ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জুলাই ২০২৬

সীমান্তবাসী সচেতন হলে কমতে পারে সীমান্ত হত্যা: বিজিবি ডিজি

সীমান্তবাসী সচেতন হলে কমতে পারে সীমান্ত হত্যা: বিজিবি ডিজি

সীমান্তের জনগণকে সচেতন এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারলে সীমান্ত হত্যা কমবে বলে মনে করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

০৬:২৫ পিএম, ২০ ডিসেম্বর ২০২০ রবিবার

অ্যাপল পণ্য কেনা যাবে ইভ্যালিতে

অ্যাপল পণ্য কেনা যাবে ইভ্যালিতে

যুক্তরাষ্ট্র ভিত্তিক টেক জায়ান্ট অ্যাপল ব্র্যান্ডের বিভিন্ন ধরনের প্রযুক্তি পণ্য এখন থেকে কেনা যাবে ইভ্যালি ডট কম ডট বিডি’তে। দেশিয় ই-কমার্স ভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালিতে বাংলাদেশে অ্যাপলের অনুমোদিত পরিবেশক ‘এক্সিকিউটিভ মেশিনস’ এর ভার্চুয়াল শপ থেকে ডিভাইসগুলো কেনা যাবে। 

০৬:২৪ পিএম, ২০ ডিসেম্বর ২০২০ রবিবার

মাস্ক না পরে সেলফি তোলায় জরিমানার মুখে চিলির প্রেসিডেন্ট

মাস্ক না পরে সেলফি তোলায় জরিমানার মুখে চিলির প্রেসিডেন্ট

মুখে মাস্ক না পরে সেলফি তুলে আইন ভাঙায় সাড়ে তিন হাজার ডলার জরিমানা গুনতে হয়েছে চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরাকে। মাস্ক পরা এক নারীর সাথে ওই সেলফি চলতি মাসের শুরুর দিকে ভাইরাল হওয়ার পর অবশ্য ক্ষমাও চেয়েছিলেন পিনেরা।

০৫:৪৮ পিএম, ২০ ডিসেম্বর ২০২০ রবিবার

শিশু সামিউল হত্যা: রায় দেখে যেতে পারলেন না বাবা

শিশু সামিউল হত্যা: রায় দেখে যেতে পারলেন না বাবা

এক দশক আগে রাজধানীর আদাবরের নবোদয় হাউজিংয়ে মায়ের পরকীয়ার বলি হয় শিশু খন্দকার সামিউল আজিম ওয়াফি (৫)। আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া মামলার আজ রায় ঘোষণা হয়েছে।

০৫:৩৪ পিএম, ২০ ডিসেম্বর ২০২০ রবিবার

ধানের শীষ ঠেকাতে সবাই এক ‘নৌকায়’

ধানের শীষ ঠেকাতে সবাই এক ‘নৌকায়’

বিদ্রোহী হয়ে আ’লীগের একাধিক প্রার্থীর প্রতিদ¦ন্ধিতা করার আভাস ছিল মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে। তবে দিন শেষে সব জল্পনার অবসান ঘটিয়ে সম্ভাব্য সব প্রার্থী এক নৌকায় উঠেছেন। লক্ষ্য ধানের শীষের প্রার্থীকে ঠেকাতে হবে। কারণ মোংলা পোর্ট পৌরসভায় তুলনামূলক বিএনপি সমর্থিত ভোটার বেশি। বর্তমান পৌর মেয়রও বিএনপির। 

০৫:৩৩ পিএম, ২০ ডিসেম্বর ২০২০ রবিবার

মোংলা পৌর নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী

মোংলা পৌর নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী

মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে বিদ্রোহী হয়ে আওয়ামী লীগের একাধিক প্রার্থীর প্রতিদ্বন্ধিতা করার আভাস ছিল। তবে দিন শেষে সব জল্পনার অবসান ঘটিয়ে সম্ভাব্য সব প্রার্থী এক নৌকায় উঠেছেন। লক্ষ্য ধানের শীষের প্রার্থীকে ঠেকাতে হবে।

০৫:২৩ পিএম, ২০ ডিসেম্বর ২০২০ রবিবার

একাধিক বান্ধবীর একাউন্টে পিকে হালদারের টাকা

একাধিক বান্ধবীর একাউন্টে পিকে হালদারের টাকা

দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করে পিকে হালদার তার একাধিক গার্লফ্রেন্ডের একাউন্টে পাঠিয়েছেন বলে দাবি করেছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

০৫:০৮ পিএম, ২০ ডিসেম্বর ২০২০ রবিবার

স্বাস্থ্যবিধি মেনে স্নাতক পরীক্ষা নেবে কবি নজরুল বিশ্ববিদ্যালয়

স্বাস্থ্যবিধি মেনে স্নাতক পরীক্ষা নেবে কবি নজরুল বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অনার্স চতুর্থ বর্ষের (৮ম সিমেস্টার) চূড়ান্ত পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

০৫:০৭ পিএম, ২০ ডিসেম্বর ২০২০ রবিবার

হিলিতে ফেনসিডিলসহ দুই যুবক আটক 

হিলিতে ফেনসিডিলসহ দুই যুবক আটক 

দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৩শ’বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। 

০৫:০৫ পিএম, ২০ ডিসেম্বর ২০২০ রবিবার

সাঁকো পার হতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাঁকো পার হতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরের সিংড়ায় পানিতে ডুবে সামিউল ইসলাম নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার একলাশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সামিউল ওই গ্রামের মো. তানভির হোসেনের ছেলে।

০৪:৫৬ পিএম, ২০ ডিসেম্বর ২০২০ রবিবার

‘বৃহত্তর যশোর সাংবাদিক ফোরাম, ঢাকা’র আহ্বায়ক কমিটি গঠন

‘বৃহত্তর যশোর সাংবাদিক ফোরাম, ঢাকা’র আহ্বায়ক কমিটি গঠন

আজ সোমবার (২১-১২-২০২০) ঢাকা রিপোর্টার্স ইউনিটি বাগানে ঢাকায় কর্মরত বৃহত্তর যশোরের (যশোর-নড়াইল-ঝিনাইদহ-মাগুরা) সাংবাদিকদের এক সভা ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বৃহত্তর যশোরের চার জেলার সাংবাদিকদের নিয়ে ‘বৃহত্তর যশোর সাংবাদিক ফোরাম, ঢাকা’ নামে একটি সংগঠন করার সিদ্ধান্ত হয়। সভায় ২৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ও ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

০৪:৫৩ পিএম, ২০ ডিসেম্বর ২০২০ রবিবার

ভুয়া সনদে ১৬ বছর শিক্ষকতা, অতঃপর...

ভুয়া সনদে ১৬ বছর শিক্ষকতা, অতঃপর...

নওগাঁর ধামইরহাট উপজেলার লক্ষণপাড়া উচ্চ বিদ্যালয়ে ভুয়া বিএড সনদে আব্দুল্লাহ আল মামুন নামে এক শিক্ষক সহকারী প্রধান শিক্ষক হিসাবে ১৬ বছর ধরে দায়িত্ব পালন করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করেছে এবং কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ প্রদান করেছে। তবে ওই শিক্ষক ম্যানেজিং কমিটির ওই নোটিশ গ্রহণ করেননি বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন। 

০৪:০৯ পিএম, ২০ ডিসেম্বর ২০২০ রবিবার

গাজীপুরে বাসাবাড়িতে অগ্নিকাণ্ড, পুড়লো ১৯ কক্ষ

গাজীপুরে বাসাবাড়িতে অগ্নিকাণ্ড, পুড়লো ১৯ কক্ষ

গাজীপুরের কোনাবাড়িতে এক বাসাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯টি কক্ষ পুড়ে গেছে। আজ রোববার সকাল ১০টার দিকে কোনাবাড়ি কেন্দ্রীয় মসজিদের পিছনে সম্ভু সরকারের বাড়িতে আগুন লেগে ১৯টি কক্ষ ও কক্ষে থাকায় সমস্ত মালামাল পুড়ে গেছে। 

০৩:৫৫ পিএম, ২০ ডিসেম্বর ২০২০ রবিবার

নতুন বই তৈরির কর্মযজ্ঞ (ভিডিও)

নতুন বই তৈরির কর্মযজ্ঞ (ভিডিও)

প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের নতুন শিক্ষাবর্ষ শুরু হতে মাত্র কয়েকদিন বাকি। শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে সাড়ে ৩৪ কোটি নতুন বই। তাই ভাঁজ-বাঁধাইসহ নানা কর্মযজ্ঞ চলছে ছাপাখানাগুলোতে। নির্ধারিত সময়ে বই ছাপার কাজ শেষ করতে চান কর্মীরা।

০৩:৪৮ পিএম, ২০ ডিসেম্বর ২০২০ রবিবার

নিরাপদ অভিবাসন নিশ্চিতে বাইডেনের অঙ্গীকার

নিরাপদ অভিবাসন নিশ্চিতে বাইডেনের অঙ্গীকার

মেক্সিকো সীমান্ত পাড়ি দিয়ে দারিদ্র ল্যাটিনোদের আমেরিকায় প্রবেশের মূল কারণ খুঁজে বের করার অঙ্গীকার ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শনিবার  অভিবাসন নিয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অবরাদরের সঙ্গে এক আলাপকালে বাইডেন এ অঙ্গীকার ব্যক্ত করেন। 

০৩:৪৪ পিএম, ২০ ডিসেম্বর ২০২০ রবিবার

তরুণ প্রজন্মই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে: স্পিকার

তরুণ প্রজন্মই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর দর্শন ধারণ করে উন্নত সমৃদ্ধ দেশ গড়তে তরুণ প্রজন্মকে প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, জনসংখ্যার সিংহভাগ তরুণ প্রজন্মই উন্মোচন করবে সম্ভাবনার নব দিগন্ত। বঙ্গবন্ধুর দর্শনকে ধারণ করে বিজয় দিবসের প্রত্যয় হোক কাণ্ডারীর ভূমিকায় অবর্তীণ হয়ে তরুণ প্রজন্মই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। 

০৩:২৩ পিএম, ২০ ডিসেম্বর ২০২০ রবিবার

নূরের বিরুদ্ধে ফের মামলা

নূরের বিরুদ্ধে ফের মামলা

ফের মামলা হলো ডাকসুর সাবেক ভিপি নূরের বিরুদ্ধে। সম্প্রতি নিজের ফেসবুক আইডি থেকে সরকার ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সম্পর্কে উস্কানিমূলক ও আক্রমণাত্মক মিথ্যা তথ্য উপাত্ত প্রকাশ করে দেশে অশান্ত পরিবেশ সৃষ্টির দায়ে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রথম আদালতে মামলাটি দায়ের করেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল। 

০৩:১০ পিএম, ২০ ডিসেম্বর ২০২০ রবিবার

চূড়ান্ত পরীক্ষা নিয়ে বিপাকে জবি শিক্ষার্থীরা 

চূড়ান্ত পরীক্ষা নিয়ে বিপাকে জবি শিক্ষার্থীরা 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরিবহন ও আবাসন সুবিধা নিশ্চিত না করে চুড়ান্ত পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রশাসন। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন  বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীরা। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের নিয়মিত যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা থাকলেও সুবিধা পাবেন না শিক্ষার্থীরা। 

০৩:০৯ পিএম, ২০ ডিসেম্বর ২০২০ রবিবার

রাজবাড়ীতে নতুন করে শনাক্ত ৩ জন

রাজবাড়ীতে নতুন করে শনাক্ত ৩ জন

রাজবাড়ীর ৫টি উপজেলার মধ্যে ২টিতে নতুন করে করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৬টি নমুনা পরীক্ষা করে নতুন ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। আজ রোববার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। 

০২:৫৪ পিএম, ২০ ডিসেম্বর ২০২০ রবিবার

শিক্ষার্থীদের জীবন থেকে একটি বছর ছিনিয়ে নিয়েছে করোনা (ভিডিও)

শিক্ষার্থীদের জীবন থেকে একটি বছর ছিনিয়ে নিয়েছে করোনা (ভিডিও)

মহামারী শিক্ষার্থীদের জীবন থেকে একটি বছর কেড়ে নিলো। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ক্লাস-পরীক্ষা সব বন্ধ। কিছু প্রতিষ্ঠান অবশ্য অনলাইনে ক্লাস নিয়েছে। পিএসসি, পিইসির মতো জেএসসি-জেডিসি পরীক্ষাও হয়নি। পরীক্ষা দিতে পারেনি উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরাও। এক বছরের ঘাটতি পূরণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়িয়ে শুরু থেকেই প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। 

০২:৪১ পিএম, ২০ ডিসেম্বর ২০২০ রবিবার

শিশু সামিউল হত্যা: মা ও প্রেমিকের ফাঁসি

শিশু সামিউল হত্যা: মা ও প্রেমিকের ফাঁসি

বহুল আলোচিত রাজধানীর আদাবরে মায়ের পরকীয়ার বলি শিশু খন্দকার সামিউল আজিম ওয়াফিকে (৫) হত্যাকাণ্ডের ঘটনায় দুই আসামির ফাঁসির রায় দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেয়া হয়। 

০২:০৪ পিএম, ২০ ডিসেম্বর ২০২০ রবিবার

এবারই প্রথম ফিলিস্তিনিদের পক্ষে ভোট দিল কানাডা

এবারই প্রথম ফিলিস্তিনিদের পক্ষে ভোট দিল কানাডা

সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথমবারের মতো ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে এবং মানবতাবিরোধী অপরাধের শিকার ফিলিস্তিনিদের পক্ষে ভোট দিল কানাডা। ফিলিস্তিনিদের ভূমি দখল করে অবৈধভাবে ইহুদি বসতি নির্মাণের বিরুদ্ধে জাতিসংঘে গত ১৬ ডিসেম্বর একটি প্রস্তাব ওঠে। প্রস্তাবটি ১৬৮-৫ ভোটে পাস হয়। খবর জেরুজালেম পোস্ট-এর।

০১:৩৭ পিএম, ২০ ডিসেম্বর ২০২০ রবিবার

ব্যক্তি উদ্যোগে তৈরি শহীদ মিনার

ব্যক্তি উদ্যোগে তৈরি শহীদ মিনার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডিসেম্বরের শুরু থেকেই শহীদদের শ্রদ্ধা জানানো হচ্ছে মুক্তিযোদ্ধা বিরাজ সেন তরুণের তৈরি ছোট্ট শহীদ মিনারে। আগ্রহীরা ছোট শহীদ মিনারে ফুল দিতে এসে তরুণের দুর্লভ চিত্রশালা দেখে মুগ্ধ হচ্ছেন। নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হচ্ছেন মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায়। 

০১:৩২ পিএম, ২০ ডিসেম্বর ২০২০ রবিবার

পাখির চিকিৎসায় মেলেনি সহায়তা

পাখির চিকিৎসায় মেলেনি সহায়তা

রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছিল বিরল প্রজাতির একটা ঈগল পাখি। পাখিটার চিকিৎসার জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হলেও কোনো সহায়তা মেলেনি। পরে এ বিষয়ে সংবাদ করতে গেলে এগিয়ে আসে রাজৈর উপজেলা বনবিভাগ।

০১:১১ পিএম, ২০ ডিসেম্বর ২০২০ রবিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি