগাঁওয়ে মদপানে চেয়ারম্যানের ভাইসহ ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শুক্রবার রাতে অতিরিক্ত মদ পানে স্থানীয় পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু ও ড্রাইভার তোফাজ্জল সহ মোট তিন জনের মৃত্যু হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সেলিম রেজা। এ ঘটনায় জিসান, রাহিম, হৃদয় সহ আরও ৬জন আশংঙ্কা জনক অবস্থায় মেডিকেলে ভর্তি আছে বলে জানান এলাকাবাসী।

০৪:৩৪ পিএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার

নেতাজির জন্মবার্ষিকী উদযাপন কমিটিতে সৌরভ

নেতাজির জন্মবার্ষিকী উদযাপন কমিটিতে সৌরভ

ভারতে বছরব্যাপী উদযাপিত হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী। আর সেই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে রাখা হয়েছে সৌরভ গাঙ্গুলিকে।

০৪:০৬ পিএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার

অভিনব কায়দায় ইয়াবা পাচার, গ্রেফতার ১

অভিনব কায়দায় ইয়াবা পাচার, গ্রেফতার ১

কক্সবাজারের রামুতে সিএনজির ইঞ্জিন বক্সে বিশেষ কায়দায় রাখা এক লাখ ইয়াবাসহ হাফেজ আহমদ (৩৫) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে কক্সবাজার গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। এ সময় পাচার কাজে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।

০৪:০২ পিএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার

২৪ ঘণ্টায় দেশে আরও ২২ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় দেশে আরও ২২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৭ হাজার ৭৫৬ জনে।

০৩:৪৬ পিএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার

সিডনি টেস্টে চাপে ভারত

সিডনি টেস্টে চাপে ভারত

তৃতীয় টেস্টে ভারতের বিপক্ষে চালকের আসনে অস্ট্রেলিয়া। সিডনিতে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১০৩ নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে টিম পেইনের দল। ইতোমধ্যে ১৯৭ রানের লিড পেয়েছে স্বাগতিকরা, ফলে অনেকটা চাপে পড়েছে ভারতীয় শিবির।

০৩:৩৬ পিএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার

অযত্ন-অবহেলায় মাগুরার সীতারাম রাজবাড়ি (ভিডিও)

অযত্ন-অবহেলায় মাগুরার সীতারাম রাজবাড়ি (ভিডিও)

০৩:২৫ পিএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া 

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ভেতর কুংতন এ্যাপারেলস লিমিটেড (ফ্যাশন সিটি)-এর সাড়ে ৬ হাজার শ্রমিক তাদের বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয়বারে মতো আজ শনিবার সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। দুই দফা পুলিশের লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। 

০৩:২১ পিএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার

১৯ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল
বেরোবিতে জাতীয় পতাকা অবমাননা

১৯ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল

মহান বিজয় দিবসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জাতীয় পতাকা অবমাননার মামলায় ১৯ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা হয়েছে।

০৩:১৯ পিএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার

মেধাবীদের রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে : সেতুমন্ত্রী

মেধাবীদের রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে : সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মেধাবীদের রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে। তারা রাজনীতিতে না এলে রাজনীতি মেধাশূণ্য হয়ে পড়বে। চরিত্রবানরা রাজনীতিতে না এলে রাজনীতি চরিত্রহীনদের হাত চলে যাবে।’

০৩:০৩ পিএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার

‘করোনা ভ্যাকসিন নিতে হবে অ্যাপসে নিবন্ধন করে’

‘করোনা ভ্যাকসিন নিতে হবে অ্যাপসে নিবন্ধন করে’

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে অনলাইনে তালিকা চূড়ান্ত পর্যায়ে। অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করে প্রত্যেককে ভ্যাকসিন নিতে হবে। এ অ্যাপস তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। 

০২:৪৫ পিএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার

প্রতিদিনই রেকর্ড ভাঙছে করোনা

প্রতিদিনই রেকর্ড ভাঙছে করোনা

বিশ্বজুড়ে করোনার তাণ্ডব যেন থামছেই না। আগের দিনের ন্যায় আজও রেকর্ড প্রাণহানির ঘটনা ঘটেছে। এদিন প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে থেমে নেই সংক্রমণও। যা আজ ৯ কোটির ঘরে প্রবেশ করেছে। একই সাথে সুস্থতা বাড়লেও সংক্রমণের তুলনায় তা অনেকটা পিছিয়ে। 

০১:৫৫ পিএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার

হাতিরঝিলে রোববার যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা

হাতিরঝিলে রোববার যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা

বঙ্গবন্ধু শেখ মুজিব ‘ঢাকা ম্যারাথন-২০২১’-এর কারণে রোববার হাতিরঝিলে যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

০১:৪৯ পিএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার

শেরপুরে পূর্বশত্রুতার জেরে হামলা, স্বামী-স্ত্রীসহ আহত ৪

শেরপুরে পূর্বশত্রুতার জেরে হামলা, স্বামী-স্ত্রীসহ আহত ৪

শেরপুরে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ অন্তত ৪ জন আহত হয়েছেন। শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের দিকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

০১:৩২ পিএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার

রোহিঙ্গাদের নিয়ে শংকিত ভাসানচর রাখালরা (ভিডিও)

রোহিঙ্গাদের নিয়ে শংকিত ভাসানচর রাখালরা (ভিডিও)

০১:১৭ পিএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার

ট্রাম্পকে পদত্যাগের আহ্বান রিপাবলিকান সিনেটরের

ট্রাম্পকে পদত্যাগের আহ্বান রিপাবলিকান সিনেটরের

যুক্তরাষ্ট্রের সিনেটর লিসা মারকোভস্কি প্রথম রিপাবলিকান চেম্বার সদস্য হিসেবে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগের আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট জাতির ‘যথেষ্ট ক্ষতি’ করেছেন।

১২:৫২ পিএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার

রাজধানীর প্রায় সব ফুটপাথই হকারদের দখলে (ভিডিও)

রাজধানীর প্রায় সব ফুটপাথই হকারদের দখলে (ভিডিও)

নামেই ফুটপাথ, কোনো কাজে আসে না। রাজধানীর প্রায় সব ফুটপাথই হকারদের দখলে। তাই পথচারিদের ভোগান্তির শেষ নেই। উচ্ছেদ করার কয়েকদিনের মধ্যে আবারও দোকান বসে যায়।

১২:৪৭ পিএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি