নানাবাড়ি বেড়াতে এসে খালে ডুবে কিশোরীর মৃত্যু
ঢাকার দোহার উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে খালের পানিতে ডুবে খুশী আক্তার (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিচণ্ডি খালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতের মামা আনোয়ার হোসেন।
০৮:৫৭ এএম, ১২ মার্চ ২০২১ শুক্রবার
আজ শুরু জাতীয় শিশু উৎসব
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শিল্পবৃত্তের আয়োজনে আজ শুক্রবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী জাতীয় শিশু উৎসব। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় এ উৎসবে প্রায় পাঁচ হাজার শিশু অংশ নেবে।
০৮:৪৭ এএম, ১২ মার্চ ২০২১ শুক্রবার
সাবেক প্রতিমন্ত্রী ডা. এম আমানউল্লাহ আর নেই
ময়মনসিংহ-১১ ভালুকা আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পর পর চারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম আমানউল্লাহ (৮৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
০৮:৩৭ এএম, ১২ মার্চ ২০২১ শুক্রবার
কুমিল্লায় যাত্রীবাহী বাসে আগুন, শিশুসহ নিহত ২, আহত ২১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২১ জন। বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
০৮:২৯ এএম, ১২ মার্চ ২০২১ শুক্রবার
‘রাষ্ট্রায়ত্ত সকল বন্ধ শিল্প-কারখানা পুনরায় চালু করা হবে’
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, রাষ্ট্রায়ত্ত সকল বন্ধ শিল্প কারখানা পুনরায় চালু করা হবে। রাষ্ট্রায়ত্ত কোনো শিল্প-কারখানা বন্ধ হবে না এবং আর কোনো শ্রমিকের চাকুরি যাবে না।
১১:৩৬ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার
‘ইয়ং গ্লোবাল লিডার্স ’ তালিকায় মাশরাফি
সুইজারল্যান্ড ভিত্তিক ‘ওয়ার্ল্ড ইকনমি ফোরাম’ তৈরিকৃত ২০২১ সালের ১১২ জন ‘ইয়ং গ্লোবাল লিডার্স’ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মর্তুজার। গতকাল, বুধবার এই তালিকা প্রকাশ করা হয়।
১০:৩৫ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার
মানবসম্পদমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক
মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার। বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে মানবসম্পদ মন্ত্রণালয়ের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০:১১ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার
টিকার নিবন্ধন করেছেন ৫৪ লাখ ৬২ হাজার ১৬৫ জন
দেশে এ পর্যন্ত ৫৪ লাখ ৬২ হাজার ১৬৫ জন করোনা টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে ৪২ লাখ ১৮ হাজার ১২৭ জন মানুষ টিকা গ্রহণ করেছেন।
১০:০১ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার
বার্সেলোনা পার্টনারশিপের জন্য রাকুতেন ভাইবারের নতুন উদ্যোগ
সহজে ও বিনামূল্যে যোগাযোগের জন্য বিশ্বের শীর্ষস্থানীয় মেসেজিং অ্যাপ রাকুতেন ভাইবার এফসি বার্সেলোনার সাথে দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের জন্য ২০২০-২০২১ মৌসুমে বেশ কিছু নতুন উদ্যোগ গ্রহণ করেছে। রাশিয়ায় অফিশিয়াল বৈশ্বিক এফসি বার্সেলোনা কমিউনিটি চালু করার পাশাপাশি প্রতিষ্ঠানটি ফেব্রুয়ারিতে পাঁচ জন খেলোয়াড় নিয়ে কমিউনিটিগুলোতে একটি বিশেষ প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেছে। খেলোয়াড়েরা হলেন: মার্কুআন্দ্রে টের স্টেগেন, ফ্রেংকি ডি ইয়ং, মিরালেম পিয়ানিচ, সার্জিনো ডেস্ট, ক্লেমেন্ট লংলে এবং আঁতোয়া গ্রিজম্যান।
০৯:৫২ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার
স্ট্যান্ডার্ড ব্যাংকের ৩৪০তম বোর্ড সভা অনুষ্ঠিত
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ৩৪০তম সভা, ১১ মার্চ ২০২১ অনুষ্ঠিত হয়। ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহম্মদ।
০৯:৪২ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার
স্বনির্ভরতা অর্জনে রাজস্ব আহরণই মূল লক্ষ্য: এনবিআর চেয়ারম্যান
আসন্ন ২০২১-২০২২ অর্থ বছরের জাতীয় বাজেটের প্রাক্কালে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সদস্য ও অত্র অঞ্চলের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে ১১ মার্চ সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে এক মতবিনিময় সভায় মিলিত হন।
০৯:৩০ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার
কিডনি জটিলতায় মৃত্যু প্রায় তিনগুণ বেড়েছে
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত সর্বশেষ তথ্যে জানা যাচ্ছে কিডনি জটিলতায় দেশে ২০১৯ সালে যত মানুষ মারা গেছেন, তার প্রায় তিনগুণ মানুষ মারা গেছেন ২০২০ সালে।
০৮:২৮ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার
হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অধিবেশন ও সনদপত্র বিতরণ
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ই-কমার্স শিল্পে নারীদের ভূমিকা বিষয়ক অধিবেশন এবং নারী প্রশিক্ষণার্থীদের জন্য অনুষ্ঠিত আইসিটি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ করেছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (১১ মার্চ ২০২১) অনুষ্ঠানটি রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে অনুষ্ঠিত হয়।
০৮:০৬ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার
সু চির বিরুদ্ধে ছয় লাখ ডলার ও সোনা নেয়ার অভিযোগ সেনাবাহিনীর
মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির ক্ষমতা থেকে উৎখাত হওয়া ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডির নেত্রী অং সান সু চি'র বিরুদ্ধে অবৈধভাবে ছয় লাখ ডলার অর্থ ও সোনা গ্রহণের অভিযোগ এনেছে।
০৮:০৫ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার
হুইলচেয়ারে বসেই প্রচার চালানোর ঘোষণা মমতার
বুধবার ধাক্কা খেয়ে পড়ে গিয়ে আঘাত পেয়ে নন্দীগ্রাম থেকে দ্রুত কলকাতা ফিরে হাসপাতালে ভর্তি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার তিনি হাসপাতালের বেড থেকেই বার্তা দিলেন দলীয় কর্মী সমর্থকদের প্রতি।
০৭:৪৫ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার
অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকুন: তথ্যমন্ত্রী
যে কোনো অপপ্রচারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
০৭:২৩ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার
৫ লক্ষাধিক টাকার কলা ও গাছ কেটে ফেলল দূর্বৃত্তরা
বাগেরহাটের মোরেলগঞ্জে মোঃ সোহাগ সরদার নামের এক কলা চাষীর ১ একর ৩২ শতাংশ কলা বাগানের কলা ও কলা গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা।এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।বিক্রয়যোগ্য হওয়ার আগমুহুর্তে ফসল ধ্বংস হওয়ায় নিস্ব হয়ে পড়েছেন কলা চাষী সোহাগ। বুধবার (১০ মার্চ) রাতে কামলা গ্রামের থাকা সোহাগের কলা ক্ষেতে এই তান্ডব চালায় দূর্বৃত্তরা।
০৭:১৭ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার
বাগেরহাটে অস্ত্রসহ ১৪ মামলার আসামী আটক
বাগেরহাটের মোরেলগঞ্জে অস্ত্রসহ ১৪ মামলার আসামী মোঃ রাসেল মোল্লা(৩২) কে আটক করেছে র্যাব।বুধবার (১০ মার্চ) গভীর রাতে মোরেলগঞ্জ উপজেলার সিংজোর সিকদারপাড়া থেকে রাসেলকে আটক করে র্যাব-৬‘খুলনার সদস্যরা। এসময় চাইনিজ কুড়াল দিয়ে র্যাব সদস্যদের আক্রমনের চেষ্টা করে রাসেল। রাসেলের কাছ থেকে একটি দেশী তৈরি চাইনজ কুড়াল ও ২৩ ইঞ্চি লম্বা একটি হাসুয়া উদ্ধার করে র্যাব সদস্যরা।
০৭:১৬ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার
বাগেরহাটে সড়কের ভাঙ্গনে এলাকাবাসীর দূর্ভোগ
বাগেরহাটের চিতলমারীতে হক ক্যানেল (কাটা খাল)খননের ফলে নালুয়া-ভোলা সড়কের কয়েকশ ফুট ধ্বসে গেছে। খননকৃত মাটিতে খাল ও সড়কের পাশে বসবাসরত অনেকের ঘর বাড়ি ভেঙ্গে গেছে। মাটির নিচেও পরেছে কয়েক জনের ঘর।সড়ক ধ্বসের ফলে স্বাভাবিক চলাচলও ব্যহত হচ্ছে স্থানীয়দের। এক ধরণের অবরুদ্ধ জীবন যাপন করছে শতাধিক পরিবার।স্থানীয় জন প্রতিনিধি ও খননকারী কর্তৃপক্ষের সাথে কথা বলেও কোন প্রতিকার পায়নি হতদরিদ্র মানুষগুলো। এদিকে খননকারী কর্তৃপক্ষ বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য ভারতে থাকায় অধিনস্ত কেউ এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।তবে জেলা প্রশাসন বলছে স্থানীয়দের ক্ষতি করে কোন উন্নয়ন কাজ হতে পারে না।
০৭:১৩ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার
ঢাকসাসের দায়িত্বে সাগর-সাকিব, সাধারণ সম্পাদক আনাস
ঢাকা কলেজ সাংবাদিক সমিতির ২০২১-২২ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দুই জন প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় সকলের পরামর্শ ক্রমে নির্বাচন কমিশন উভয় প্রার্থীকে ছয় (০৬) মাস করে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন ৷
০৬:৫৮ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৭টি আউটলেট উদ্বোধন
শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে। আউটলেটগুলো হলো- চট্টগ্রামের বাঁশখালির গন্ডামারা বাজারে, কক্সবাজারের রামুর পানির ছড়া মামুন মিয়ার বাজারে, ফরিদপুরের বাকিগঞ্জের খলিল মন্ডল হাটে, ঢাকার যাত্রাবাড়ির রায়েরবাগ উত্তর বাজারে, সাতক্ষীরার কোমরপুরের শাঁখরা বাজারে, চাঁদপুরের শাহরাস্তির লোটরা বাজারে এবং চট্টগ্রামের পটিয়ার শান্তিরহাট বাজারে।
০৬:৩৮ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার
বিএনপি ক্ষমতার রাজনীতি থেকে ছিটকে পড়ে দিশেহারা: ওবায়দুল কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় নেতা-কর্মীদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, দলের সভাপতি শেখ হাসিনা দলীয় শৃঙ্খলা বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন। দল করলে দলীয় শৃঙ্খলা মানতে হবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তিনি যত বড়ই নেতা হউক কেন তাঁকে ছাড় দেওয়া হবে না। দলের মধ্যে যাঁরা অপকর্ম, অনিয়ম- দুর্নীতি করছে আমাদের নেত্রী কাউকেই ছাড় দিচ্ছেন না। আওয়ামী লীগের জনপ্রতিধিরাও দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হচ্ছে। এখানে কোনো প্রকার হস্তক্ষেপ করা হচ্ছে না। প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনকে বলে দেওয়া হয়েছে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। কে কার কোন পরিচয়ের সেটা দেখবে না। যাঁরা অনিয়ম-দুর্নীতি করবে প্রশাসনিক ও সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
০৫:৫৫ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার
সুনামগঞ্জে নারী কৃষকদের নিয়ে লালতীরের মাঠ দিবস
এবার নরম হাতেই বাড়বে সবজী চাষ। এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে বেসরকারি বীজ উৎপাদন ও বিপনন প্রতিষ্ঠান লালতীর সীড লি. এর উদ্যোগে নারী কৃষকদের নিয়ে মাঠ দিবস পালিত হয়েছে।
০৫:৪৪ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার
বেআইনিভাবে বসবাসরতদের বন থেকে বের হয়ে আসতে হবে: বনমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার বনাঞ্চল ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং বনায়ন কার্যক্রম জোরদার করেছে।
০৫:২৭ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার
- নাৎসি বাহিনী জার্মানি ফিরতে পারেনি, ফ্যাসিস্টরাও বাংলাদেশে ফিরবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- রাজধানীতে নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক চেকপোস্ট ও নজরদারি
- পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী
- জলবায়ু তহবিলে ঋণের বদলে অনুদান চায় বাংলাদেশ: শামা ওবায়েদ
- লাল-সবুজের দলকে নেতৃত্ব দেবেন হামজা চৌধুরী
- ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই ফিরতে হবে’
- ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী ফ্লাইট স্থগিত
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল























