বাংলাদেশকে তুরস্কের পক্ষ থেকে করোনার চিকিৎসা সামগ্রী প্রদান
বাংলাদেশকে তুরস্কের রাষ্ট্রপতির পক্ষ থেকে করোনার চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে। গতকাল বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান এ সব চিকিৎসা সামগ্রী পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের নিকট হস্তান্তর করেন।
০৮:৫৩ এএম, ২৯ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
আজ বিটিভিতে ‘ইত্যাদি’
অবশেষে প্রচার হচ্ছে দেশের জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব। আজ ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে এটি।
০৮:৫৩ এএম, ২৯ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
বাংলা চলচ্চিত্রের জনক হীরালাল সেনের মৃত্যুবার্ষিকী আজ
বাংলা চলচ্চিত্রের জনক হীরালাল সেনের মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯১৭ সালের আজকের এই দিনে না ফেরার দেশে চলে যান। হীরালাল ছিলেন একজন বাঙালি চিত্রগ্রাহক, যাকে সাধারণত ভারতের প্রথম চলচ্চিত্র নির্মাতাদের একজন বলে গণ্য করা হয়।
০৮:৪৬ এএম, ২৯ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
ব্রাজিলে করোনায় আরও ৪৮৭ জনের মৃত্যু
ব্রাজিলে গত একদিনেও আক্রান্তের তুলনায় অধিক সংখ্যক রোগী করোনামুক্ত হয়েছেন। এতে করে সুস্থতার সংখ্যা বেড়ে ৪৯ লাখ ৩৪ হাজার ছাড়িয়ে গেছে। তবে থামছে না প্রাণহানি। নতুন করে সেখানে ৪৮৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ অঞ্চলের পেরু ও চিলিতে তাণ্ডব কিছুটা কমলেও উন্নতি নেই আর্জেন্টিনা ও কলম্বিয়ায়।
০৮:৪০ এএম, ২৯ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
আজ থেকে মুক্ত সাকিব
২৯ অক্টোবর ২০১৯। বাংলাদেশের ক্রিকেটের এক কালো অধ্যায়। জুয়াড়ির সঙ্গে কথোপকথন গোপন করে নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। এই ক্রিকেট তারকাকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এর মধ্যে এক বছরের নিষেধাজ্ঞা স্থগিত হয়। বাকি এক বছর ক্রিকেটের বাইরে থাকতে হয় দেশসেরা ক্রিকেটারকে।
০৮:৩৭ এএম, ২৯ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ। তিনি ১৯৪১ সালের ২৯ অক্টোবর জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের ২০ আগস্ট তিনি করাচির মশরুর বিমানঘাঁটিতে শিক্ষার্থী মিনহাজ রশীদের কাছ থেকে টি-৩৩ প্রশিক্ষণ বিমান করায়ত্তে নিয়ে পালিয়ে আসার চেষ্টা করেন। এ সময় ভারতীয় সীমান্তের ৩৫ মাইল দূরে থাট্টায় বিমানটি বিধ্বস্ত হয়। তার মৃত দেহ ঘটনাস্থলে থেকে প্রায় আধ মাইল দূরে অক্ষত অবস্থায় পাওয়া যায়। তবে মিনহাজ রশীদের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
০৮:২৯ এএম, ২৯ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে সিদ্ধান্ত আজ
করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে সিদ্ধান্ত জানানো হবে আজ বৃহস্পতিবার। তবে ছুটি বাড়বে কিনা সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে। আর সেই বৈঠকটিও অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার।
০৮:২৪ এএম, ২৯ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
আজ দেওয়া হবে স্বাধীনতা পুরস্কার
করোনা সংক্রমণ প্রতিরোধে স্থগিত হওয়া স্বাধীনতা পুরস্কার ভূষিতদের হাতে তুলে দেওয়া হবে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর)। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার ২০২০ প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
০৮:২০ এএম, ২৯ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পরিচালনা পর্ষদের সভা ২৮ অক্টোবর বুধবার ভার্চুয়্যাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
১১:৪১ পিএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার
সাতক্ষীরার সীমান্তে ২ কেজি স্বর্ণসহ আটক ১
ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে দুই কেজি স্বর্ণ ও মোটর সাইকেলসহ একজন চোরাচালানকারিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।
১১:০২ পিএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার
লতিফুর রহমান: নৈতিক ও দেশপ্রেমিক ব্যবসায়ীর উদাহরণ
ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, আইসিসি বাংলাদেশের প্রতিষ্ঠালগ্নের সদস্য ছিলেন এবং তাঁর জীবদ্দশায় শেষদিন পর্যন্ত ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের সহ-সভাপতি ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের সহ-সভাপতি ছিলেন। এছাড়া তিনি দুই দফায় ২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত প্যারিস-ভিত্তিক ইন্টারন্যাশনাল চেম্বারের নির্বাহী বোর্ডের সদস্য ছিলেন। আইসিসি বাংলাদেশের সূচনালগ্ন থেকে তাঁর সহযোগিতা, অবদান, পরামর্শ এবং সক্রিয় অংশগ্রহণ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণীয় থাকবে।
১০:৪৯ পিএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার
টেকসই উন্নয়নে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করতে হবে
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জন করতে হলে এখন থেকেই তামাকের ব্যবহার কমানোর জোরালো উদ্যোগ নিতে হবে। এজন্য দরকার শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন ও তার কঠোর বাস্তবায়ন।
১০:১৩ পিএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার
সাকিবের জন্য আনন্দে ভাসছে মাগুরা
বাংলাদেশের প্রাণ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ বুধবার শেষ হলো সাকিবের এক বছরের শাস্তির মেয়াদ। অর্থাৎ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকেই ব্যাট-বল হাতে আবারও মাঠ কাঁপাতে আর কোনও বাধা থাকবে না সাকিবের।
১০:১১ পিএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার
প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে সাউথ বাংলা ব্যাংকের কম্বল প্রদান
শীতার্তদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে ১৫ হাজার পিস কম্বল অনুদান দিয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড।
১০:০২ পিএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার
পবিপ্রবি’র অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিভাগে নতুন চেয়ারম্যানের যোগদান
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিভাগে নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করে দায়িত্ব গ্রহণ করেছেন কুমিল্লার কৃতি সন্তান প্রাবন্ধিক, গবেষক, কলামিস্ট ও গ্রন্থকার প্রফেসর আবুল বাশার খান। গতকাল সকাল ১১টায় বিভাগীয় সভাপতির অফিসকক্ষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
০৯:৫৫ পিএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার
বাংলাদেশে ৪টি ওয়েব ফিল্ম নিয়ে আসছে যী-ফাইভ গ্লোবাল
দক্ষিণ এশীয় বিনোদন কনটেন্টের সবচেয়ে বড় ওটিটি (ওভার দ্যা টপ) প্ল্যাটফর্ম জি৫ (যী-ফাইভ) গ্লোবাল এর প্রথম বাংলাদেশি অরিজিনাল ওয়েব ফিল্ম ‘মাইনকার চিপায়’ মুক্তি দিতে যাচ্ছে। আগামী ৯ নভেম্বর থেকে বিশ্বের ১৯০টির বেশি দেশে জি৫ (যী-ফাইভ) এর গ্রাহক-দর্শকরা ডার্ক কমেডি থ্রিলার ধাঁচের এ চলচ্চিত্র দেখতে পাবেন। এটি ছাড়াও বাংলাদেশে তৈরি আরও তিনটি ওয়েব ফিল্ম ও সিরিজ শিগগিরই নিয়ে আসবে এ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম।
০৯:৪৬ পিএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার
জাতীয় যুবনীতি বাস্তবায়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার তাগিদ
দেশে যুবদের উন্নয়নে সরকার প্রণীত জাতীয় যুবনীতি ২০১৭ প্রণয়নের চার বছর পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন শুরু না হওয়ায় এ নীতিমালা বাস্তবায়নে দ্রুত কর্মপরিকল্পনা প্রণয়নের তাগিদ দিয়েছেন বক্তারা।
০৯:৩৯ পিএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার
বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
রেলওয়ে মন্ত্রী নুরুল ইসলাম সুজন আজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৯ নভেম্বর বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুর পাশে এই রেলসেতু নির্মিত হবে।
০৯:১৭ পিএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার
ব্রাহ্মণবাড়িয়ায় পাওয়ার ট্রলি চাপায় শিশু নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় পাওয়ার ট্রলির চাপায় সাইফুল (৯) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার বিকেলে শহরের পশ্চিম মেড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
০৯:১৪ পিএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার
শীতার্তদের জন্য ইসলামী ব্যাংকের ২ লাখ কম্বল প্রদান
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শীতার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ২ লাখ কম্বল প্রদান করেছে। প্রধানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ২৮ অক্টোবর ২০২০ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি-এর নিকট থেকে কম্বল গ্রহণ করেন।
০৮:৪৮ পিএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার
কাল থেকে পালিত হবে ডিআরইউর রজতজয়ন্তী উৎসব
ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজতজয়ন্তী উৎসবের প্রথম দিনে আগামীকাল ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) ডিআরইউ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
০৮:৪১ পিএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার
জবিতে ৩০ অক্টোবর থেকে আন্তঃবিভাগ বির্তক প্রতিযোগিতা শুরু
"যুক্তির সমরে মুক্তির মিছিল" এই স্লোগানকে সামনে রেখে জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (জেএনইউডিএস) বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের মুক্তচিন্তা প্রসার ও সুস্থ ধারার বিতর্ক চর্চায় সম্পৃক্ত রাখার জন্য ৩০ অক্টোবর থেকে দুইদিন ব্যাপী আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।
০৮:৪০ পিএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার
এডিবি’র ২ পুরস্কার পেল প্রাইম ব্যাংক
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘জেন্ডার চ্যাম্পিয়ান ইন এশিয়া ২০২০’ পুরস্কার অর্জন করেছে প্রাইম ব্যাংক। একই সাথে এডিবি প্রাইম ব্যাংককে ‘বেস্ট গ্রিন ডিল’ পুরস্কারেও ভূষিত করেছে।
০৮:১৯ পিএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার
ন্যাশনাল ডিফেন্স কলেজে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বুধবার (২৮-১০-২০২০) মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) লাইব্রেরীতে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করা হয়েছে।
ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ, এসইউপি, আরসিডিএস, পিএসসি, পিএইচডি, বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন।
০৮:১২ পিএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার
- থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার
- একই ডেকচিতে রান্না করা গোশত হালাল আর ঝোল হারাম: জামায়াত আমির
- কুমিল্লায় ৯ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত
- মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের
- আলোচনায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, তালিকায় ৩ জন
- মন্ত্রিসভায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন
- সব খবর »
- রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- জেট ফুয়েলের দাম কমলো লিটারে ১৯ টাকা
- মূল্যস্ফীতি কমে জুনে ৯ দশমিক ১৬ শতাংশ
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- এনবিআরের সবাই প্রস্তুত, রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন হবে: অর্থমন্ত্রী
- নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন
- খামেনির শেষ বিদায়ে তেহরান জনসমুদ্র, পশ্চিমাদের শক্ত বার্তা
- রিহ্যাব সদস্যকে শারীরিক নির্যাতন ও চেকে সই আদায় ঘটনার নিন্দা-শাস্তি দাবি
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি
- একুশে টেলিভিশনে নতুন অনুষ্ঠান ‘আইন ও আবাসন’, প্রথম অতিথি তাসনোভা মাহবুব সালাম
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
- আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ভেনেজুয়েলায় আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
- জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান
- ইটিভি ডিজিটালে প্রতিমাসের দ্বিতীয় শনিবার দেখবেন ‘আইন ও আবাসন’
- ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে: নাহিদ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ























