ঢাকা, সোমবার   ২০ জুলাই ২০২৬

বাংলাদেশে মাসিক টিকাদানের অগ্রগতিকে স্বাগত জানিয়েছে ইউনিসেফ

বাংলাদেশে মাসিক টিকাদানের অগ্রগতিকে স্বাগত জানিয়েছে ইউনিসেফ

করোনা মহামারিকালে বাবা-মা, কমিউনিটি ও স্বাস্থ্য সেবাসমূহ যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল তা সত্ত্বেও বাংলাদেশে মাসিক টিকাদান সেবা গ্রহণের হার কোভিড-১৯ এর আগের পর্যায়কে ছাড়িয়ে গেছে।

০৮:১৭ পিএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় ম্যাজিস্ট্রেটের সাক্ষ্য গ্রহণ

বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় ম্যাজিস্ট্রেটের সাক্ষ্য গ্রহণ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসির সাক্ষ্য গ্রহণ করেছে আদালত।

০৭:৫০ পিএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে’

‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে’

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দুর্যোগ ঝুঁকিহ্রাস, ক্ষুধা, দারিদ্র্য এবং শোষণমুক্ত দেশ গড়তে সবাইকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে আজ এক বাণীতে তিনি এ কথা বলেন।

০৭:২৮ পিএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী

উৎসবমুখর পরিবেশে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান জুম ভার্চুয়াল প্লাটফর্মে ১১ অক্টোবর ২০২০ উৎযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবিএইউবি-এর বোর্ড অব ট্রাস্টিজ সদস্য এবং এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। 

০৭:২৭ পিএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

ধর্মানুভূতিতে আঘাত, তিশার বিরুদ্ধে আইনি নোটিশ

ধর্মানুভূতিতে আঘাত, তিশার বিরুদ্ধে আইনি নোটিশ

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (১২ অক্টোবর) জনৈক লিটন কৃষ্ণদাসের পক্ষে এ নোটিশ পাঠিয়েছেন তার আইনজীবী সুমন কুমার রায়। 

০৬:৪৭ পিএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

‘দুর্যোগ ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে’

‘দুর্যোগ ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকারের অঙ্গীকারের অংশ হিসেবে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

০৬:১২ পিএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

মাভাবিপ্রবির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাভাবিপ্রবির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এই উপলক্ষে সোমবার সকাল ১০টায় জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসুচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।

০৬:১২ পিএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

সাংবাদিক ইলিয়াস হত্যা মামলায় রিমান্ডে তিন আসামি  

সাংবাদিক ইলিয়াস হত্যা মামলায় রিমান্ডে তিন আসামি  

নারায়ণগঞ্জের বন্দরে সাংবাদিক ইলিয়াস হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত তিন আসামিকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। আজ বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে গ্রেফতারকৃত তিন আসামির জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

০৫:৫৯ পিএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

‘প্রতিবেশীর সাথে সুসম্পর্কে যে কোন সমস্যার সমাধান সহজতর হয়’

‘প্রতিবেশীর সাথে সুসম্পর্কে যে কোন সমস্যার সমাধান সহজতর হয়’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া ভালো থাকলে অর্থনৈতিক উন্নয়নসহ যে কোন সমস্যার সমাধান সহজতর হয়।

০৫:৫৩ পিএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

মালয়েশিয়ায় ফের লকডাউন ঘোষণা

মালয়েশিয়ায় ফের লকডাউন ঘোষণা

করোনা সংক্রমণের মুখে মালয়েশিয়ায় আবারও লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার।  ১৪ অক্টোর থেকে দুই সপ্তাহের জন্য বুধবার থেকেই কার্যকর হবে নতুন বিধি-নিষেধ।

০৫:৪৭ পিএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

নলছিটির শিক্ষক শংকর দাস আর নেই

নলছিটির শিক্ষক শংকর দাস আর নেই

ঝালকাঠির নলছিটির শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সাবেক নেতা শংকর দাস (৭৫) আর নেই। বার্ধক্যজনিত কারণে তিনি তার ছেলে অঞ্জন দাস (সুমন) এর বাসভবনে সকাল সাড়ে ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

০৫:৪৬ পিএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

গণধর্ষণের পর সন্তানসহ খালে ছুড়ে দিল দুষ্কৃতীরা

গণধর্ষণের পর সন্তানসহ খালে ছুড়ে দিল দুষ্কৃতীরা

ভারতের হাথরসকাণ্ডের ক্ষত এখনও টাটকা। এর মধ্যেই ফের দলিত এক নারীকে গণধর্ষণের অভিযোগ সামনে এলো। শুধু তাই নয়, অত্যাচারের পর ওই নারী ও তার শিশু সন্তানকে দুষ্কৃতীরা খালে ছুড়ে ফেলে দেয় বলেও পুলিশ সূত্রে খবর। 

০৫:৩০ পিএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

নোবিপ্রবিতে মেডিকেল সেন্টারের উদ্বোধন

নোবিপ্রবিতে মেডিকেল সেন্টারের উদ্বোধন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)’র নবনির্মিত মেডিকেল সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে কেন্দ্রের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। অনুষ্ঠানে উপাচার্য চিকিৎসকদের মানবসেবায় ব্রতী হওয়ার আহবান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

০৫:২৯ পিএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

রশিদ খানের স্ত্রী আনুষ্কা শর্মা!

রশিদ খানের স্ত্রী আনুষ্কা শর্মা!

ভারতীয় ক্রিকেট অধিনায়কের স্ত্রী হয়ে গেলেন আফগান স্পিনারের স্ত্রী! হ্যাঁ, এমনটাই জানাচ্ছে- বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগল। মজা নয়, সম্প্রতি এই ঘটনা নিয়েই উত্তাল নেটদুনিয়া। গুগল সার্চে আফগান ক্রিকেটার রশিদ খানের স্ত্রী লিখলেই দেখাচ্ছে- আনুষ্কা শর্মার নাম। কিন্তু বিরাটের স্ত্রীকে কেন রশিদের স্ত্রী বলছে গুগল?

০৫:১৮ পিএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

যবিপ্রবির শিক্ষার্থী মিঠুন মন্ডলের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল

যবিপ্রবির শিক্ষার্থী মিঠুন মন্ডলের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল

সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তি, কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিন্যান্সঅ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মিঠুন মন্ডলের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করা হয়েছে। একইসঙ্গে তার ছাত্রত্ব কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

০৫:১৪ পিএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

শরণার্থী কমানোর সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

শরণার্থী কমানোর সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে তা পোষাতে বার্ষিক শরণার্থী গ্রহণের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। সম্প্রতি বার্ষিক শরণার্থী ১৮ হাজার ৭৫০ থেকে ১৩ হাজার ৭৫০-এ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

০৫:০৮ পিএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

বনগাঁ`র ট্রাক পার্কিং সিন্ডিকেটের কাছে জিম্মি আমদানিকারকেরা

বনগাঁ`র ট্রাক পার্কিং সিন্ডিকেটের কাছে জিম্মি আমদানিকারকেরা

ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ পৌরসভার মেয়রের খামখেয়ালিপনা, আমদানি-রফতানিতে নাক গলানোসহ পৌরসভার কালিতলা পার্কিং সৃস্টি করে বিভিন্ন রাজ্য থেকে আসা ট্রাকগুলো জোরপূর্বক পেট্রাপোল বন্দরের সেন্ট্রাল ওয়্যারহাউজ কর্পোরেশনের টার্মিনালে না পাঠিয়ে চাঁদার দাবিতে কালিতলা পার্কিংয়ে রেখে দেওয়ার কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু‘দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ হওয়ার পথে। 

০৫:০৬ পিএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

৫ শতাধিক জেলের মাঝে ভিজিএফ চাল বিতরণ

৫ শতাধিক জেলের মাঝে ভিজিএফ চাল বিতরণ

নিরাপদ মাছে ভরবো দেশ-মুজিব বর্ষে বাংলাদেশ এই স্লোগানে রাজবাড়ী সদর ও গোয়ালন্দে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরন নিষিদ্ধ সময়ে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

০৪:৫৩ পিএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ পল আর, মিলগ্রোম ও রবার্ট বি. উইলসন। নিলাম তত্ত্বের উন্নয়ন ও এর নতুন সংস্করণ উদ্ভাবনের কারণে তারা এই পুরস্কার জিতেছেন। এই পুরস্কারের প্রাইজমানি ১১ লাখ ডলার।

০৪:৫৩ পিএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

মিষ্টি খাইয়ে অজ্ঞান করে গৃহবধূকে ধর্ষণ

মিষ্টি খাইয়ে অজ্ঞান করে গৃহবধূকে ধর্ষণ

মেহেরপুর সদর উপজেলার আমদাহ গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। অভিযুক্ত ধর্ষক হযরত আলী ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। এ ব্যাপারে সদর থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। ধর্ষককে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

০৪:৫০ পিএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

‘হারিয়ে গেছি আমি’

‘হারিয়ে গেছি আমি’

‘আপনি নাকি হারিয়ে গিয়েছিলেন?' -প্রশ্ন করলেন ভদ্রলোক। আমি কিছু বলার আগেই নিক্ষিপ্ত হলো তাঁর দ্বিতীয় প্রশ্ন- 'মানে, রাস্তা হারিয়েছিলেন?’ বুঝলুম, কারো কাছে শুনেছেন ভাসা ভাসা, শৈশবে আমার হারিয়ে যাওয়ার ব্যাপারে। ‘না, রাস্তা হারাইনি', আশ্বস্ত করি তাঁকে। 'বরং রাস্তাই হারিয়ে ফেলেছিল আমাকে'। কিন্তু আমার কথায় আশ্বস্ত হওয়ার বদলে বিভ্রান্তই হন ভদ্রলোক। 'সে আবার কি ধরনের হারিয়ে যাওয়া'?, বিড় বিড় করেন তিনি। 

০৪:১৭ পিএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

মসজিদে বিস্ফোরণ: মিটার রিডার আরিফুল গ্রেফতার

মসজিদে বিস্ফোরণ: মিটার রিডার আরিফুল গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদের বিস্ফোরণের ঘটনায় ডিপিডিসির (সিএসএস) মিটার রিডিং কালেক্টর আরিফুর রহমানকে গ্রেফতার করেছে সিআইডি। 

০৪:০৯ পিএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

চট্টগ্রামে এ্যামব্রোশিয়া হোটেলের ১৭ লাখ টাকা ভ্যাট ফাঁকি 

চট্টগ্রামে এ্যামব্রোশিয়া হোটেলের ১৭ লাখ টাকা ভ্যাট ফাঁকি 

চট্টগ্রামের এ্যামব্রোশিয়া হোটেল প্রকৃত বিক্রয় তথ্য গোপন করে ১৭ লাখ টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে। আজ সোমবার ভ্যাট গোয়েন্দার দেয়া তথ্যে বিষয়টি জানানো হয় এবং ভ্যাট ফাঁকির কারণে এ্যামব্রোশিয়ার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। 

০৪:০৮ পিএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

নড়াইলে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক

নড়াইলে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক

নড়াইলের রূপগঞ্জ এলাকায় হাতিরবাগান বাসস্ট্যান্ড থেকে ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার দুপুরে (১২ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

০৪:০৮ পিএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি