আজ শুরু এইচপি অনুশীলন
আজ মঙ্গলবার থেকে সদ্য নিয়োগপ্রাপ্ত কোচ টবি র্যাডফোর্ডের তত্ত্বাবধানে এক বিশেষ প্রশিক্ষণের জন্য মাঠে ফিরেছেন হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্রিকেটাররা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্যাম্পটি হবে। পুনরায় ক্রিকেট মাঠে ফেরার আগে এইচপি ইউনিটের ২৬ জন ক্রিকেটারের আজ কোভিড-নাইনটিন পরীক্ষা করা হয়েছে। আজ রিপোর্ট পাওয়া যাবে এবং যদি কেউ পজিটিভ হয়, তবে তাকে আইসোলেশনে থাকতে হবে।
০৯:০৪ এএম, ২৭ অক্টোবর ২০২০ মঙ্গলবার
ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলার রায় আজ
ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলামের আদালত এই রায় ঘোষণা করবেন।
০৮:৫৮ এএম, ২৭ অক্টোবর ২০২০ মঙ্গলবার
রিফাত হত্যা মামলা : অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় আজ
বহুল আলোচিত বরগুনার শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) ঘোষণা করা হবে।
০৮:৫০ এএম, ২৭ অক্টোবর ২০২০ মঙ্গলবার
ব্রাজিলে ফের বেড়েছে সংক্রমণ, মৃত্যু আরও ৫০৫
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ফের বেড়েছে সংক্রমণ ও প্রাণহানি। গত একদিনে দেশটিতে ১৭ হাজারের বেশি মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত হওয়ার পাশাপাশি ২৮৮ জনের প্রাণহানি ঘটেছে। যা আগের দিনের তুলনায় অনেকটা বেশি। তবে একমাত্র আর্জেন্টিনা ছাড়া অবস্থার কিছুটা উন্নতি হয়েছে হয়েছে এ অঞ্চলের কলম্বিয়া, পেরু ও চিলির মতো দেশগুলোতে।
০৮:৪৫ এএম, ২৭ অক্টোবর ২০২০ মঙ্গলবার
আজ শহীদ বিপ্লবী যতীন্দ্রনাথ দাসের জন্মদিন
আজ শহীদ বিপ্লবী যতীন্দ্রনাথ দাসের জন্মদিন। তিনি ১৯০৪ সালের আজকের এই দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন। আত্মত্যাগী, সাহসী এ মানুষটি ছিলেন একজন ভারতীয় মুক্তিযোদ্ধা এবং বিপ্লবী ভগৎ সিংয়ের সহকর্মী। লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে তিনি ১৯২৯ সালের ১৪ জুন গ্রেপ্তার হন। জেলবন্দীদের অধিকারের দাবিতে ওই বছরই ১৩ জুলাই অনশন শুরু করেন তিনি। ৬৩ দিন অনশনের পর ১৩ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে জেলেই মৃত্যু হয় তার।
০৮:৩৯ এএম, ২৭ অক্টোবর ২০২০ মঙ্গলবার
ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীনের জন্মদিন আজ
ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন আহমদের ১১৯তম জন্মদিন আজ। ১৯০১ সালের আজকের এই দিনে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বলরামপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা জাফর আলী আহমদ ছিলেন তুফানগঞ্জ মহকুমা আদালতের উকিল।
০৮:২৫ এএম, ২৭ অক্টোবর ২০২০ মঙ্গলবার
দেশে ফিরেছেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) দুবাইয়ের একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করান রাষ্ট্রপতি।
০৮:২০ এএম, ২৭ অক্টোবর ২০২০ মঙ্গলবার
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা
বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী দুর্গাপূজা। সোমবার দুপুর থেকে প্রতিমা বিসর্জন শুরু হয়। বেলা দেড়টার দিকে বুড়িগঙ্গার ওয়াইজঘাটের বীণাস্মৃতি স্নানঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাজধানীতে দেবীকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর একের পর এক বিভিন্ন মণ্ডপ থেকে ঘাটে প্রতিমা আসতে থাকে বিসর্জনের জন্য।
১১:৪৫ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতের নাম চৌধুরি আব্দুল্লাহ আল মামুন।এসময় চালকের পেছনে থাকা আরও একজন আহত হয়েছে। সে খিলক্ষেত পিংক সিটি এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে।
১১:৪০ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
নাটোরের লক্ষীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নাটোর সদর উপজেলার লক্ষীপুর পশ্চিমপাড়া এলাকায় পুকুরে ডুবে জিসান নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায় শিশুটি। নিহত জিসান ওই গ্রামের কৃষক মিজানের ছেলে।
১১:১১ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
লকডাউনের মেয়াদ বাড়াল মালয়েশিয়া
করোনা সংক্রমণের মুখে মালয়েশিয়ায় আবারও লকডাউনের মেয়াদ বাড়াল দেশটির সরকার। দুই সপ্তাহের জন্য ১৪ অক্টোর থেকেই ২৮ অক্টোবর পর্যন্ত কার্যকর করা নতুন বিধি-নিষেধ আরোপের পর করোনা নিয়ন্ত্রণে না আসায় পুনরায় নিয়ন্ত্রণ আদেশ আরও দুই সপ্তাহের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১০:৫০ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর মৃত্যু
নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারশিমলা গ্রামে যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার মৌসুমি আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১০:৩৯ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
শিল্পকলায় মাসব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধন
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় ২৭ অক্টোবর থেকে ২৬ নভেম্বর ২০২০ জাতীয় চিত্রশালা ভবনের ১নং গ্যালারীতে ÔArt Against Corona’ শীর্ষক মাসব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
১০:০৯ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
ছয়টি আপগ্রেডেড ফিচারসহ ‘স্পার্ক ৬’ নিয়ে এলো টেকনো
আগের স্মার্টফোনগুলোর ব্যাপক সাফল্যের পর স্পার্ক সিরিজের আরেক চমক ‘স্পার্ক ৬’ নিয়ে হাজির হলো টেকনো মোবাইল। সর্বোচ্চমানের ছয়টি আপগ্রেডেড ফিচারসহ বাংলাদেশের বাজারে আসা নতুন এ স্মার্টফোনটির দাম ক্রেতাদের নাগালের মধ্যেই রাখা হয়েছে।
১০:০০ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
প্রাইম এক্সচেঞ্জের ২ গ্রাহক পেলেন সিঙ্গাপুরের রাষ্ট্রীয় পুরষ্কার
করোনাভাইরাস দুযোর্গ এর সময় অভিবাসী শ্রমিকদের সাহায্যে এগিয়ে আসার জন্য প্রাইম এক্সচেঞ্জ কো. পিটিই লি: এর দুইজন গ্রাহককে বিশেষ রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করেছে সিঙ্গাপুর সরকার।
০৯:৫৬ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
শিশু আব্দুল্লাহর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী পলক
সিংড়ায় আগুনে ঝলসে যাওয়া শিশু আব্দুল্লাহ'র চিকিৎসার দায়িত্ব নিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। শিশুটির খবর স্থানীয় গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানতে পেরে তাৎক্ষণিক পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস ও আওয়ামী লীগ নেতা রুহুল আমিনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
০৯:৫১ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
ধূমপান ছাড়ার কার্যকর উপায় ভেপিং
ভেপিংকে ধূমপান ছাড়ার অন্যতম কার্যকরী উপায় হিসেবে বরাবরই বিবেচনা করে আসছিলেন অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ। এ সংক্রান্ত বিভিন্ন গবেষণাতেও ইতিবাচক ফল পাওয়া গেছে। কিন্তু ভেপিং নিয়ে নেতিবাচক সিদ্ধান্তের ফলে অনেকে পুরোনো ধূমপানে তথা প্রচলিত সিগারেটে ফের ঝুঁকে পড়ছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদপত্র ডেইলি বুলেটিনের এক নিবন্ধে ভেপিং নিষিদ্ধ করার অদূরদর্শী সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব বিশদভাবে উঠে এসেছে।
০৯:৪২ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
ভ্যাকসিন জাতীয়করণের বিরুদ্ধে ডব্লিউএইচও প্রধানের সতর্কতা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও এর প্রধান ভবিষ্যতে যে কোন করোনার ভ্যাকসিন বাজারজাত করার বিষয়ে বৈশ্বিক সংহতির আহ্বান জানিয়েছেন।
০৯:২২ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
ইবির দুই হলে প্রভোস্ট নিয়োগ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ রাসেল হলের প্রভোস্ট হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল হোসেন এবং খালেদা জিয়া হলে আইন বিভাগের অধ্যাপক ড. রেবা মন্ডল পুনরায় নিয়োগ পেয়েছেন।
০৮:৫৩ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
হাজী সেলিমের গাড়ি চালক রিমান্ডে
নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের অভিযোগে করা মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের গাড়িচালক মিজানুর রহমানকে এক দিনের রিমান্ডে নেয়া হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান এ রিমান্ড মঞ্জুর করেন।
০৮:৩৭ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে ‘এটুআই লাইভ টেলিমেডিসিন’ শুরু
করোনাকালীন সময়ে দেশের প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য অধিদপ্তর এবং এটুআই-এর যৌথ উদ্যোগে পরিচালিত ‘কোভিড-১৯ টেলিহেলথ সেন্টার’ চালু করেছে স্বাস্থ্য খাতে নতুন উদ্ভাবন ‘এটুআই লাইভ টেলিমেডিসিন’। করোনা আক্রান্ত রোগীদের মধ্যে ডায়াবেটিস রোগীদের করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে অনলাইনে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আজ ২৫ অক্টোবর ২০২০ এটুআই লাইভ টেলিমেডিসিন সেবার ১ম পর্ব শুরু হয়েছে।
০৮:২১ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
মা ইলিশ শিকারের দায়ে জেলের কারাদন্ড, কারেন্ট জাল জব্দ
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে এক জেলেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
০৮:১৮ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
আর্মেনিয়া আজারবাইজানের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস আর্মেনিয়া আজারবাইজানের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। সোমবার থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে।
০৮:০২ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
গাজীপুরে জুতা তৈরির কারখানায় আগুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা বাজার এলাকায় রানার ফুটওয়্যার নামে একটি জুতা তৈরির কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সোমবার বিকেল চারটার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
০৭:৪৩ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
- ফরিদপুরে ১৫৪ পরীক্ষার্থীর ওএমআর শিট নিখোঁজ, ২ কর্মকর্তা বদলি
- কুষ্টিয়ায় পীর শামিম জাহাঙ্গীর হত্যা মামলায় দুইজন গ্রেপ্তার
- জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী
- শিক্ষার্থীরা কোনো ধরনের গুপ্ত রাজনীতি দেখতে চায় না: হুইপ রকিবুল
- জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনে সরকার দায়বদ্ধ: স্পিকার
- ৩০ এপ্রিলের পর সারা দেশে মাদক বিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
- মুহূর্তে ভাইরাল হাসনাত আবদুল্লাহর ‘লাল কার্ড’ পোস্ট
- সব খবর »
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের
- চাঁদা না পেয়ে তাণ্ডব, একুশের প্রতিবেদনে নড়েচড়ে বসলো প্রশাসন
- পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
- নরসিংদীর সেই কিশোরীকে হত্যা করেছিল সৎপিতা, আদালতে জবানবন্দি
- চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রপতি, যেভাবে ব্যর্থ হয় অপসারণের চেষ্টা
- সংসদে সরকারি চাকরি বিল পাস, নতুন বয়সসীমা নিধারণ
- পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা
- সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী প্রায় চূড়ান্ত, তালিকায় ১২ নেত্রী
- সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত
- ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
- কৃষকের ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেত পরিদর্শন করলেন এমপি হারুন
- গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন প্রধানমন্ত্রী
- পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে হাজির এমপি খায়রুল কবির
- পদ হারানোর পর ঢাবি ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল
- সখিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেল সাড়ে তিন হাজার রোগী
- কিশোরগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ৯, আ.লীগ ৫
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার
- বিমানমন্ত্রী আফরোজা খানমের মায়ের ইন্তেকাল
- ১ বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দাও: তুরস্ককে উগান্ডার সেনাপ্রধান
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি
- বিনোদন শাখায় তিন পদে জনবল নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন
- ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার, আটক ৩
- সৌদিতে মিসাইল হামলায় কিশোরগঞ্জের প্রবাসী যুবক নিহত
- মিসাইল হামলায় সৌদিতে নিহত মোশারফের বাড়িতে শোকের মাতম
- নতুন মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
- রিকশায় চড়ে অনুষ্ঠানে যোগ দিলেন সংস্কৃতিমন্ত্রী ও প্রতিমন্ত্রী
- মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট
- ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচারের শিকার ৩৩ বাংলাদেশি
- মাদক সেবনকারীদের হাতে সৌদি প্রবাসীর ছেলে নিহত
- আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারী ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা























