ঢাকা, শুক্রবার   ২৪ জুলাই ২০২৬

৬ নভেম্বর : ইতিহাসের আজকের এই দিনে

৬ নভেম্বর : ইতিহাসের আজকের এই দিনে

আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। এই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ৬ নভেম্বর ২০২০, শুক্রবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

০৮:৫৪ এএম, ৬ নভেম্বর ২০২০ শুক্রবার

দেশে ফিরেছেন সাকিব

দেশে ফিরেছেন সাকিব

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

০৮:৫০ এএম, ৬ নভেম্বর ২০২০ শুক্রবার

সস্ত্রীক করোনায় আক্রান্ত প্রবাসী কল্যাণমন্ত্রী

সস্ত্রীক করোনায় আক্রান্ত প্রবাসী কল্যাণমন্ত্রী

সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বর্তমানে তারা বাসায় আইসোলেশনে আছেন।

০৮:৪৩ এএম, ৬ নভেম্বর ২০২০ শুক্রবার

আজ থেকে ইতালিতে আবারও লকডাউন

আজ থেকে ইতালিতে আবারও লকডাউন

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ইতালিতে আবারও লকডাউনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। আজ শুক্রবার থেকে লকডাউন কার্যকর করা হবে। দিনদিন করোনার প্রাদুর্ভাব বাড়ার কারণে দেশটিতে গত বুধবার রাতে নতুন করে লকডাউনের অধ্যাদেশ জারি করেন প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তি।

০৮:৩৩ এএম, ৬ নভেম্বর ২০২০ শুক্রবার

পদ্মাসেতুতে ৩৬তম স্প্যান বসছে আজ

পদ্মাসেতুতে ৩৬তম স্প্যান বসছে আজ

পদ্মাসেতুতে ৩৬তম স্প্যান বসানো হচ্ছে আজ শুক্রবার (৫ নভেম্বর)। এটি মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ২ ও ৩ নম্বর পিলারের ওপর ‘ওয়ান-বি’ স্প্যান বসানো হবে। এর মাধ্যমে দৃশ্যমান হবে সেতুর ৫ হাজার ৪০০ মিটার। স্প্যানটি বসানো হলে পুরো সেতুতে পাঁচটি স্প্যান ও ৭৫০ মিটার দৃশ্যমান বাকি থাকবে। 

০৮:২০ এএম, ৬ নভেম্বর ২০২০ শুক্রবার

পোড়ানো ব্যালট পত্র শেয়ার করলেন ট্রাম্প পুত্র

পোড়ানো ব্যালট পত্র শেয়ার করলেন ট্রাম্প পুত্র

যুক্তরাষ্ট্রের নির্বাচন ও ভোট গণনা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার সমর্থকরা মানুষের মনে সন্দেহ ও অবিশ্বাস তৈরির চেষ্টা অব্যাহত রেখেছেন বলে অভিযোগ ওঠেছে।

১১:৫০ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

ট্রাম্পের মামলা হলো ‘বিভ্রান্তির কৌশল’: টিম বাইডেন

ট্রাম্পের মামলা হলো ‘বিভ্রান্তির কৌশল’: টিম বাইডেন

জো বাইডেনের প্রচার দলের মুখপাত্র জেন ও’ম্যালি ডিলন সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন যে ট্রাম্প টিম এখনও মামলা দায়ের করার এক ব্যর্থ কৌশল প্রয়োগের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

১১:৪৩ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

ভোট গণনা বন্ধ করুন: ট্রাম্প

ভোট গণনা বন্ধ করুন: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের গণনায় দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর মধ্যে দূরত্ব যখন কমছে, তখন প্রেসিডেন্ট ট্রাম্প ভোট গণনা বন্ধের আহ্বান জানিয়েছন। টুইট বার্তায় তিনি বলেছেন, ‘গণনা বন্ধ করুন’।

১০:৫২ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

ট্রাম্প-বাইডেনের চূড়ান্ত ফলাফল নির্ধারণ হবে সুপ্রিম কোর্টে?

ট্রাম্প-বাইডেনের চূড়ান্ত ফলাফল নির্ধারণ হবে সুপ্রিম কোর্টে?

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফলের দিকে এখন সারা বিশ্বের নজর। কিন্তু এখনও অনেক ভোট গোণা বাকি রয়েছে। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন এবং তার প্রতিপক্ষের বিরুদ্ধে নির্বাচনী জালিয়াতির অভিযোগ এনেছেন।

১০:২০ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

নেভাডায় ‘ভোট জালিয়াতি’র মামলা করবে রিপাবলিকানরা

নেভাডায় ‘ভোট জালিয়াতি’র মামলা করবে রিপাবলিকানরা

নেভাডার রিপাবলিকান পার্টি এইমাত্র নিশ্চিত করেছে যে কথিত ভোট জালিয়াতির অভিযোগে তারা মামলা দায়ের করতে যাচ্ছে। তারা দাবি করছে, প্রায় ১০,০০০ লোকের ভোট পড়েছে যারা এখন আর ঐ অঙ্গরাজ্যের বাসিন্দা না। খবর বিবিসির

০৯:১৩ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

সর্বনিম্ন ক্যাশ আউট সীমা নামিয়ে আনল ‘নগদ’

সর্বনিম্ন ক্যাশ আউট সীমা নামিয়ে আনল ‘নগদ’

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ মানুষের জন্য সূলভ মূল্যে ক্যাশ আউট চার্জ সেবা নিয়ে আসার অংশ হিসেবে প্রতি এক হাজারে ক্যাশ আউট চার্জ ৯ টাকা ৯৯ পয়সায় নামিয়ে এনেছে। যা বর্তামানে দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ। ‘নগদ’-এর অ্যাপ ব্যবহারকারীরা এই সেবা উপভোগ করতে পারবেন।

০৮:৫৪ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

রফিকুল ইসলাম স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক 

রফিকুল ইসলাম স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক 

মোহাম্মদ রফিকুল ইসলাম গত ৩ নভেম্বর ২০২০ স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার হিসেবে যোগদান করেছেন। সুদীর্ঘ ২৩ বছরের কর্মময় জীবনের ২১ বছরই তিনি সিটি ব্যাংক এন.এ., স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ঢাকা ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে কাজ করেছেন। 

০৮:৪৯ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

ইসলামী ব্যাংক ময়মনসিংহ জোনের শরী‘আহ্ পরিপালন ওয়েবিনার 

ইসলামী ব্যাংক ময়মনসিংহ জোনের শরী‘আহ্ পরিপালন ওয়েবিনার 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ময়মনসিংহ জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ্ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়। 

০৮:৪১ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

জর্জিয়ায় ৫০ হাজার ভোট গণনা বাকি

জর্জিয়ায় ৫০ হাজার ভোট গণনা বাকি

ভোটের জন্য গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য জর্জিয়ার কর্মকর্তারা জানিয়েছেন প্রায় ৫০,০০০ ভোট এখনও গণনা করা বাকি আছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ঐ রাজ্যে ঘণ্টায় ৩,০০০ করে ভোট গণনা চলছে। সেই হিসেবে গণনা শেষ করতে সময় লাগবে আরও প্রায় ১৬ ঘণ্টা।

০৮:৪১ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

বাবার নছিমনের চাকায় পিষ্ট হলো কন্যার প্রাণ

বাবার নছিমনের চাকায় পিষ্ট হলো কন্যার প্রাণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাবার নছিমনের চাকায় পিষ্ট হয়ে ফাতেমা নামে দেড় বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার ধর্মগড় ইউনিয়নের দেহুট গ্রামে ঘটে এই ঘটনা। নিহত ফাতেমার বাবার নাম মোমিন।

০৮:৩০ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

ক্লাউড প্রযুক্তি সমৃদ্ধ ভিডিও কনফারেন্স সুবিধায় হুয়াওয়ে

ক্লাউড প্রযুক্তি সমৃদ্ধ ভিডিও কনফারেন্স সুবিধায় হুয়াওয়ে

হুয়াওয়ে সম্প্রতি বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলে ‘হুয়াওয়ে ক্লাউড মিটিং’ সুবিধা চালু করেছে, যার মাধ্যমে একটি নিরাপদ ও নির্ভরযোগ্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূরদূরান্ত থেকে একে অপরের সাথে যুক্ত হওয়া যাবে। ডিভাইস ও ক্লাউডের অনন্য সমন্বয়ে তৈরি এই ভিডিও কনফারেন্স ব্যবস্থার মাধ্যমে বিশ্বের যেকোনো স্থান থেকে যেকোনো সময়ে সর্বোচ্চ এক হাজার জন পর্যন্ত অংশগ্রহণকারী একসাথে যুক্ত হতে পারবেন। 

০৮:২৫ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

সাংবাদিকরা জাতিকে পথ দেখায়, খুলে দেয় তৃতীয় নয়ন: তথ্যমন্ত্রী

সাংবাদিকরা জাতিকে পথ দেখায়, খুলে দেয় তৃতীয় নয়ন: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, উন্নত রাষ্ট্র গঠনে নবপ্রজন্মের মনন তৈরিতে গণমাধ্যমের ভূমিকা অনন্য। প্রকৃতপক্ষে সাংবাদিকরা জাতিকে পথ দেখায়, মানুষের তৃতীয় নয়ন খুলে দেয়। 

০৮:১৬ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

শেখ হেলালের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

শেখ হেলালের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার পরিবারের সকল সদস্যের আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

০৭:৫৪ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

পিকাবু এবং ইরনাতে মিলছে হুয়াওয়ে ওয়াচ ফিট

পিকাবু এবং ইরনাতে মিলছে হুয়াওয়ে ওয়াচ ফিট

ফিটনেস ফিচার সম্বলিত হুয়াওয়ে ওয়াচ ফিট ডিভাইসটি তরুণদের মাঝে সাড়া ফেলেছে। হুয়াওয়ের পরিবেশক স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের অনুমোদিত বিক্রয় কেন্দ্রে ডিভাইসটি পাওয়া যাচ্ছে। পাশাপাশি পিকাবু ডটকম এবং প্রযুক্তিপণ্যের রিটেইল শপ ইরনাতে মিলছে এই ওয়াচ ফিট। সম্প্রতি দেশের বাজারে বিক্রি শুরু হওয়া ডিভাইসটি ব্ল্যাক এবং অরেঞ্জ এই দুটি কালার পাওয়া যাচ্ছে। যার দাম ৯ হাজার ৯৯৯ টাকা। 

০৭:৫০ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

ব্রাহ্মণবাড়িয়ায় কৃতি শিক্ষার্থী ও মানবিক সংগঠনকে সংবর্ধনা 

ব্রাহ্মণবাড়িয়ায় কৃতি শিক্ষার্থী ও মানবিক সংগঠনকে সংবর্ধনা 

ব্রাহ্মণবাড়িয়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সামাজিক-মানবিক কাজে অবদান রাখা বিভিন্ন সংগঠনকে সম্মননা প্রদানের মধ্য দিয়ে “মানব কল্যাণ ঐক পরিষদ” এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

০৭:৪৬ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

সোনারগাঁয়ে হাজী সেলিমের দখলকৃত খাস জমি উদ্ধার

সোনারগাঁয়ে হাজী সেলিমের দখলকৃত খাস জমি উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় হাজী সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের দখলে থাকা চার একর ৩৯ শতাংশ (১৪ বিঘা) সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এসময়  জমিতে রাখা কয়লা, বালু, পাথরসহ টিন শেডের গোডাউন ভেঙে দখলমুক্ত করা হয়। 

০৭:২৬ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

ব্রাহ্মণবাড়িয়ায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল কিশোরী

ব্রাহ্মণবাড়িয়ায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল কিশোরী

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে ১৩ বছর বয়সের এক কিশোরী। কিশোরী সায়মা সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বেহাইর গ্রামের জুরু মিয়ার মেয়ে। সে বটতলী বাজার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। 

০৭:১৪ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

সংসদ লেকে ভাসানো হল দৃষ্টিনন্দন নৌকা

সংসদ লেকে ভাসানো হল দৃষ্টিনন্দন নৌকা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশন আবহমান বাংলার ঐতিহ্যবাহী ও দৃষ্টিনন্দন ২টি নৌকা তৈরী করেছে। সেই দুইটি গয়না নৌকা ভাসানো হয়েছে জাতীয় সংসদ লেকে।

০৭:১১ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

কমিটিতে এক-তৃতীয়াংশ নারীকে সম্পৃক্ত করার দাবি 

কমিটিতে এক-তৃতীয়াংশ নারীকে সম্পৃক্ত করার দাবি 

রাজনৈতিক সকল দলের কমিটিতে এক-তৃতীয়াংশ (৩৩%) নারীকে সম্পৃক্ত করণের দাবিতে নওগাঁয় অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প  নামে একটি সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। বৃহষ্পতিবার শহরের মুক্তির মোড় নওজোয়ান মাঠের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রকল্পের উপদেষ্টা ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভীন আকতার, প্রকল্পের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহানাজ আক্তার, সদস্য মরিয়ম বেগমসহ অন্যান্যেরা।

০৭:০৬ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি