ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জুলাই ২০২৬

শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে

শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে

দেশের উত্তরাঞ্চলের জেলা- নীলফামারী, পঞ্চগড় ও কুড়িগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর-পশ্চিমাংশের কোথাও কোথাও শৈত্য প্রবাহ বিস্তার লাভ করতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

১১:৫০ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার

স্যার ফজলে হাসান আবেদের ১ম মৃত্যুবার্ষিকী কাল

স্যার ফজলে হাসান আবেদের ১ম মৃত্যুবার্ষিকী কাল

বিশ্বের অন্যতম শীর্ষ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল রবিবার (২০শে ডিসেম্বর)। ২০১৯ সালের এইদিনে রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।  

১১:৪৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার

দ্বিতীয় লাইনে সরে গিয়েও রক্ষা পেল না কিশোর

দ্বিতীয় লাইনে সরে গিয়েও রক্ষা পেল না কিশোর

ব্রাহ্মণবাড়িয়ায় রেলের এক লাইন থেকে পাশের লাইনে সরে গিয়েও রক্ষা পেলো না, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা পড়ূয়া এক কিশোরের। শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

১১:২৮ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার

‘পাঁচ বছরেই দেশে দরিদ্রতার হার যুক্তরাষ্ট্রের নিচে আসবে’

‘পাঁচ বছরেই দেশে দরিদ্রতার হার যুক্তরাষ্ট্রের নিচে আসবে’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর পাঁচ বছর ক্ষমতায় থাকলে দেশের দরিদ্রতার হার যুক্তরাষ্ট্রের চেয়েও কম হবে।

১০:৫৩ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার

‘টাকা নিমুনা কাকা, আমি ভিক্ষা করি না’

‘টাকা নিমুনা কাকা, আমি ভিক্ষা করি না’

"ও দাদা, নিন না একটা নজর কাঠি, মাত্র পঞ্চাশ টেহা, ও কাকা, নিন না একটা কাঠি"! -ঠিক এমন মায়াবী স্বরে লোক সমাগমের মধ্যেই ডেকে চলছিল ছোট্ট এক বালক। ঠিক তখনি তার ডাক শুনে এক ভদ্রলোক ওই হাত বাড়িয়ে ১০ টাকার একটি নোট দিতে চাইলে, সে বলে- "টাকা নিমুনা কাকা, আমি ভিক্ষা করিনা। আমার একটি নজর কাঠি নেন কাকা, আপনের বাড়িতে থাকা ছোট্ট বাবুদের নজর লাগবে নাহ।" বলছিলাম- ১০/১২ বছরের জীবন যুদ্ধে সংগ্রামী বালক রাব্বি'র কথা। 

১০:৪৩ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার

যে ছবি তুলে বিশ্বসেরা হলেন বগুড়ার তৌহিদ

যে ছবি তুলে বিশ্বসেরা হলেন বগুড়ার তৌহিদ

বিশ্বখ্যাত উইকি লাভস আর্থ ফটোগ্রাফি প্রতিযোগিতা-২০২০ এর ৮ম সিজনে প্রথম স্থান অধিকার করলেন বগুড়ার ফটোগ্রাফার তৌহিদ পারভেজ বিপ্লব। মোট ৩৪টি দেশের ১ লক্ষ ৬ হাজার ছবির মধ্যে তৌহিদ পারভেজের বিপ্লবের তোলা ছবিটিই প্রথম স্থান অধিকার করে নিয়েছে। 

১০:২১ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার

আমার পাঠাগারবাস

আমার পাঠাগারবাস

প্রাণি ছাড়াও পৃথিবীতে সব ধরনের বস্তুর নিজস্ব গন্ধ থাকে। সবার ঘ্রাণশক্তি সমান নয়। যার যার সামর্থ্য অনুযায়ী ঘ্রাণ পেয়ে থাকে। যেমন- ছাত্রজীবনে শিক্ষার্থীরা নতুন বইয়ের ঘ্রাণ পায়। আর তা প্রায় সবার কাছেই বেশ মোহনীয়। তবে পুরনো বইয়ের ঘ্রাণ সবাই পায় না বা পেতে চায় না। যারা পায় বা চায় তারা সংখ্যায়ও অনেক কম। 

০৯:৫৩ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার

ইতালিতে উদযাপিত হল মহান বিজয় দিবস 

ইতালিতে উদযাপিত হল মহান বিজয় দিবস 

ইতালি মিলান বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর আয়োজনে উদযাপিত হলো মহান বিজয় দিবস। ১৬ই ডিসেম্বর (বুধবার) ৪৯ তম বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন মিলানে বসবাসরত মুক্তিযোদ্ধা, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক, সাংবাদিক, আঞ্চলিক নেতাসহ সব শ্রেণি পেশার বাংলাদেশি নাগরিক।

০৯:২৭ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার

মুক্তিযুদ্ধের চেতনাকে আরো সুদৃঢ় করার অঙ্গিকার
বিটিভি চট্টগ্রাম কেন্দ্র ২৫ বছরে

মুক্তিযুদ্ধের চেতনাকে আরো সুদৃঢ় করার অঙ্গিকার

মহান মুক্তিযুদ্ধের চেতনাকে আরো সুদৃঢ় করার অঙ্গিকারে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র ২৫ বছরে পদার্পণ করেছে। করোনাভাইরাসের প্রকোপের কারণে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র নিজস্ব প্রাঙ্গণে সীমিত পরিসরে দিনটি পালন করে।

০৯:১২ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার

লজ্জায় স্তম্ভিত বিরাট কোহলি

লজ্জায় স্তম্ভিত বিরাট কোহলি

মাত্র ৩৬ রানেই অলআউট বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ! এমন পারফরমেন্সের পর লজ্জায় মুখ ঢাকারই কথা ভারতীয় ক্রিকেট দলের। সেটাই হয়েছে ভারতের অধিনায়ক বিরাট কোহলির। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে গুটিয়ে আড়াই দিনেই দিবা-রাত্রির টেস্ট ৮ উইকেটে হারলো ভারত। 

০৮:১৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার

‘চ্যাম্পিয়ন ফর পিস’ পেলেন মেসি

‘চ্যাম্পিয়ন ফর পিস’ পেলেন মেসি

সম্প্রতি আর্জেন্টাইন এই সুপারস্টার জিতেছেন ২০২০ সালের ‘চ্যাম্পিয়ন ফর পিস এ্যাওয়ার্ড’। মাঠের বাইরে দাতব্য কাজে সম্পৃক্ততার কারণে শুক্রবার (১৮ ডিসেম্বর) বার্সা অধিনায়ককে এই পুরস্কারে ভূষিত করা হয়।

০৭:৫২ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার

প্রতিবন্ধীরা আজ অন্ধকার থেকে আলোতে: তথ্যমন্ত্রী

প্রতিবন্ধীরা আজ অন্ধকার থেকে আলোতে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সায়মা ওয়াজেদের উদ্যোগেই আজ প্রতিবন্ধীরা অন্ধকার থেকে আলোতে আসছেন। তিনি বলেন, “আমাদের দেশে আগে প্রতিবন্ধীদের লুকিয়ে রাখা হতো। কিন্তু এখন বাবা-মা তাদের প্রতিবন্ধী সন্তানদের শিক্ষিত করে স্বাবলম্বী করার কথা ভাবেন। প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদের বিশেষ উদ্যোগেই আজ প্রতিবন্ধীদের জন্য দেশে নানা কার্যক্রম গৃহীত হয়েছে। বিভিন্ন খাতে তারা ভাতা পাচ্ছেন, বিভিন্ন বিষয়ে পুরস্কার পাচ্ছেন, অন্ধকার থেকে আলোতে আসছেন।”

০৭:৫০ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার

আশানুর বিশ্বাসের নৌকা প্রাপ্তি, বেলকুচিজুড়ে উচ্ছ্বাস

আশানুর বিশ্বাসের নৌকা প্রাপ্তি, বেলকুচিজুড়ে উচ্ছ্বাস

নানা জল্পনা-কল্পনাকে ভেদ করে পুনঃরায় মেয়র পদে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছেন সিরাজগঞ্জের বেলকুচিতে ব্যাপক আলোচিত বর্তমান পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস। আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের পৌরসভায় নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতার জন্য দল থেকে মনোনয়ন পান তিনি। 

০৭:৩৮ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার

পর্যটন বান্ধব টেস্টটিউব বেবি সেন্টার স্থাপন হলো শ্রীমঙ্গলে

পর্যটন বান্ধব টেস্টটিউব বেবি সেন্টার স্থাপন হলো শ্রীমঙ্গলে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্থাপিত হলো পর্যটন বান্ধব স্পেশালাইজড হসপিটাল দীপশিখা ইনফার্টিলিটি এন্ড কাউন্সিলিং সেন্টার। শনিবার বিকেলে শ্রীমঙ্গল কলেজ রোডে প্রতিষ্ঠানটির কনফারেন্স হলে সংবাদ সম্মেলন করে এ ঘোষনা দেন প্রতিষ্ঠানটির এমডি অধ্যাপক দীপশিখা ধর।

০৭:২১ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার

মেহেরপুরে নারী কাউন্সিলরসহ ১৮ শিবিরকর্মী আটক

মেহেরপুরে নারী কাউন্সিলরসহ ১৮ শিবিরকর্মী আটক

মেহেরপুরে গোপন বৈঠক চলাকালে এক নারী কাউন্সিলরসহ ১৮ জন শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের শেখপাড়ার একটি বাড়ি থেকে গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলীর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

০৭:১৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার

চসিক নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা: হানিফ

চসিক নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দলীয় সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে যারা চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বা প্রতিদ্বন্দ্বিতাকারীর পক্ষে কাজ করবেন তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে।

০৭:০১ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার

প্রীতি ম্যাচে সাংবাদিকদের হারালো পুলিশ দল

প্রীতি ম্যাচে সাংবাদিকদের হারালো পুলিশ দল

নোয়াখালীতে স্থানীয় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে বিজয় দিবস উপলক্ষ্যে এক ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে জেলা পুলিশ লাইন্স মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উৎসবমুখর এ খেলায় নোয়াখালী জেলা পুলিশ দল ৩-১ গোলে জেলায় কর্মরত সাংবাদিক দলকে পরাজিত করে।

০৬:৫৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার

৩৮ তম বি‌সিএস সুপারিশপ্রাপ্তদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

৩৮ তম বি‌সিএস সুপারিশপ্রাপ্তদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

৩৮ তম বি‌সিএস সুপারিশপ্রাপ্তরা সারাদেশের শীতার্ত ও দুঃস্থ‌দের মা‌ঝে শীতবস্ত্র, মাস্ক ও পে‌ট্রো‌লিয়াম‌ জে‌লি বিতরণ করছেন। ওই ব্যাচের সুপারিশপ্রাপ্তদের মধ্যে ২২০৪ জন সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই উদ্যোগটি নিয়েছেন। এই কর্মসূ‌চির আওতায় শুক্রবার রাতে ঢাকার ৩টি স্থানে শীতার্ত‌দের মা‌ঝে এসব সামগ্রী বিতরণ কর‌া হয়।

০৬:৪৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার

শাহজাদপুরে মদপানে কলেজছাত্রের মৃত্যু, অসুস্থ ৩

শাহজাদপুরে মদপানে কলেজছাত্রের মৃত্যু, অসুস্থ ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিষাক্ত মদ পানে রুবেল সরকার (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে রুবেল তার কয়েকজন বন্ধুসহ মদ পান করার পর থেকেই তারা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। 

০৬:৪২ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার

ফুফাতো ভাই বাবলুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ফুফাতো ভাই বাবলুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তার ফুফাতো ভাই সাদেক হোসেন বাবলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শোকবার্তায় বাবলুর রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

০৬:১৩ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার

বাজেটে উৎসে কর হার কমতে পারে 

বাজেটে উৎসে কর হার কমতে পারে 

যেসব খাতে উৎসে কর কর্তন করা হয়, সেখানে আগামী বাজেটে বিদ্যমান কর হার কমতে পারে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আয়কর নীতি) মো. আলমগীর হোসেন। তিনি বলেন, উৎসে কর হার কমানোর চিন্তা চলছে। আগামী বাজেটে হয়তো এমন ঘোষণা আসতে পারে। এর পাশাপাশি কর ব্যবস্থাপনাকে ডিজিটালাইজ করার অংশ হিসেবে অনলাইনে কর প্রদানের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। এ লক্ষ্যে আগামী বছর কতিপয় শ্রেণীর করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার চিন্তাভাবনা রয়েছে বলে তিনি জানান।

০৫:৫১ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার

রাতদুপুরে চায়ের কেটলি হাতে এএসপি, চালকেরা হতবাক

রাতদুপুরে চায়ের কেটলি হাতে এএসপি, চালকেরা হতবাক

রাত তিনটা। পুলিশ সদস্যরা বেছে বেছে নৈশ কোচ এবং লং-রুটের ট্রাকগুলোকে দাঁড় করাচ্ছেন একের পর এক। এরপর গাড়ি থেকে নামানো হচ্ছে চালক ও তার সহকারীকে। বেশিরভাগ চালকই হয়তো এটাকে পুলিশের ‘চাঁদাবাজির নয়া কৌশল’ ভেবে বিভিন্ন অজুহাতে নামতে চাচ্ছেন না। কিন্তু পরে যখন দেখছেন- কেটলি হাতে চা-কফি নিয়ে এগিয়ে আসছেন পুলিশ সদস্যরা, তখনই ভুল ভাঙে তাদের।

০৫:৪৮ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার

রাবি শিক্ষার্থীর আত্মহত্যা!

রাবি শিক্ষার্থীর আত্মহত্যা!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দেবজ্যোতি বসাক (পার্থ) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। শনিবার (১৯ ডিসেম্বর) ভোরে গলায় ফাঁস দিয়ে আত্মহননের পথ বেছে নেয় পার্থ।

০৫:৩১ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার

শিশুদের ইন্টারনেট আসক্তি রোধে করণীয়

শিশুদের ইন্টারনেট আসক্তি রোধে করণীয়

ইন্টারনেট, যা এখন এক যাদুর নাম। যাতে ছুঁয়ে দিলেই চলে আসে বিশ্বের সব প্রান্তের সব ধরণের তথ্য। শধু তথ্যই নয়, যে কোনও মানুষের সঙ্গে যোগাযোগ কিংবা বিনোদন চাহিদা পূরণের জন্য এখন ইন্টারনেটের জুড়ি নেই। অবসর সময়ের একাকীত্বের বিরক্তি কাটানোর জন্য ইন্টারনেটের পরতে পরতে সাজানো আছে নানা আয়োজন। আছে সিনেমা, গান, নাটক, কার্টুন, খবর, টকশো, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ শত বিনোদনের ঝুলি। 

০৫:১৪ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি