ঢাকা, মঙ্গলবার   ২১ জুলাই ২০২৬

কাফনের কাপড় জড়িয়ে দম্পতির মানববন্ধন 

কাফনের কাপড় জড়িয়ে দম্পতির মানববন্ধন 

নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগের সহ সভাপতি শাহ রিয়ার রেজা হিমেলের বিরুদ্ধে কাফনের কাপড় জড়িয়ে মানববন্ধন করেছেন এক দম্পতি। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন তারা। এর আগে নজরুল ইসলাম ও নাজমা আক্তার নামের ওই স্বামী ও স্ত্রী ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ডিসি ও এসপির কাছে অভিযোগ দেন। গত ৪ অক্টোবর এই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে তিন সন্তান নিয়ে মানববন্ধন করেছিলো আরও এক দম্পতি।

০৮:৩৮ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার

নাসিকে সাড়ে ৭শ’ কোটি টাকার বাজেট ঘোষণা

নাসিকে সাড়ে ৭শ’ কোটি টাকার বাজেট ঘোষণা

নতুন করে কোন কর আরোপ ছাড়াই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২০২০-২১ অর্থ বছরের ৭৫৫ কোটি ৭৩ লাখ ৪৩ হাজার ১৪৪ টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

০৮:১৩ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার

তামিমদের উড়িয়ে মাহমুদউল্লাহদের প্রথম জয়

তামিমদের উড়িয়ে মাহমুদউল্লাহদের প্রথম জয়

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি প্রেসিডেন্টস কাপের দ্বিতীয় ম্যাচে তামিম ইকবালের নেতৃত্বাধীন একাদশকে উড়িয়ে দিয়ে প্রথম জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে মাহমুদউল্লাহ একাদশ। তামিম একাদশকে ৫ উইকেটে হারিয়ে আগের ম্যাচের পরাজয়ের লজ্জা মুছল দলটি। 

০৮:১০ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার

ডিজিটাল সেবা এখন মানুষের জীবনের লাইফ লাইনে পরিণত হয়েছে: জব্বার

ডিজিটাল সেবা এখন মানুষের জীবনের লাইফ লাইনে পরিণত হয়েছে: জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশে ডিজিটাল সংযুক্তির অবকাঠামোগত উন্নয়নে মানুষের জীবনযাত্রায় অভাবনীয় রূপান্তর ঘটেছে। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি সেবা এখন মানুষের জীবনের লাইফ লাইনে পরিণত হয়েছে।

০৮:০৬ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার

অবৈধ ক্যাবল অপসারণে ডিএসসিসির ৪ ভ্রাম্যমাণ আদালত

অবৈধ ক্যাবল অপসারণে ডিএসসিসির ৪ ভ্রাম্যমাণ আদালত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় ৪৪তম দিনে নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের ধারাবাহিকতায় কর্পোরেশনের ৪টি ভ্রাম্যমাণ আদালত আজ (মঙ্গলবার) অবৈধ ক্যাবল সংযোগ অপসারণে অভিযান পরিচালনা করেন। 

০৭:৫৮ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালালে ব্যবস্থা

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালালে ব্যবস্থা

ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার, জনপ্রতিনিধি, সেনা ও পুলিশ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে অপপ্রচার চালালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

০৭:৪৮ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার

তিশাসহ ৪ জনকে হত্যার হুমকি!

তিশাসহ ৪ জনকে হত্যার হুমকি!

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাসহ আরও তিন জনের বিরুদ্ধে  যে আইনি নোটিশ পাঠানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগ বলে দাবি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রাউন এন্টারটেইনমেন্ট।  

০৭:৩৪ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার

মিডিয়ার বিরুদ্ধে শাহরুখ, সালমান ও আমির খানের মামলা

মিডিয়ার বিরুদ্ধে শাহরুখ, সালমান ও আমির খানের মামলা

বলিউডের বড় বড় কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান ভারতীয় কয়েকটি গণমাধ্যমের বিরুদ্ধে মামলা করেছে। ‘কাণ্ডজ্ঞানহীন রিপোর্টিংয়ের’ অভিযোগ এনে এ মামলা করা হয়। গত জুনে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এ ধরণের পদক্ষেপ আসলো।

০৭:২০ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার

গাংনীতে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

গাংনীতে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে আপন হোসেন (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার রাইপুর ইউনিয়নের শালদহ গ্রামে তাদের নিজ পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়। সে ওই গ্রামের বিলপাড়ার স্বপন আলীর ছেলে ও স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী ছাত্র। 

০৭:১৫ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার

বাগেরহাটে ইলিশ বাজারে উপচেপড়া ভিড়, দামও চড়া

বাগেরহাটে ইলিশ বাজারে উপচেপড়া ভিড়, দামও চড়া

ইলিশ আহরণ ও বিপণন বন্ধের শেষ দিনে বাগেরহাটের সামুদ্রিক মাছ ক্রয়-বিক্রয়ের পাইকারি আড়ত কেবি বাজারে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) ফজরের পর থেকেই ক্রেতা-বিক্রেতা ও জেলেদের ভিড়ে সরগরম ছিল কেবি বাজার। সবার আগ্রহের কেন্দ্রে ছিল ইলিশ। 

০৭:০৭ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার

ঝালকাঠিতে শিক্ষার্থীর ওপর হামলা, আসামি কারাগারে

ঝালকাঠিতে শিক্ষার্থীর ওপর হামলা, আসামি কারাগারে

ঝালকাঠিতে সরকারি মহিলা কলেজের স্বর্ণকিশোরী খেতাবপ্রাপ্ত এক শিক্ষার্থীর ওপর হামলা ও ইভটিজিং মামলার আসামী জুবায়ের আদনানকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় আত্মসমার্পন করে জামিনের আবেদন করলে বিচারক এ. এস. এম তারেক শামস জামিন আবেদন না মঞ্জুর করে জুবায়েরকে জেলা হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন। 

০৬:৫৫ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার

কাল বিশ্ব মান দিবস

কাল বিশ্ব মান দিবস

আগামীকাল বুধবার (১৪ অক্টোবর) ৫১তম বিশ্ব মান দিবস। এ উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বিএসটিআই’র প্রধান কার্যালয়ের পাশাপাশি বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহে আলোচনা সভাসহ প্রচার-প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। 

০৬:৪৮ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার

বরিশালে শ্যালিকাকে ডেকে নিয়ে গণধর্ষণ, অতঃপর

বরিশালে শ্যালিকাকে ডেকে নিয়ে গণধর্ষণ, অতঃপর

বরিশালের কাজিরহাটে লজ্জায় অপমানে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে গণধর্ষণের শিকার এক গৃহবধূ। গত সোমবার (১২ অক্টোবর) সকালে কাজিরহাট থানার আন্ধারমানিক এলাকায় এই ঘটনা ঘটে।

০৬:৪৩ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার

‘মান বাস্তবায়নে বিএসটিআই আরো উদ্যোগী ভূমিকা পালন করবে’

‘মান বাস্তবায়নে বিএসটিআই আরো উদ্যোগী ভূমিকা পালন করবে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে অধিক সংখ্যক মান প্রণয়ন ও নির্ধারিত মান বাস্তবায়ন করতে বিএসটিআই আরো উদ্যোগী ভূমিকা পালন করবে বলে আশা করেছেন।

০৬:১০ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করায় শেকৃবি ছাত্রলীগের আনন্দ র‌্যালী

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করায় শেকৃবি ছাত্রলীগের আনন্দ র‌্যালী

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান করে মন্ত্রীসভায় সংশোধন ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০' এর খসড়া চুড়ান্ত অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ও উক্ত সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালী করেছে বাংলাদেশ ছাত্রলীগ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা।

০৬:০৭ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার

প্রাইম ব্যাংক ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বীমা দাবি নিষ্পত্তি 

প্রাইম ব্যাংক ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বীমা দাবি নিষ্পত্তি 

প্রাইম ব্যাংক লিমিটেড এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড দ্রুততার সাথে ব্যাংকের ডিপোজিট স্কিমের একজন গ্রাহকের বীমা কভারেজ সুবিধা নিষ্পত্তি করেছে।

০৫:৪২ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার

উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতি নিশ্চিত করতে নৌকায় ভোট দিন: আমিনুল ইসলাম

উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতি নিশ্চিত করতে নৌকায় ভোট দিন: আমিনুল ইসলাম

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা ভেবে চিন্তে সৎ যোগ্য প্রার্থীকে নৌকা প্রতীক হাতে দিয়েছেন। আওয়ামী লীগ ভোট কেন্দ্র দখলে বিশ্বাসী নয়, উন্নয়নে বিশ্বাসী।

০৫:২২ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার

বেগমগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার

বেগমগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার

নোয়াখালী বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদকে বেগমগঞ্জ থেকে প্রত্যাহার করে চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। 

০৫:০৭ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিধানে ইতিবাচক প্রভাব পড়বে
আইনজীবীদের প্রতিক্রিয়া

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিধানে ইতিবাচক প্রভাব পড়বে

ধর্ষণের সাজা যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড করায় অপরাধ নিয়ন্ত্রণে দেশ ও সমাজে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন আইনজীবীরা।

০৫:০১ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার

কি লিখব নয়, কেমন করে লিখব

কি লিখব নয়, কেমন করে লিখব

লিখতে বসেছিলাম বেশ কয়েকবার, কিন্তু লিখতে পারিনি কিছুই। মন ও হাত কোনটাই সরছিল না। সব বিষয়ে কী কথা থাকে, না সবার সম্পর্কে লেখা যায়? কোনও কোনও মানুষের সম্পর্কে লিখতে গেলে ‘কি লিখব’ র চেয়েও বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় ‘কেমন করে লিখব’। 

০৪:৫৮ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার

নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ৪ জনকে আদালতে হাজির 

নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ৪ জনকে আদালতে হাজির 

নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার মূলহোতা দেলোয়ার সহ ৪ জনকে আদালতে নেয়া হয়েছে।

০৪:৫৩ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার

ঘরে একা পেয়ে পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুরসহ গ্রেপ্তার ২

ঘরে একা পেয়ে পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুরসহ গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূত্রবধূকে (২০) ধর্ষণের অভিযোগে শ্বশুর কালা মিয়া (৫৫) এবং তার সহযোগী আবু সাঈদকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

০৪:৩১ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার

নবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন” এই প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। 

০৪:২৮ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার

অগ্রাধিকার ভিত্তিতে টিকেট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স (ভিডিও)

অগ্রাধিকার ভিত্তিতে টিকেট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স (ভিডিও)

সৌদি প্রবাসী যাদের ভিসার মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হয়েছে তাদের আগে টিকেট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স।

০৪:০৭ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি