ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জুলাই ২০২৬

১৯৭১ সালে আত্মসমর্পণের নেপথ্যের নতুন ঘটনার উন্মোচন

১৯৭১ সালে আত্মসমর্পণের নেপথ্যের নতুন ঘটনার উন্মোচন

ভারতীয় সমারিক বাহিনীর সাবেক ক্যাপ্টেন ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে বিজয়ীদের আলাপ চারিতার প্রথম মুহূর্তের বিবরণ তুলে ধরে ঘটনার নেপথ্যের নতুন একটি কাহিনী উন্মোচন করেছেন।

০৩:৩২ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

বঙ্গবন্ধুর চার খুনির রাষ্ট্রীয় খেতাব স্থগিত

বঙ্গবন্ধুর চার খুনির রাষ্ট্রীয় খেতাব স্থগিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক চার খুনির মুক্তিযোদ্ধা হিসেবে পাওয়া বীরত্বের খেতাব স্থগিত করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে তাদের খেতাব বাতিলে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি হয়েছে।

০৩:২২ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

প্রকাশিত হলো ‘শব্দগুচ্ছ’র বাইশ বছর পূর্তি সংখ্যা

প্রকাশিত হলো ‘শব্দগুচ্ছ’র বাইশ বছর পূর্তি সংখ্যা

প্রকাশ পেয়েছে আন্তার্জাতিক কবিতা ম্যাগাজিন ‘শব্দগুচ্ছ’র বাইশ বছর পূর্তি সংখ্যা। এ সংখ্যায় রয়েছে- বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, চীন, পোল্যান্ড, গ্রীস, ইটালি, লিথিয়নিয়া ও ইরানের ৩২ জন কবি ও অধ্যাপকের লেখা। রয়েছে বঙ্গবন্ধু’র জন্ম শতবর্ষ উপলক্ষ্যে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিকোলাস বার্নস-এর বিশেষ প্রবন্ধ। 

০৩:১০ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

‘ভাস্কর্য ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান করা হবে’

‘ভাস্কর্য ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান করা হবে’

জাতির জনকের ভাস্কর্য ইস্যুতে কওমি আলেমদের সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আলেমরা ধোলাইপাড়ে মুজিব মিনার নির্মাণসহ ৫টি প্রস্তাবনা দিয়েছেন। সেটি থাকবে কি থাকবে না, তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।’

০৩:০০ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

ঠান্ডা বা সর্দিজ্বর থেকে বাঁচার উপায়

ঠান্ডা বা সর্দিজ্বর থেকে বাঁচার উপায়

সর্দিজ্বর পৃথিবীর সবচেয়ে বেশি হওয়া রোগগুলোর একটি। হঠাৎ ঠাণ্ডা লাগা বা সর্দিজ্বর হওয়া যে কারো জন্য খুবই সাধারণ একটি বিষয়। ঠাণ্ডা বা সর্দিজ্বর মানুষকে খুবই সামান্য কারণে যেমন ভোগাতে পারে, তেমনি সহজেই সেরেও যেতে পারে।

০২:৫২ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

চট্টগ্রামে বাড়ছে ছিনতাইকারী চক্র (ভিডিও)

চট্টগ্রামে বাড়ছে ছিনতাইকারী চক্র (ভিডিও)

চট্টগ্রামে গত এক দশকে ছিনতাইর ঘটনা কয়েক হাজার। এমন উচ্চহারের কারণ, ছিনতাইকারীরা পুলিশের হাতে ধরা পড়ে কারাগারে গেলে সেখানে বসেই তৈরি করে নতুন চক্র। এভাবেই নগরীতে বাড়তে থাকে ছিনতাইকারী গ্রুপ। সর্বশেষ পুলিশের হাতে একটি ছিনতাইকারী দল ধরা পড়লে এসব তথ্য উঠে আসে।

০২:৫০ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

পদ্মাসেতু প্রকল্পের নদী শাসন প্রাকৃতিক চ্যালেঞ্জ (ভিডিও)

পদ্মাসেতু প্রকল্পের নদী শাসন প্রাকৃতিক চ্যালেঞ্জ (ভিডিও)

পদ্মাসেতু প্রকল্পের নদী শাসনের কাজে পদে পদে প্রাকৃতিক চ্যালেঞ্জ। এই অংশটির অগ্রগতি ধীর। কিন্তু প্রকল্প সংশ্লিষ্টদের আশা, মূল সেতু চালুর আগেই নদী শাসনের কাজও শেষ করা সম্ভব হবে। পদ্মাকে শাসনে ব্যবহৃত হচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি। তবে কাজের ধরনটাই এমন যে, চাইলেও দ্রুত এগুনো সম্ভব নয়।

০২:৪৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

১৫ ডিসেম্বর : চারদিকে বিজয়ের স্লোগান (ভিডিও)

১৫ ডিসেম্বর : চারদিকে বিজয়ের স্লোগান (ভিডিও)

একাত্তরের ১৫ই ডিসেম্বর, হানাদারদের হার স্বীকার তখন সময়ের ব্যাপার মাত্র। অনেক শহরই দখল করে নিয়েছে মুক্তি সেনারা। চারদিকে তখন বিজয়ের স্লোগান। একদিকে স্বজন হারানোর আর্তনাদ আরেকদিকে বিজয়ের আনন্দ।

০২:৪২ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

পাহাড়তলীর বধ্যভূমি সংরক্ষণের কার্যকর উদ্যোগ নেই
ভিডিও দেখুন

পাহাড়তলীর বধ্যভূমি সংরক্ষণের কার্যকর উদ্যোগ নেই

মুক্তিযুদ্ধের ৪৯ বছর পরেও চট্টগ্রামের পাহাড়তলীর বধ্যভূমি সংরক্ষণের কার্যকর উদ্যোগ নেই। ২০১৪ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে সংরক্ষণের চূড়ান্ত রায় এলেও কার্যকর না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধারা।

০২:৩৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

বিজয় দিবস কাল : স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন

বিজয় দিবস কাল : স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন

আগামীকাল ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বিজয়ের ৪৯তম বার্ষিকী। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিবস এদিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশসহ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন।

০২:৩২ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

করোনার টিকা নিলেন পেন্টাগন প্রধান

করোনার টিকা নিলেন পেন্টাগন প্রধান

যুক্তরাষ্ট্রে টিকা গ্রহণকারীদের কাতারে দাঁড়ালেন পেন্টাগন প্রধান ক্রিস্টোফার মিলার। তিনি সোমবার দেশবাসীকে উদ্ধুদ্ধ করতে ক্যামেরার সামনেই টিকা নেন।

০২:১৬ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী  

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী  

মহান বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

০১:৪৯ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

পুরস্কৃত ‘স্নোটেক্স গ্রুপ’

পুরস্কৃত ‘স্নোটেক্স গ্রুপ’

আন্তর্জাতিক লজিস্টিক প্রতিষ্ঠান ডিএইচএল ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের আয়োজনে ‘বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড, ২০১৯’ এ ‘বছরের সেরা ব্যবসায় উদ্যোক্তা’ শ্রেণিতে পুরস্কার পেয়েছে রফতানিমুখী পোশাকশিল্প প্রতিষ্ঠান ‘স্নোটেক্স গ্রুপ’। করোনাকালীন এবার ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এ পুরস্কার দেয়া হয়। 

০১:৩০ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

অভিনয় ছাড়লেন সিদ্দিক

অভিনয় ছাড়লেন সিদ্দিক

অভিনেতা সিদ্দিকুর রহমান। নিজের প্রাণবন্ত অভিনয় দিয়ে মানুষকে হাসাতে বেশ পটু এই তারকা। ইতিমধ্যে দর্শক প্রিয়তা পেয়ে নিজের অবস্থান শোবিজে পোক্ত করেছেন তিনি। বিশেষ করে ছোট পর্দায় তার সরব উপস্থিতি দর্শক মহলে বেশ প্রশংসিত। তবে নতুন খবর হচ্ছে- অভিনয় ছেড়ে দিচ্ছেন তিনি! এমন খবরই প্রকাশ পেয়েছে সর্বত্র।

১২:৫১ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

১৫ ডিসেম্বর : চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস

১৫ ডিসেম্বর : চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস

আজ ১৫ ডিসেম্বর, ‘চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস’। ১৯৭১ সালের এই দিনে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্র বাহিনী যৌথভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে হানাদার মুক্ত করে। বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর, গোলাম নবী সাটুসহ নাম না জানা লক্ষ শহীদ তাদের বুকের রক্ত দিয়ে পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করে সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জকে।

১২:৩০ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

কমে গেছে পতাকা বিক্রি (ভিডিও)

কমে গেছে পতাকা বিক্রি (ভিডিও)

ডিসেম্বরে পতাকা বিক্রির ধুম পড়ে যায়। এবার পরিস্থিতি অন্যরকম। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি থাকায় বিজয় দিবসের অনেক অনুষ্ঠান হবে ভার্চুয়াল প্লাটফর্মে। স্কুল কলেজও বন্ধ। তাই কমে গেছে পতাকা বিক্রি। মহামারির কারণে বিপাকে পড়েছেন পতাকা ব্যবসায়ীরা।

১২:২৮ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

মোবাইলে বিজয় দিবসের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

মোবাইলে বিজয় দিবসের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান বিজয় দিবস উপলক্ষে দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। তার পক্ষ থেকে দেশের প্রায় ১৭ কোটি মোবাইল ব্যবহারকারীকে ৪৫ সেকেন্ডের একটি অডিও বার্তা পাঠানো হয়েছে।

১২:১৯ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

ক্ষমা চাইলেন মুশফিকুর রহিম

ক্ষমা চাইলেন মুশফিকুর রহিম

নিজের ভুলের জন্য ভক্ত-দর্শকদের কাছে ক্ষমা চাইলেন বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম। গতকালের ম্যাচে সতীর্থ নাসুম আহমেদের গায়ে হাত তুলতে উদ্যত হওয়ার ঘটনায় খেলা শেষেই নাসুমের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

১১:৩১ এএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতিসৌধ

শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতিসৌধ

আগামীকাল ১৬ ডিসেম্বর। মহান স্বাধীনতা দিবস। মুক্তিকামী বাঙালির চির স্মরণীয় একটি দিন। দিনটি উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জানাতে ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধ। যদিও করোনার কারণে এ বছর মার্চ মাস থেকে বন্ধ রয়েছে স্মৃতিসৌধ। এ কারণে বাতিল করা হয়েছিল ২৬ মার্চের সব কার্যক্রম। দীর্ঘদিন পরে বিজয় উদযাপনে ফের খুলে দেওয়া হচ্ছে স্মৃতিসৌধ। তবে সামাজিক দূরত্ব ও নিরাপত্তা নিশ্চিতে কর্তৃপক্ষ সতর্ক থাকবে বলে জানা গেছে।

১১:১৫ এএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

গাজীপুর মুক্ত দিবস আজ

গাজীপুর মুক্ত দিবস আজ

আজ ১৫ ডিসেম্বর, গাজীপুর মুক্ত দিবস। ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের এই দিনে বিজয়ের দ্বারপ্রান্তে এসে অকুতভয় বীর মুক্তিযোদ্ধারা সম্মুখ যুদ্ধে পাক হানাদার বাহিনীকে পরাস্ত করে গাজীপুরকে মুক্ত ঘোষণা করেন।

১০:৫৯ এএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান

কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান

কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. নাসিরুজ্জামানকে বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান করা হয়েছে। তিনি সোমবার (১৪ ডিসেম্বর) যোগদান করেন।

১০:৪৫ এএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

কানাডায় ফাইজারের টিকার প্রয়োগ শুরু

কানাডায় ফাইজারের টিকার প্রয়োগ শুরু

কানাডায় ফাইজার-বায়োএনটেকের টিকার প্রয়োগ শুরু হয়েছে। দেশটির টরন্টো এবং কুইবেক সিটিতে দুইজনকে টিকা দেয়ার মধ্য দিয়ে করোনাভাইরাসের টিকা দেয়া কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

১০:৩৮ এএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

১৫ ডিসেম্বর : খাগড়াছড়ি হানাদার মুক্ত দিবস

১৫ ডিসেম্বর : খাগড়াছড়ি হানাদার মুক্ত দিবস

আজ ১৫ ডিসেম্বর। খাগড়াছড়ি হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের দিনে চেঙ্গীনদী বিধৌত এই খাগড়াছড়ি শত্রুমুক্ত হয়েছিল। সারাদেশের মানুষের মতো খাগড়াছড়ির পাহাড়ি বাঙ্গালী নির্বিশেষে মানুষ অংশ নিয়েছিলো মুক্তিযুদ্ধে।

১০:৩৩ এএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬ লাখ ২৭ হাজার

বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬ লাখ ২৭ হাজার

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ কোটি ৩১ লাখ ছাড়িয়েছে। সেই সঙ্গে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬ লাখ ২৭ হাজার। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৮ হাজারে। 

১০:১৮ এএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি