মধ্যরাতে ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তিশা
কক্সবাজারে সরকারি সফরে এসে অসুস্থ হয়ে জরুরিভাবে ঢাকায় ফেরা সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সর্বশেষ অবস্থা জানিয়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তিনি জানান, ফারুকী এখন 'আশঙ্কামুক্ত'।
০৮:২৪ এএম, ১৭ আগস্ট ২০২৫ রবিবার
বিদেশে সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
০৮:১৫ এএম, ১৭ আগস্ট ২০২৫ রবিবার
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ফারুকী হঠাৎ অসুস্থ, জরুরি ঢাকায় প্রেরণ
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (১৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে জরুরি ঢাকায় পাঠানো হয়েছে।
১১:৪৩ পিএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার
মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ হারানো শিশুদের স্মরণে চিঠি প্রদর্শনী
মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ হারানো শিশুদের স্মরণে রাজধানীর পূর্বাচলে আয়োজিত হয়েছে চিঠি প্রদর্শনী। আজ (শনিবার, ১৬ আগস্ট) দিনব্যাপী ষড়ঋতু উদযাপন পরিষদের উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। সাজানো চিঠিগুলোতে ভেসে উঠেছে অসমাপ্ত খেলার গল্প, আঁকাবাঁকা হোমওয়ার্ক আর বুকভরা অভিমান। শোককে শক্তিতে রূপ দিয়ে দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ ও নিরাপত্তার নিশ্চয়তার দাবি তুলেছেন অভিভাবকেরা।
১১:২৮ পিএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার
হাসনাত-সারজিস-জারাসহ এনসিপির ৫ নেতার শোকজ প্রত্যাহার
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ শীর্ষ পাঁচ নেতাকে দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রত্যাহার করেছে দলটি।
১১:১০ পিএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার
বেসরকারি পর্যায়ে আমদানি হচ্ছে ১৫ লাখ মেট্রিক টন চাল-ডাল-চিনি
অভ্যন্তরীণ বাজারে নিত্য পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে বেসরকারি পর্যায়ে চাল, মসুর ডাল ও চিনি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বেসরকারি পর্যায়ে ৫ লাখ মেট্রিক টন চাল (সর্বোচ্চ ৫ শতাংশ ভাঙ্গা দানা বিশিষ্ট) আমদানির সুপারিশ করে অনুমতির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এর মধ্যে ৪ লাখ ৬১ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল (সুগন্ধী চাল ব্যতীত) এবং ৩৯ হাজার মেট্রিক টন আতপ চাল রয়েছে।
১০:৫৯ পিএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার
জুলাই সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর হাতে
৮৪ দফা সম্বলিত জাতীয় (জুলাই) সনদ-২০২৫ এবং তার বাস্তবায়নে ৮ অঙ্গীকারনামাসহ সনদের পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এই খসড়ার ভাষায় কোনো শব্দ, বাক্য গঠন বা কোনও বিষয়ে মন্তব্য থাকলে আগামী ২০ আগস্ট বিকেল ৪টার মধ্যে কমিশনের কার্যালয়ে জমা দেওয়া অনুরোধ করা হয়েছে।
১০:৪৯ পিএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার
‘আ.লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করতে হবে`
আওয়ামী লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করতে হবে বলে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘মিথ্যা ইতিহাস যেটা ওয়ান ইলেভেন আওয়ামী লীগ সৃষ্টি করেছিল, সেই মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করে দিতে হবে। পরবর্তীতে ভোটার লিস্ট করা হয়েছিল- এটা সত্য, কিন্তু সেই ভোট ছিল পুরো নিয়ন্ত্রিত। ২০০৮ সালে নির্বাচনের আগেই ৩০০ আসনে কে কোথায় নির্বাচিত হবে সেটার পূর্ব নকশা করা হয়েছিল। সেভাবেই বাংলাদেশে ওয়ান ইলেভেন সৃষ্টি করা হয়েছিল।
১০:৪৪ পিএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার
ডাকসু জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে: বদিউল আলম
নির্বাচন কমিশনের (ইসি) একার পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, এ জন্য রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার, নাগরিক সমাজ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।
১০:০৯ পিএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার
‘নিজের নয়, জনগণের চাওয়ায় প্রধান উপদেষ্টা হয়েছি’
নিজের চাওয়াতে নয় বরং জনগণের চাহিদাকে প্রাধান্য দিয়ে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়ার জাতীয় সংবাদমাধ্যম বারনামাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
১০:০৭ পিএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার
পেছাল টাইফয়েড টিকাদান কর্মসূচি
স্বাস্থ্য সহকারীদের আন্দোলনের কারণে এক মাসেরও বেশি সময় পেছানো হয়েছে দেশব্যাপী শিশু-কিশোরদের জন্য নির্ধারিত টাইফয়েড টিকাদান কর্মসূচি। আগামী ১ সেপ্টেম্বর থেকে টিকাদান শুরু হওয়ার কথা থাকলেও এই কর্মসূচি শুরুর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ অক্টোবর থেকে।
০৮:৫৫ পিএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার
লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন প্রধান উপদেষ্টা: হাসনাত
লন্ডনে গিয়ে একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সিজদা দিয়ে এসেছেন প্রধানউপদেষ্টা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
০৮:৩১ পিএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার
চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দি ৩৫০ পরিবারের পাশে জামায়াতে ইসলামী
০৮:০৬ পিএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার
রোহিঙ্গা ইস্যুতে ৩টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন কাজে লাগাতে
দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করার জন্য মালয়েশিয়ার প্রভাব, বিশেষ করে দেশটির আসিয়ান সভাপতির ভূমিকা কাজে লাগাতে চাইছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরই এই ইস্যুতে ৩টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
০৮:০০ পিএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার
রাজধানীতে সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
০৭:৩৯ পিএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার
রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণ, নিহত ১১
রাশিয়ার রাজধানী মস্কোর উপকণ্ঠে একটি গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক শতাধিক মানুষ। শনিবার রুশ কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
০৬:৪৮ পিএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার
বাংলাদেশে সবার অধিকার সমান: সেনাপ্রধান
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশে সবার অধিকার সমান এবং এই দেশে ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সবাই সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে চলছি, ভবিষ্যতেও চলব।
০৬:২৭ পিএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার
ট্রাম্পের হাত থেকে পুরস্কার নিতে রাজী নন হলিউড তারকা টম ক্রুজ!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া কেনেডি সেন্টার অনার গ্রহণ করছেন না হলিউড তারকা টম ক্রুজ। ২০২৫ সালের সম্মাননাপ্রাপ্তদের তালিকায় তার নাম প্রস্তাব করা হলেও, ‘সময়সূচির জটিলতার’ কারণে তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
০৬:২৫ পিএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার
পুতিনের মাথার ওপর দিয়ে বি-২ বোমারু বিমান উড়িয়েছে যুক্তরাষ্ট্র
নিজেদের বি-২ বোমারু বিমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাথার ওপর দিয়ে উড়িয়েছে যুক্তরাষ্ট্র।
০৬:০৮ পিএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার
১৫ আগস্ট শ্রদ্ধা নিবেদনকারীদের ছবিতে জুতা নিক্ষেপ
১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানো কয়েকজন সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বকে ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি অংশ।
০৫:৫৬ পিএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার
‘যারা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়’
যারা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্র ও দেশের মানুষের পক্ষের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
০৫:৩০ পিএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার
বাংলাদেশের শুল্কমুক্ত আমদানি ঘোষণায় ভারতের চালের বাজারে ঝড়
বাংলাদেশ সরকারের ৫ লাখ টন চাল আমদানিতে শুল্কমুক্তির ঘোষণায় ভারতের বাজারে ব্যাপক সাড়া পড়ে গেছে। মাত্র দু’দিনের ব্যবধানে দেশটিতে চালের দাম বেড়েছে প্রায় ১৪ শতাংশ। বাজারে হঠাৎ এই উল্লম্ফন অভ্যন্তরীণ চাহিদা ও সরবরাহে সাময়িক অস্থিরতা তৈরি করেছে।
০৫:২৩ পিএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার
‘জামায়াতের রুকন না হলে চাকরি থাকবে না’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন, “ইসলামিক ফাউন্ডেশনের যিনি ডিজি, তিনি তার কর্মকর্তা ও কর্মচারীদের বলেছেন, তোমরা রুকন (জামায়াতে ইসলামির উচ্চ পর্যায়ের সদস্য) না হলে তোমাদের চাকরি থাকবে না, এটা একদম সত্য কথা। আজকে আমাকে কয়েকজন এটা বলেছেন। আমি আপনাদের সামনে কোনো মিথ্যা কথা বানিয়ে বলছি না।”
০৫:০৩ পিএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার
বি. বাড়িয়ায় ফেসবুক পোস্টে বিরূপ মন্তব্যকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২৫
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফেসবুকে মন্তব্য নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলা এ সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন।
০৪:৪৩ পিএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার
- চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিমসহ পাঁচজন
- সোমবার শিক্ষাপ্রতিষ্ঠানে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এ্যানি
- জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান কে পূরণ করবে: এ টি এম আজহার
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- পদ্মার ২৫ কেজির কাতল সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি
- সংসদে ৩৬ নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- ছাগল চুরির অভিযোগে নারীসহ ২ জনকে গণপিটুনি, থানায় সোপর্দ
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপার নিহত
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া























