বিশ্বব্যাপী সংক্রমণে বাড়ছে উদ্বেগ, আরও ৭ হাজার মৃত্যু
প্রকোপ দেখা দেয়ার দশ মাস পূর্ণ হচ্ছে চলতি মাসেই। কিন্তু কার্যকরি ভ্যাকসিন আবিষ্কৃত না হওয়ায় আরও ভয়ানক রূপ নিচ্ছে করোনাভাইরাস। এতে করে বাড়ছে উদ্বেগ। গত একদিনেও যার শিকার বিশ্বের সাড়ে ৪ লাখের বেশি মানুষ। একইসঙ্গে আগের তুলনায় বাড়ছে প্রাণহানিও। নতুন করে ভাইরাসটিতে ৭ হাজার মানুষ পৃথিবী ছেড়েছেন।
১০:৪৩ এএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার
আমদানি বাণিজ্যে ইতিবাচক প্রভাব (ভিডিও)
করোনার ধাক্কা সামলে অনেকটাই সচল হয়ে উঠেছে দেশের উৎপাদনমুখী শিল্প-কারখানা। ক্রমেই গতিশীল হচ্ছে উৎপাদনমুখী কর্মকাণ্ড। বাড়ছে শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতির চাহিদা। আর এর ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে আমদানি বাণিজ্যে।
১০:৩৯ এএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার
কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পানে তিন যুবকের মৃত্যু
কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পান করে তিন যুবকের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির পর আজ বুধবার ভোররাতে ৩জনের মৃত্যু হয়।
১০:৩৬ এএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার
‘মাইনকার চিপায়’ তিন তারকা (ভিডিও)
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তার সঙ্গে আছেন আরও দুই তারকা শ্যামল মাওলা ও শরিফুল রাজ। এই তিনজনকে নিয়ে নির্মিত হয়েছে ওয়েব চলচ্চিত্র ‘মাইনকার চিপায়’। ইতোমধ্যে নাম ও চরিত্র নিয়ে ওয়েব চলচ্চিত্রটি রহস্যের জাল বুনেছে। ২৭ অক্টোবর প্রকাশিত হয়েছে এর ট্রেলার। যা দেখে রহস্য আরও ঘনীভূত হয়েছে। তবে সব রহস্যের সমাধান আসবে আগামী ৯ নভেম্বর। কারণ, এদিন অনলাইন প্ল্যাটফর্ম জি-৫-এ মুক্তি পাবে এটি।
১০:২৯ এএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার
যুক্তরাষ্ট্রে আরও হাজার মৃত্যু, আক্রান্ত ৯০ লাখ
করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। গত একদিনে সেখানে পৌনে এক লাখের বেশি মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ছাড়িয়ে গেছে। প্রাণহানি ঘটেছে আরও হাজারের বেশি ভুক্তভোগীর। পক্ষান্তরে সুস্থতা বাড়লেও সংক্রমণের তুলনায় তা অনেক কম।
১০:০০ এএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার
আজ আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী
আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও ফরিদপুর জেলার ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট সমাজসেবক ফিরোজার রহমানের (ফিরোজ মাস্টার) স্ত্রী আনোয়ারা বেগমের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ।
০৯:৫৮ এএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার
শেখ হাসিনা: দুর্গম পথযাত্রী
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা সম্পর্কে এই স্বল্প পরিসরের নিবন্ধে বিশেষ কিছু লেখা সম্ভব নয়। তার দীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক জীবনের বিচিত্র ঘটনাবলি, সাহসিকতা ও সাফল্য একটি গবেষণাধর্মী গ্রন্থের দাবি রাখে। তিনি যে ভগ্ন অবস্থা থেকে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে রূপান্তর করেছেন সেটা নিয়েও বিভিন্ন গ্রন্থ রচনার দাবি রাখে। শেখ হাসিনা এমন এক সময় বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন সেটা ছিল কৃষ্ণপক্ষ।
০৯:৫১ এএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার
কুমিল্লায় ছাত্রলীগের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
কুমিল্লার হোমনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে পাঁচশ'র ও বেশি অসহায়, দরিদ্র মানুষকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান,ডায়াবেটিস নির্ণয়, ব্লাড প্রেসার নির্ণয়, শরীরের তাপমাত্রা, ব্লাড গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান, প্রাথমিক চিকিৎসা ওষুধ দেয়া হয়েছে।
০৯:১৮ এএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার
আওয়ামী লীগের বিশেষ ওয়েবিনার আজ
বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে ‘সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণে শিক্ষা প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক বিশেষ ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। আজ বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় এই বিশেষ ওয়েবিনারটি অনুষ্ঠিত হবে।
০৯:১৫ এএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার
ইরফান ও তাঁর দেহরক্ষীর রিমান্ড শুনানি আজ
নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যাচেষ্টা মামলায় ইরফান সেলিম ও তাঁর দেহরক্ষী জাহিদের আজ বুধবার রিমান্ড শুনানি হবে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ শুনানির দিন ধার্য রয়েছে। ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত ইরফান সেলিম ও তাঁর দেহরক্ষী জাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে চায় পুলিশ। তাঁদের সাত দিনের রিমান্ড চেয়ে গতকাল মঙ্গলবার আদালতে আবেদন করেছে পুলিশ।
০৯:০৫ এএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার
রায়হান হত্যাকাণ্ডে আমি লজ্জিত : এসএমপি কমিশনার
সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার নিশারুল আরিফ বলেছেন, ‘সিলেটে রায়হান হত্যাকাণ্ডের ঘটনা অনভিপ্রেত, অপ্রত্যাশিত। যে অপরাধী সে যে বাহিনীরই হোক না কেন সে অপরাধী। যেহেতু পুলিশ এ ঘটনায় অভিযুক্ত এ কারণে আমি লজ্জিত।’
০৮:৫৩ এএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার
এবার ফিফা প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত
নতুন দুঃসংবাদ শুনল ফুটবল বিশ্ব। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। ফিফার পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
০৮:৫১ এএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার
অবশেষে দায়িত্ব ছাড়লেন বার্সেলোনা প্রধান
কঠোর সমালোচনা ও অনাস্থা ভোটের চাপের মুখে দায়িত্ব ছেড়ে দিলেন বার্সেলোনা প্রধান। পদত্যাগ করেছেন ক্লাবটির প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বার্তোমেউ। তার সঙ্গে পুরো বোর্ড তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।
০৮:৪৮ এএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার
আজ থেকে চালু বাংলাদেশ-ভারত বিমান
মহামারী করোনার কারণে টানা ৭ মাস ১০ দিন বন্ধ থাকার পর অবশেষে আজ বুধবার থেকে চালু হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের বিমান চলাচল। আজ সকালেই ঢাকা থেকে কলকাতায় নামবে যাত্রীবাহী বিমান।
০৮:৪২ এএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার
ব্রাজিলে বেড়েছে সুস্থতা, মৃত্যু আরও ৫৩০
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত একদিনে আক্রান্তের তুলনায় অধিক সংখ্যক রোগী করোনামুক্ত হয়েছেন। এতে করে সুস্থতার সংখ্যা বেড়ে ৪৯ লাখ ছাড়িয়ে গেছে। তবে থামছে না প্রাণহানি। নতুন করে সেখানে ৫৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ অঞ্চলের পেরু ও চিলিতে তাণ্ডব কিছুটা কমলেও উন্নতি নেই আর্জেন্টিনা ও কলম্বিয়ায়।
০৮:৩৫ এএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার
আজ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের শাহাদাতবার্ষিকী
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের ৪৯তম শাহাদাতবার্ষিকী আজ। ১৯৭১ সালের ২৮ অক্টোবর ভোরে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের ধলই সীমান্তে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি।
০৮:৩৪ এএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার
আজ সাকিবের নিষেধাজ্ঞার শেষ দিন
গত বছরের ২৯ অক্টোবর। এ দিনটি ছিল বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের জন্য বেদনার দিন। সেদিন দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু কপাল ভালো এক বছর স্থগিত নিষেধাজ্ঞা। ফলে আজ শেষ হয়ে যাচ্ছে নিষেধাজ্ঞার সেই সময়টা। আবারও সব ধরনের ক্রিকেট খেলার জন্য উন্মুক্ত সাকিব। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে আবারও দল নির্বাচনের জন্য পাওয়া যাবে।
০৮:২৯ এএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার
বাগেরহাটে ৩ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে “খাদ্য নিরাপত্তা, বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে।
১১:০২ পিএম, ২৭ অক্টোবর ২০২০ মঙ্গলবার
মালয়েশিয়ায় অবিনতা কবির ফাউন্ডেশনকে ত্রাণ সহায়তা
বাংলাদেশে কর্মরত মালয়েশিয়ার অধিবাসীরা সম্প্রতি অবিনতা কবির ফাউন্ডেশন এবং মহামারী দ্বারা আক্রান্ত বাংলাদেশিদের খাদ্য ত্রাণ সরবরাহ করেছে।
১০:৪৭ পিএম, ২৭ অক্টোবর ২০২০ মঙ্গলবার
ইসলামী ব্যাংক ও ক্লাউডওয়েল-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
১০:২৫ পিএম, ২৭ অক্টোবর ২০২০ মঙ্গলবার
এশিয়ায় বাংলাদেশের প্রবৃদ্ধি সবচেয়ে বেশি: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, করোনাকালে এশিয়ার সবগুলো দেশের মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধি সবচেয়ে বেশি। মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনে ‘করোনার মোকাবেলায় চিত্রকলা’ শীর্ষক মাসব্যাপী চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
১০:১২ পিএম, ২৭ অক্টোবর ২০২০ মঙ্গলবার
বাগেরহাটে পূজা থেকে ফেরার পথে তরুণী ধর্ষণ, ইউপি সদস্য আটক
বাগেরহাটে পূজা দেখে ফেরার পথে ২২ বছর বয়সী এক গার্মেন্টস কর্মী ধর্ষণ মামলায় শেখ মিজানুর রহমান (৩৫) নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ওই তরুণীর শ্লিলতাহানীর অভিযোগে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
১০:০২ পিএম, ২৭ অক্টোবর ২০২০ মঙ্গলবার
কাচঁপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নারীসহ আহত ১৫
নারায়ণগঞ্জের কাচঁপুরে বকেয়া বেতনের দাবিতে সিনহা গার্মেন্টসের শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরের এই ঘটনায় পুলিশের লাঠিচার্জ ও ইট-পাটকেল নিক্ষেপে নারীসহ ১৫ জন আহত হন।
০৯:৫২ পিএম, ২৭ অক্টোবর ২০২০ মঙ্গলবার
বিবস্ত্র করে নির্যাতন: রিমান্ড শেষে কারাগারে দেলোয়ার
নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার মূলহোতা দেলোয়ার হোসেনকে পাঁচ দিনের রিমান্ড শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক মাশফিকুল হক এ আদেশ দেন।
০৯:৩৭ পিএম, ২৭ অক্টোবর ২০২০ মঙ্গলবার
- থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার
- একই ডেকচিতে রান্না করা গোশত হালাল আর ঝোল হারাম: জামায়াত আমির
- কুমিল্লায় ৯ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত
- মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের
- আলোচনায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, তালিকায় ৩ জন
- মন্ত্রিসভায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন
- সব খবর »
- রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- জেট ফুয়েলের দাম কমলো লিটারে ১৯ টাকা
- মূল্যস্ফীতি কমে জুনে ৯ দশমিক ১৬ শতাংশ
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- এনবিআরের সবাই প্রস্তুত, রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন হবে: অর্থমন্ত্রী
- নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন
- খামেনির শেষ বিদায়ে তেহরান জনসমুদ্র, পশ্চিমাদের শক্ত বার্তা
- রিহ্যাব সদস্যকে শারীরিক নির্যাতন ও চেকে সই আদায় ঘটনার নিন্দা-শাস্তি দাবি
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি
- একুশে টেলিভিশনে নতুন অনুষ্ঠান ‘আইন ও আবাসন’, প্রথম অতিথি তাসনোভা মাহবুব সালাম
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
- আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ভেনেজুয়েলায় আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
- জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান
- ইটিভি ডিজিটালে প্রতিমাসের দ্বিতীয় শনিবার দেখবেন ‘আইন ও আবাসন’
- ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে: নাহিদ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ























