ঢাকা, শুক্রবার   ২৪ জুলাই ২০২৬

স্থানীয় যুবককে গুলি করে হত্যা করল রোহিঙ্গারা

স্থানীয় যুবককে গুলি করে হত্যা করল রোহিঙ্গারা

কক্সবাজারের টেকনাফে বাসায় ঢুকে আবদুস শুক্কুর (৩০) নামে স্থানীয় এক যুবককে গুলি করে হত্যা করেছে রোহিঙ্গারা। 

০২:৪৯ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

চুয়াডাঙ্গায় দুই নেতাকে কুপিয়ে জখম, মূলহোতাসহ গ্রেপ্তার ২

চুয়াডাঙ্গায় দুই নেতাকে কুপিয়ে জখম, মূলহোতাসহ গ্রেপ্তার ২

চুয়াডাঙ্গায় ছাত্রলীগ ও কৃষকলীগের দুই নেতাকে কুপিয়ে জখম মামলার প্রধান আসামি জিম ও তার সহযোগী ইনসানকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের একটি দল আজ বৃহস্পতিবার ভোররাতে দামুড়হুদা উপজেলার মুক্তারপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে।

০২:৪৬ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

রাজধানীতে মাদকদ্রব্য ‘আইস’সহ গ্রেফতার ৬

রাজধানীতে মাদকদ্রব্য ‘আইস’সহ গ্রেফতার ৬

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মালয়েশিয়া থেকে আনা মাদকদ্রব্য ‘আইস’সহ ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ।

০২:৪৩ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

রাজস্ব বোর্ডকে দুই ভাগ করতে চায় পরিকল্পনা কমিশন

রাজস্ব বোর্ডকে দুই ভাগ করতে চায় পরিকল্পনা কমিশন

জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে দু’ভাগ করার প্রস্তাব করেছে পরিকল্পনা কমিশন। বিভাগ দুটিতে থাকবেন আলাদা চেয়ারম্যান। পরিকল্পনা কমিশনের এমন প্রস্তাব বাস্তবায়ন করা গেলে রাজস্ব আহরণে গতি আসবে বলে মনে করছেন এনবিআরের সাবেক চেয়ারম্যানরা। আর বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। 

০২:১৭ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

প্রবাসী স্ত্রী ও সংসারী স্বামীদের গল্প ‘ফরেন ভিলেজ’ 

প্রবাসী স্ত্রী ও সংসারী স্বামীদের গল্প ‘ফরেন ভিলেজ’ 

সকাল হলেই উজানপুর গ্রামের প্রতিটা ঘরে স্বামীরা সংসারের যাবতীয় কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কারণ এই গ্রামের বেশির ভাগ বউ বিদেশে কর্মরত। স্ত্রী’র পাঠানো বিদেশি টাকায় কোন কোন স্বামী ইট কিনে রেখেছে দালান তুলবে বলে। কেউ আবার খুব দাম্ভিকতা নিয়ে চলে স্ত্রী বিদেশে কর্মরত বলে। সরকারের বেঁধে দেওয়া সঠিক নিয়মে বিদেশ গিয়ে যেমন কারো বউয়ের ভাগ্য খুলে যায় তেমনি আবার অবৈধ পথে বিদেশ গিয়ে অনেক বউদের সহ্য করতে হয় অমানবিক নির্যাতন। উজান পুর গ্রামে আছে দ্বন্দ্ব। আছে আনন্দ। আছে কাছে না পাবার বেদনা আর সেই সাথে আছে স্বপ্ন পূরণের বাস্তবতা। এমনই গল্পে দর্শকপ্রিয় নির্মাতা ফরিদুল হাসান নির্মাণ করেছেন তারকাবহুল ধারাবাহিক ‘ফরেন ভিলেজ’।

০১:৩৫ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

লাইফ সাপোর্টে সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী

লাইফ সাপোর্টে সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী

নবম জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি কর্নেল (অব.) শওকত আলীর অবস্থা সঙ্কটাপন্ন। বর্তমানে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে আছেন।

০১:২২ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

ভারতে ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ ও প্রাণহানি 

ভারতে ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ ও প্রাণহানি 

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ করোনাক্রান্ত দেশ ভারতে আবারও বেড়েছে সংক্রমণ ও প্রাণহানি। গত একদিনেও অর্ধ লক্ষাধিক ভারতীয়র করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা সাড়ে ৮৩ লাখ ছাড়িয়ে গেছে। থেমে নেই প্রাণহানিও। নতুন করে ৭০৪ জনের মৃত্যু হয়েছে সেখানে। তবে আশা জাগাচ্ছে সুস্থতা। 

০১:১৪ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

বাগেরহাটে ছাত্রী ধর্ষণ মামলায় মাদ্রাসা সুপারের যাবজ্জীবন

বাগেরহাটে ছাত্রী ধর্ষণ মামলায় মাদ্রাসা সুপারের যাবজ্জীবন

বাগেরহাটের শরণখোলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অপরাধে উত্তর খোন্তাকাটা রাশিদিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার সুপার ইলিয়াছ হোসেন জোমাদ্দার (৪৮) কে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। 

০১:১১ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

সবার দৃষ্টি নেভাডায়

সবার দৃষ্টি নেভাডায়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এই মুহূর্তে সবার দৃষ্টি নেভাডা রাজ্যের দিকে। কারণ সেখানকার ভোটের ফলাফলেই নিদ্ধারিত হয়ে যাবে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট। ঐ রাজ্যে দুই প্রার্থীর প্রতিযোগিতা তীব্র।

০১:০৫ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

শিল্প বর্জ্যের দুষণের শিকার শ্রীপুরের ইন্দ্রপুর গ্রাম

শিল্প বর্জ্যের দুষণের শিকার শ্রীপুরের ইন্দ্রপুর গ্রাম

গাজীপুরের শ্রীপুরে শিল্প বর্জ্যের দুষণের শিকার একটি গ্রাম। তরল বর্জ্যের বিরূপ প্রভাবে ফসল শূণ্য মাঠ, মাছ শূন্য খাল। গ্রামবাসীরা বলছেন, দীর্ঘদিন ধরে এ বিষয়ে অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়নি কোন পদক্ষেপ।

১২:৫৯ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

যেসব রাজ্যে জয়ী ট্রাম্প-বাইডেন

যেসব রাজ্যে জয়ী ট্রাম্প-বাইডেন

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে তাকিয়ে সারা বিশ্ব। কে হচ্ছেন আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট। এ নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নাই। ভোটের দৌঁড়ে বাইডেন এগিয়ে থাকলেও রাজনৈতিক বিশ্লেষকরা  এখনও মনে করছেন খুব সহেজে ট্রাম্প ছেড়ে দিবেন না। আবার অনেকে মনে করছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পেরও অঙ্কের হিসাবে এখনো ম্যাজিক ফিগার ২৭০ ইলেক্টোরাল কলেজ ভোট পাওয়ার সম্ভাবনা আছে।

১২:৩৭ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

আইসিইউ থেকে কেবিনে অপূর্ব

আইসিইউ থেকে কেবিনে অপূর্ব

প্রায় ২০ ঘণ্টা আইসিইউ-তে রেখে কেবিনে স্থানান্তর করা হয়েছে অভিনেতা অপূর্বকে। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় তাকে কেবিনে আনা হয়।

১২:২৬ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

চূড়ান্ত পরীক্ষা নিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

চূড়ান্ত পরীক্ষা নিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

চলতি মাসের শেষের দিকে স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা নিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বুধবার (৪ নভেম্বর) একাডেমিক কাউন্সিলের এক সভায় এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।

১২:২৬ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

এক নজরে জো বাইডেন

এক নজরে জো বাইডেন

জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র, জো বাইডেন হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রের ৪৭তম ভাইস প্রেসিডেন্ট। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দুই মেয়াদে কাজ করেন। ১৯৭৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ডেলাওয়ার থেকে সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন।

১২:২৪ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

করোনায় এবার একদিনেই ৯ হাজার মৃত্যু 

করোনায় এবার একদিনেই ৯ হাজার মৃত্যু 

বৈশ্বিক মহামারি করোনারাঘাতে দীর্ঘ হয়েই চলেছে প্রাণহানির মিছিল। গত একদিনেও মৃত্যু হয়েছে ৯ হাজারের বেশি মানুষের। নতুন ভুক্তভোগী পৌনে ৬ লাখ। এদিনও সংক্রমণ ও প্রাণহানিতে শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৮৪ লাখ ছাড়িয়ে গেছে। তবে পিছিয়ে সুস্থতার হার। 

১২:০১ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

চট্টগ্রামে জেনারেল হাসপাতালে করোনার এন্টিবডি পরীক্ষা শুরু 

চট্টগ্রামে জেনারেল হাসপাতালে করোনার এন্টিবডি পরীক্ষা শুরু 

চট্টগ্রামে জেনারেল হাসপাতালের উদ্যোগে শুরু হয়েছে করোনা এন্টিবডি পরীক্ষা। এক সপ্তাহে একশ’ ২৬ জনের নমুনা পরীক্ষায় ৪৫ ব্যক্তির শরীরে এন্টিবডির উপস্থিতি শনাক্ত করেছেন গবেষক দল। ভ্যাকসিন না আসা পর্যন্ত এন্টিবডি টেস্টের পাশাপাশি এন্টিজেন টেস্টের তাগিদ দিয়েছেন গবেষকরা। এর মাধ্যমে সময় ও অর্থ সাশ্রয় হবে বলে মত তাদের।

১১:৫৯ এএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

জয়পুরহাটে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

জয়পুরহাটে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

বিদেশে পাঠানোর কথা বলে এক তরুণীকে ধর্ষনের অভিযোগে জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

১১:৫৬ এএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

রাবি’র সাবেক উপাচার্য আলতাফ হোসেন আর নেই

রাবি’র সাবেক উপাচার্য আলতাফ হোসেন আর নেই

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য, বিশিষ্ট প্রাণিবিদ্যাবিদ ও প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মো. আলতাফ হোসেন আর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

১১:৫৩ এএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

কিম কার্দাশিয়ানের স্বামী পেলেন ১২৬৬ ভোট
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী

কিম কার্দাশিয়ানের স্বামী পেলেন ১২৬৬ ভোট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে কিম কার্দাশিয়ানের স্বামী ব়্যাপার কেনি ওয়েস্ট পেয়েছেন মাত্র ১ হাজার ২৬৬টি ভোট। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।

১১:৪২ এএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

পিএসজিকে হারিয়ে মধুর প্রতিশোধ লাইপজিগের

পিএসজিকে হারিয়ে মধুর প্রতিশোধ লাইপজিগের

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজিকে হারিয়ে জয়ের ধারায় ফিরল লাইপজিগ। সেই সঙ্গে গত আসরের হারের মুধুর প্রতিশোধও নিল জার্মানির দলটি। তবে শুরুতে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। 

১১:৩২ এএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রে বেড়েছে সংক্রমণ, আরও ১২শ’ মৃত্যু 

যুক্তরাষ্ট্রে বেড়েছে সংক্রমণ, আরও ১২শ’ মৃত্যু 

করোনা মহামারি উপেক্ষা করে আমেরিকাজুড়ে বইছে নির্বাচনী উত্তাপ। আর এতে করেই বেড়েছে সংক্রমণ ও প্রাণহানি। গত একদিনে আক্রান্তে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে দেশটি। নতুন করে প্রাণ হারিয়েছেন ১২শ’ জন। উল্টোচিত্র সুস্থতায়।

১১:২০ এএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

আবারও জাল নিয়ে জলে জেলেরা

আবারও জাল নিয়ে জলে জেলেরা

২২ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে ইলিশ ধরতে জাল নিয়ে জলে নেমেছে জেলেরা। গতকাল বুধবার (৪ নভেম্বর) মধ্যরাত থেকে তারা মাছ ধরতে শুরু করেছে।

১০:৪১ এএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

এবার মৃত ব্যক্তিও ভোট দিলেন নিউইয়র্কে!

এবার মৃত ব্যক্তিও ভোট দিলেন নিউইয়র্কে!

নিউইয়র্ক রাজ্যের নিউইয়র্ক সিটিতে মৃত ব্যক্তিরাও ভোট দিয়েছেন! মূলত মৃত ব্যক্তির পক্ষে ভোট দেয়া সম্ভব নয়। ভোটার নিবন্ধনের তালিকায় থাকা মৃত ভোটারের নামে অন্য কেউ ভোট দিয়ে দিয়েছে। নিউইয়র্ক নির্বাচন কর্তৃপক্ষের কাছে অন্তত দু’জন মৃত ব্যক্তির নামে ব্যালট পাঠানো হয়েছে বলে দাবি করেছে নিউইয়র্ক পোস্ট।

১০:৪০ এএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

কিংবদন্তি শিল্পী ভূপেন হাজারিকার মৃত্যুবার্ষিকী আজ

কিংবদন্তি শিল্পী ভূপেন হাজারিকার মৃত্যুবার্ষিকী আজ

বাংলা গানের কিংবদন্তি শিল্পী ভূপেন হাজারিকার নবম মৃত্যুবার্ষিকী আজ। গান দিয়ে ভীষণভাবে সময়কে ছুঁয়ে দিয়েছেন কিংবদন্তি এই গায়ক। বাংলা ও হিন্দি দু’ভাষাতেই আকাশচুম্বি জনপ্রিয়তা পায় তাঁর গান। এই গুণি শিল্পী ২০১১ সালের এই দিনে পৃথিবীকে চিরবিদায় জানান।

১০:২৮ এএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি