রাজশাহীতে শিবিরের ৭ নেতাকর্মী গ্রেপ্তার
রাজশাহীতে ইসলামী ছাত্রশিবিরের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের হেতেমখাঁ এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা পুলিশ। তারা ওই ছাত্রবাসে গোপন বৈঠক করছিল।
০৪:৩৪ পিএম, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নরের যোগদান
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিযুক্ত হয়ে কর্মস্থলে যোগদান করেছেন এ কে এম সাজেদুর রহমান খান। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২২-১১-২০২০ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী তিনি দায়িত্ব গ্রহণ করেন।
০৪:১৪ পিএম, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার
কোভিড-১৯ এবং অর্থনৈতিক পরিস্থিতি
এদেশে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হয়েছে। করোনা ভাইরাসের পূর্বে দেশে দারিদ্র্য হ্রাস পেয়েছে উল্লেখযোগ্য হারে। গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়া দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে—যদিও এটি মূলত অপ্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে ঘটেছে। কোভিড-১৯-এর চলমান ধাক্কার সময়েও গ্রামীণ অর্থনৈতিক কাঠামোর শক্তিমত্তার জন্য ‘জীবন ও জীবিকার’ মধ্যে সামাজিক পুঁজি উল্লেখযোগ্য উপাদান হিসেবে বিবেচিত হয়েছে। কোভিড-১৯ মোকাবিলায় সরকার স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি কর্মপন্থা গ্রহণের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন ও সুরক্ষার জন্য মোট ১ লাখ ২১ হাজার ১৫৩ কোটি টাকার ২১টি প্রণোদনা প্যাকেজ গ্রহণ করে, তা বাস্তবায়নের কর্মকাণ্ডে প্রক্রিয়াধীন রয়েছে। তবে কৃষিনির্ভর পণ্যাদির মূল্য বৃদ্ধির ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের একটি ভূমিকা রয়েছে—যেটি ধীরে ধীরে বিলুপ্ত করে বরং সরাসরি সরবরাহ ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া উচিত। এর ফলে কৃষির সাম্প্রতিক উন্নয়ন সত্ত্বেও বাজার ব্যবস্থাপনার আওতায় একচেটিয়া কারবারির মতো হঠাত্ করে কোনো কোনো দ্রব্যের মূল্যবৃদ্ধি; যেমন—এ বছর ও গত বছর পেঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়ে তেলেসমাতি কারবার হলো—সেটি দূর করা দরকার।
০৪:০৯ পিএম, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার
৪ ডিসেম্বর : দেবীদ্বার মুক্তদিবস
আজ ৪ ডিসেম্বর কুমিল্লার দেবীদ্বার মুক্তদিবস। ১৯৭১ সালের এ দিনে দেবীদ্বার পাক হানাদার মুক্ত হয়েছিল। দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে আজ দেবীদ্বার উপজেলা প্রশাসন নানা কর্মসূচী হাতে নিয়েছে। সকাল ৯টায় সর্বস্তরের জনতার উপস্থিতিতে উপজেলা কমপ্লেক্স থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। স্বাধীনতা সংগ্রামে শহীদদের স্মরনে দেবীদ্বার নিউমার্কেট মুক্তিযোদ্ধাচত্বর ও গণকবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
০৩:৪৩ পিএম, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার
ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু করল পদ্মা ব্যাংক
যখন খুশি তখন লেনদেন, অপেক্ষা করতে হবে না নির্দিষ্ট কোন সময়ের জন্য, ডিজিটাল ব্যাংকিংকে প্রাধান্য দেয়া পদ্মা ব্যাংক গ্রাহকদের জন্য নিয়ে এলো ‘পদ্মা ব্যাংক আই ব্যাংকিং’।
০৩:৩৪ পিএম, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার
শুধু নামেই পৌরসভা (ভিডিও)
নারায়ণগঞ্জের কাঞ্চন শুধু নামেই পৌরসভা। রাজধানী সংলগ্ন ক্রমবর্ধমান এলাকাটি পাল্টে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জনপ্রতিনিধিরা। কিন্তু অন্ধকার আজও বিদ্যমান।
০৩:৩০ পিএম, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার
শেখ মনি মুক্তিযুদ্ধের চেতনায় জাতি গঠনে নিমজ্জিত ছিলেন : তাপস
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘শেখ ফজলুল হক মনি মুক্তিযুদ্ধের চেতনায় জাতি গঠনে নিমজ্জিত ছিলেন।’
০৩:১৪ পিএম, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার
২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু
০৩:০১ পিএম, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার
নুরুল ইসলাম নাহিদ করোনায় আক্রান্ত
এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
০২:৫০ পিএম, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার
৪ ডিসেম্বর : লক্ষ্মীপুর হানাদার মুক্ত দিবস
৪ ডিসেম্বর। ইতিহাসের এইদিনে লক্ষ্মীপুর জেলা হানাদার মুক্ত হয়েছিল। স্বাধীনতার পর থেকে প্রতিবছর এইদিনটি লক্ষ্মীপুর হানাদার মুক্ত দিবস হিসেবে উদযাপন করা হয়। ‘লক্ষ্মীপুর হানাদার মুক্ত দিবস’ উপলক্ষে প্রতি বছরের মতো এবারো শহীদদের কবর জিয়ারত, দোয়া-মুনাজাত, আলোচনা সভা ও গণকবরে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচি পালন হবে।
০২:৩৫ পিএম, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার
‘হোয়াইট বোর্ড’র দ্বিতীয় সংখ্যা প্রকাশিত
আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) প্রকাশিত সাময়িকী ‘হোয়াইট বোর্ড’র দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হয়েছে। করোনা মহামারিকালে বাংলাদেশের নীতিগত ইস্যুগুলো নিয়ে চলতি বছরের সেপ্টেম্বর ইংরেজি ভাষার এ ত্রৈমাসিকটির প্রকাশনা শুরু হয়।
০২:৩০ পিএম, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার
ধানক্ষেতে কিশোরের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জের ফুলবাড়ী তালতলায় ধানক্ষেতের খড়ের গাদার নিচ থেকে শরিফুল ইসলাম (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
০২:০৭ পিএম, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার
পাঁচবিবিতে গৃহবধূ ধর্ষণের শিকার, যুবক গ্রেফতার
০২:০৬ পিএম, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার
ঢাকার সুপার শপগুলোতে ‘নো মাস্ক, নো সার্ভিস’ চালু
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সামাল দিতে ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি গ্রহণ করেছে রাজধানীর বিভিন্ন সুপারশপ। বাংলাদেশ সুপারশপ ওনার্স এসোসিয়েশন (বিএসওএ) এ সিদ্ধান্ত নিয়েছে।
০১:৫৫ পিএম, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার
টানা তিন দিন রেকর্ড মৃত্যু দেখল মার্কিনিরা
ভ্যাকসিন আবিষ্কারের সুখবর মিললেও করোনা পরিস্থিতির আশার আলো নেই মার্কিন যুক্তরাষ্ট্রে। টানা তিন দিন রেকর্ড মৃত্যুর ঘটনা ঘটল দেশটিতে। গত একদিনে প্রায় ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে ট্রাম্পের দেশে। ভয়াবহ অবস্থা সংক্রমণেও। ফের রেকর্ড শনাক্তে করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৪৫ লাখ ছাড়িয়ে গেছে। উন্নতি নেই সুস্থতার হারে।
০১:৩৯ পিএম, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার
নাটোরে ট্রাক চাপায় বৃ্দ্ধ নিহত
নাটোরে ট্রাক চাপায় আলাল ফকির (৬৫) নামে পথচারী এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে নাটোর-ঢাকা-পাবনা মহাসড়কের হয়বতপুর এলাকায় সড়ক পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।
০১:৩৮ পিএম, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার
বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ছাড়াল ১৫ লাখ ১১ হাজার
বিশ্বজুড়ে গত একদিনে আরও সাড়ে ১২ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে ১৫ লাক ১১ হাজার ছাড়িয়েছে। নতুন করে ভাইরাসটির শিকার হয়েছেন পৌনে সাত লাখ মানুষ। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ কোটি ৫৫ লাখ অতিক্রম করেছে। এছাড়া, আগের চেয়ে সুস্থতা বাড়লেও মোট আক্রান্তের তুলনায় তা পিছিয়ে।
০১:০০ পিএম, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার
আরো সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
১২:১০ পিএম, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার
বসানো হলো পদ্মা সেতুর ৪০তম স্প্যান
সফলভাবে বসানো হয়েছে পদ্মা সেতুর ৪০তম স্প্যান (২-ই)। আজ শুক্রবার সকাল ১১টা পাঁচ মিনিটের দিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের সেতুর ১১ ও ১২ নম্বর পিলারের ওপর এ স্প্যানটি বসানো হয়।
১২:০২ পিএম, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার
রাতে কাতারের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বিশ্বকাপ বাছাই পর্বের ফিরতে লেগে আজ স্বাগতিক কাতারের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। দেখা যাবে বাংলা টিভি ও টি-স্পোর্টসে।
১১:৫৫ এএম, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার
চারণকবি বিজয় সরকারের মৃত্যুবার্ষিকী আজ
একুশে পদকপ্রাপ্ত চারণকবি বিজয় সরকারের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের কেউটিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর হয়। সেখানেই তাকে সমাহিত করা হয়।
১১:৪৭ এএম, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার
আজ জাতীয় বস্ত্র দিবস
আজ শুক্রবার- জাতীয় বস্ত্র দিবস। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দিবসটি উপলক্ষে এ বছর তেমন কোনো আয়োজন নেই। শুধু বস্ত্র খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে বস্ত্র অধিদপ্তর সেবা সপ্তাহ পালন করবে। তবে গত বছর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশে প্রথমবারের জাতীয় বস্ত্র দিবস পালিত হয়।
১০:৫৪ এএম, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার
ব্রাজিলে মৃতের সংখ্যা পৌনে ২ লাখ ছাড়াল
করোনার অব্যাহত তাণ্ডবে মুত্যুর মিছিল দীর্ঘ হয়েই চলেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। যা আজ পৌনে ২ লাখ ছাড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন অর্ধলক্ষাধিক মানুষ। ফলে করোনার রোগীর সংখ্যা ৬৫ লাখ হতে চলেছে। যদিও সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।
১০:৫০ এএম, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার
৪ ডিসেম্বর : ফুলছড়ি মুক্ত দিবস
আজ ৪ ডিসেম্বর। গাইবান্ধার ফুলছড়ি মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি সেনাবাহিনীর নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয় ফুলছড়ি উপজেলা ও তিস্তামুখ রেলওয়ে ফেরিঘাট। গাইবান্ধার মধ্যে ফুলছড়ি প্রথম এলাকা যা হানাদার বাহিনীর নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়।
১০:২১ এএম, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার
- থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার
- থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার
- একই ডেকচিতে রান্না করা গোশত হালাল আর ঝোল হারাম: জামায়াত আমির
- কুমিল্লায় ৯ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত
- মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের
- আলোচনায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, তালিকায় ৩ জন
- সব খবর »
- রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- জেট ফুয়েলের দাম কমলো লিটারে ১৯ টাকা
- মূল্যস্ফীতি কমে জুনে ৯ দশমিক ১৬ শতাংশ
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- এনবিআরের সবাই প্রস্তুত, রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন হবে: অর্থমন্ত্রী
- নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন
- খামেনির শেষ বিদায়ে তেহরান জনসমুদ্র, পশ্চিমাদের শক্ত বার্তা
- রিহ্যাব সদস্যকে শারীরিক নির্যাতন ও চেকে সই আদায় ঘটনার নিন্দা-শাস্তি দাবি
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি
- একুশে টেলিভিশনে নতুন অনুষ্ঠান ‘আইন ও আবাসন’, প্রথম অতিথি তাসনোভা মাহবুব সালাম
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
- আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ইটিভি ডিজিটালে প্রতিমাসের দ্বিতীয় শনিবার দেখবেন ‘আইন ও আবাসন’
- ভেনেজুয়েলায় আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
- জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান
- ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে: নাহিদ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ























