ঢাকা, মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬

সর্বনিম্ন ক্যাশ আউট সীমা নামিয়ে আনল ‘নগদ’

সর্বনিম্ন ক্যাশ আউট সীমা নামিয়ে আনল ‘নগদ’

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ মানুষের জন্য সূলভ মূল্যে ক্যাশ আউট চার্জ সেবা নিয়ে আসার অংশ হিসেবে প্রতি এক হাজারে ক্যাশ আউট চার্জ ৯ টাকা ৯৯ পয়সায় নামিয়ে এনেছে। যা বর্তামানে দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ। ‘নগদ’-এর অ্যাপ ব্যবহারকারীরা এই সেবা উপভোগ করতে পারবেন।

০৮:৫৪ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

রফিকুল ইসলাম স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক 

রফিকুল ইসলাম স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক 

মোহাম্মদ রফিকুল ইসলাম গত ৩ নভেম্বর ২০২০ স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার হিসেবে যোগদান করেছেন। সুদীর্ঘ ২৩ বছরের কর্মময় জীবনের ২১ বছরই তিনি সিটি ব্যাংক এন.এ., স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ঢাকা ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে কাজ করেছেন। 

০৮:৪৯ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

ইসলামী ব্যাংক ময়মনসিংহ জোনের শরী‘আহ্ পরিপালন ওয়েবিনার 

ইসলামী ব্যাংক ময়মনসিংহ জোনের শরী‘আহ্ পরিপালন ওয়েবিনার 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ময়মনসিংহ জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ্ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়। 

০৮:৪১ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

জর্জিয়ায় ৫০ হাজার ভোট গণনা বাকি

জর্জিয়ায় ৫০ হাজার ভোট গণনা বাকি

ভোটের জন্য গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য জর্জিয়ার কর্মকর্তারা জানিয়েছেন প্রায় ৫০,০০০ ভোট এখনও গণনা করা বাকি আছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ঐ রাজ্যে ঘণ্টায় ৩,০০০ করে ভোট গণনা চলছে। সেই হিসেবে গণনা শেষ করতে সময় লাগবে আরও প্রায় ১৬ ঘণ্টা।

০৮:৪১ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

বাবার নছিমনের চাকায় পিষ্ট হলো কন্যার প্রাণ

বাবার নছিমনের চাকায় পিষ্ট হলো কন্যার প্রাণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাবার নছিমনের চাকায় পিষ্ট হয়ে ফাতেমা নামে দেড় বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার ধর্মগড় ইউনিয়নের দেহুট গ্রামে ঘটে এই ঘটনা। নিহত ফাতেমার বাবার নাম মোমিন।

০৮:৩০ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

ক্লাউড প্রযুক্তি সমৃদ্ধ ভিডিও কনফারেন্স সুবিধায় হুয়াওয়ে

ক্লাউড প্রযুক্তি সমৃদ্ধ ভিডিও কনফারেন্স সুবিধায় হুয়াওয়ে

হুয়াওয়ে সম্প্রতি বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলে ‘হুয়াওয়ে ক্লাউড মিটিং’ সুবিধা চালু করেছে, যার মাধ্যমে একটি নিরাপদ ও নির্ভরযোগ্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূরদূরান্ত থেকে একে অপরের সাথে যুক্ত হওয়া যাবে। ডিভাইস ও ক্লাউডের অনন্য সমন্বয়ে তৈরি এই ভিডিও কনফারেন্স ব্যবস্থার মাধ্যমে বিশ্বের যেকোনো স্থান থেকে যেকোনো সময়ে সর্বোচ্চ এক হাজার জন পর্যন্ত অংশগ্রহণকারী একসাথে যুক্ত হতে পারবেন। 

০৮:২৫ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

সাংবাদিকরা জাতিকে পথ দেখায়, খুলে দেয় তৃতীয় নয়ন: তথ্যমন্ত্রী

সাংবাদিকরা জাতিকে পথ দেখায়, খুলে দেয় তৃতীয় নয়ন: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, উন্নত রাষ্ট্র গঠনে নবপ্রজন্মের মনন তৈরিতে গণমাধ্যমের ভূমিকা অনন্য। প্রকৃতপক্ষে সাংবাদিকরা জাতিকে পথ দেখায়, মানুষের তৃতীয় নয়ন খুলে দেয়। 

০৮:১৬ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

শেখ হেলালের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

শেখ হেলালের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার পরিবারের সকল সদস্যের আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

০৭:৫৪ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

পিকাবু এবং ইরনাতে মিলছে হুয়াওয়ে ওয়াচ ফিট

পিকাবু এবং ইরনাতে মিলছে হুয়াওয়ে ওয়াচ ফিট

ফিটনেস ফিচার সম্বলিত হুয়াওয়ে ওয়াচ ফিট ডিভাইসটি তরুণদের মাঝে সাড়া ফেলেছে। হুয়াওয়ের পরিবেশক স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের অনুমোদিত বিক্রয় কেন্দ্রে ডিভাইসটি পাওয়া যাচ্ছে। পাশাপাশি পিকাবু ডটকম এবং প্রযুক্তিপণ্যের রিটেইল শপ ইরনাতে মিলছে এই ওয়াচ ফিট। সম্প্রতি দেশের বাজারে বিক্রি শুরু হওয়া ডিভাইসটি ব্ল্যাক এবং অরেঞ্জ এই দুটি কালার পাওয়া যাচ্ছে। যার দাম ৯ হাজার ৯৯৯ টাকা। 

০৭:৫০ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

ব্রাহ্মণবাড়িয়ায় কৃতি শিক্ষার্থী ও মানবিক সংগঠনকে সংবর্ধনা 

ব্রাহ্মণবাড়িয়ায় কৃতি শিক্ষার্থী ও মানবিক সংগঠনকে সংবর্ধনা 

ব্রাহ্মণবাড়িয়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সামাজিক-মানবিক কাজে অবদান রাখা বিভিন্ন সংগঠনকে সম্মননা প্রদানের মধ্য দিয়ে “মানব কল্যাণ ঐক পরিষদ” এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

০৭:৪৬ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

সোনারগাঁয়ে হাজী সেলিমের দখলকৃত খাস জমি উদ্ধার

সোনারগাঁয়ে হাজী সেলিমের দখলকৃত খাস জমি উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় হাজী সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের দখলে থাকা চার একর ৩৯ শতাংশ (১৪ বিঘা) সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এসময়  জমিতে রাখা কয়লা, বালু, পাথরসহ টিন শেডের গোডাউন ভেঙে দখলমুক্ত করা হয়। 

০৭:২৬ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

ব্রাহ্মণবাড়িয়ায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল কিশোরী

ব্রাহ্মণবাড়িয়ায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল কিশোরী

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে ১৩ বছর বয়সের এক কিশোরী। কিশোরী সায়মা সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বেহাইর গ্রামের জুরু মিয়ার মেয়ে। সে বটতলী বাজার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। 

০৭:১৪ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

সংসদ লেকে ভাসানো হল দৃষ্টিনন্দন নৌকা

সংসদ লেকে ভাসানো হল দৃষ্টিনন্দন নৌকা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশন আবহমান বাংলার ঐতিহ্যবাহী ও দৃষ্টিনন্দন ২টি নৌকা তৈরী করেছে। সেই দুইটি গয়না নৌকা ভাসানো হয়েছে জাতীয় সংসদ লেকে।

০৭:১১ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

কমিটিতে এক-তৃতীয়াংশ নারীকে সম্পৃক্ত করার দাবি 

কমিটিতে এক-তৃতীয়াংশ নারীকে সম্পৃক্ত করার দাবি 

রাজনৈতিক সকল দলের কমিটিতে এক-তৃতীয়াংশ (৩৩%) নারীকে সম্পৃক্ত করণের দাবিতে নওগাঁয় অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প  নামে একটি সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। বৃহষ্পতিবার শহরের মুক্তির মোড় নওজোয়ান মাঠের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রকল্পের উপদেষ্টা ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভীন আকতার, প্রকল্পের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহানাজ আক্তার, সদস্য মরিয়ম বেগমসহ অন্যান্যেরা।

০৭:০৬ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

২য় দফা রিমান্ড শেষে কারাগারে কনস্টেবল রুবেল শর্মা
সিনহা হত্যা মামলা

২য় দফা রিমান্ড শেষে কারাগারে কনস্টেবল রুবেল শর্মা

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় গ্রেফতার কনস্টেবল রুবেল শর্মাকে দ্বিতীয় দফায় নেয়া ৫ দিনের রিমান্ড শেষে আদালতে সোপর্দ করেছে র‌্যাব। তবে তদন্ত সংস্থাটির পক্ষ থেকে তাকে নতুন করে রিমান্ড আবেদন করা হয়নি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় রুবেল শর্মাকে। 

০৭:০১ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ পরিচালনায় তৎপর বাংলাদেশ কোস্ট গার্ড

‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ পরিচালনায় তৎপর বাংলাদেশ কোস্ট গার্ড

সরকার কর্তৃক ইলিশ মাছের প্রজনন মৌসুমকে লক্ষ্য রেখে ‘মা ইলিশ’ রক্ষার্থে ইলিশের প্রজননক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী ইলিশের ভরা প্রজনন মৌসুমে দেশের নির্দিষ্ট উপকূলীয় এলাকায় ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়। 

০৬:৩১ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

মৃত যুবক জীবিত ফিরে আসায় ৬ জনকে অব্যাহতি

মৃত যুবক জীবিত ফিরে আসায় ৬ জনকে অব্যাহতি

নারায়ণগঞ্জে যুবক মামুন অপহরণ মামলা ও জীবিত ফিরে আসার ঘটনায় বিভিন্ন মেয়াদে কারাভোগকারী নারীসহ ৬ জনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। একইসঙ্গে আদালতে দেয়া ১৬৪ ধারার জবানবন্দি ও মামলার তদন্তকারী পুলিশ ও সিআইডির ২ কর্মকর্তার তদন্তের বিষয়ে পর্যালোচনা করে পরবর্তীতে নির্দেশ দিবেন আদালত। 

০৬:২৩ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

আত্রাইয়ের লোকালয়ে মুখপোড়া হনুমান: উৎসুক জনতার ভীড়

আত্রাইয়ের লোকালয়ে মুখপোড়া হনুমান: উৎসুক জনতার ভীড়

নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর বাজার এলাকায় গত ৪দিন ধরে বিরল প্রজাতির মুখপোড়া একটি হনুমান ঘুরে বেড়াচ্ছে। দল ছুট হয়ে হনুমানটি লোকালয়ে চলে এসেছে বলে অনেকেইে ধারণা করছেন। 

০৬:১৭ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

প্রথম লটে ৩ কোটি ভ্যাকসিন ডোজ আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম লটে ৩ কোটি ভ্যাকসিন ডোজ আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, প্রথম লটে সরকার ৩ কোটি ভ্যাকসিন আমদানী করার সিদ্ধান্ত নিয়েছে। এই ৩ কোটি ভ্যাকসিন ডোজ দুইবার করে প্রতি ব্যক্তিকে দেয়া হবে। 

০৬:০৯ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

শাহজাদপুরে ৪ হাজার মানুষের যাতায়াতে চরম দূর্ভোগ

শাহজাদপুরে ৪ হাজার মানুষের যাতায়াতে চরম দূর্ভোগ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের ঘাটাবাড়ি এলাকায় রূপসী-পাকুরতলা সড়কে নির্মিত সেতুতে এখন ভরসা বাঁশের সাঁকো। গত বন্যায় সেতুর দু পাশের এপ্রোচের মাটি সরে যাওয়ায় তা চলাচলের জন্য এলাকার প্রায় ৪ হাজার মানুষের অনুপযোগী হয়ে পড়েছে। এখন সেতু দিয়ে চলতে ভরসা বাঁশের সাঁকো। 

০৬:০৫ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়: পরিবেশ মন্ত্রী

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়: পরিবেশ মন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় থাকে তখন দেশে উন্নয়ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে এবং অনেক উন্নয়ন কাজ চলমান আছে।

০৫:৫৯ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

চৌহালীতে আওয়ামীলীগের বর্ধিত সভায় এমপিকে দুষলেন নেতা-কর্মীরা

চৌহালীতে আওয়ামীলীগের বর্ধিত সভায় এমপিকে দুষলেন নেতা-কর্মীরা

সিরাজগঞ্জের চৌহালীতে দীর্ঘ দিনের অবমুল্যায়ন ও উন্নয়ন বঞ্চিত আওয়ামীলীগের নেতা-কর্মীরা স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের প্রতি চাপা ক্ষোভ প্রকাশ করেছেন। নতুন করে ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠন কল্পে বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগের এক জনাকীর্ণ বর্ধিত সভায় তার উপস্থিতিতেই তৃনমুলের নেতারা নানা অভিযোগ তুলেছেন। এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

০৫:৫৩ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

খালি পেটে পাকা পেঁপে খেলে উপকার বেশি

খালি পেটে পাকা পেঁপে খেলে উপকার বেশি

সারা বিশ্বেই জনপ্রিয় ফলগুলোর মধ্যে একটি হল পেঁপে। পুষ্টিগুণের জন্যই সবাই এই ফলটি বেশি পছন্দ করেন। তবে এর উৎসেচক যাতে সঠিকভাবে কাজ করে সেই কারণেই খালি পেটে পাকা পেঁপে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। বিকেলের পর কিন্তু পেঁপে খাবেন না।

০৫:৪৫ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

পাবিপ্রবিতে ৮ দফা দাবীতে একক অবস্থান

পাবিপ্রবিতে ৮ দফা দাবীতে একক অবস্থান

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য’র সীমাহীন দূর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহারের প্রতিবাদসহ ৮ দফা দাবীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে একক অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম আব্দুল আলীম। বৃহস্পতিবার সকাল ১০ টায় তিনি একক অবস্থান কর্মসূচীতে বসেছেন। 

০৫:৩৫ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি