রিফাত হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডন ১৬ সেপ্টেম্বর
বরগুনায় রিফাত হত্যা মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডনের জন্য আগামী ১৬ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত। সাক্ষী থেকে আসামি হওয়া নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির যুক্তিতর্ক উপস্থাপনের মধ্যদিয়ে প্রাপ্ত বয়স্ক আসামিদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে আজ।
০৬:৩০ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রবিবার
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের কারণ উদঘাটনের নির্দেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। ওই বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
০৬:২৮ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রবিবার
নিউ ইয়র্ক বাংলা বইমেলার ওয়েবসাইট উদ্বোধন আগামীকাল
আগামীকাল সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুকে নিবেদিত ২৯ তম নিউ ইয়র্ক বাংলা বইমেলার ওয়েব সাইট উদ্বোধন করা হবে। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ওয়েব সাইটটি উদ্বোধন করবেন।
০৬:২৩ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রবিবার
নাটোরে চিনি কলের অফিসে আখচাষীদের তালা
বকেয়া প্রায় ২ কোটি টাকা পরিশোধের দাবিতে বাগাতিপাড়ার বিক্ষুব্ধ আখচাষীরা নাটোর চিনিকলের সাবজোন অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে। আজ রোববার সকালে উপজেলার নওশেরা এলাকার সাবজোন অফিস এলাকায় শতাধিক আখচাষী বিক্ষোভ করেন। পরে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সরিয়ে দিয়ে অফিসে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধরা।
০৬:২১ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রবিবার
সিরাজগঞ্জে ইউএনও’দের বাসভবনে আনসার মোতায়েন
সিরাজগঞ্জের ৯টি উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) বাসভবনে নিরাপত্তার জন্য ৩৬ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি উপজেলায় ৪ জন করে আনসার সদস্য আগ্নেয়াস্ত্রসহ দায়িত্ব পালন করবেন।
০৬:১৫ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রবিবার
বেনাপোলে গাঁজাসহ দুই নারী গ্রেফতার
যশোরের বেনাপোল সীমান্ত থেকে তিন কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার সকালে পৌর এলাকার ভবেরবেড় গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
০৬:১০ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রবিবার
বখাটেদের শ্লীলতাহানী সইতে না পেরে স্কুল ছাত্রীর আত্মহত্যা
নওগাঁ শহরের খাস-নওগাঁ মহল্লায় বখাটেদের শ্লীলতাহানির ঘটনায় সিফাত সুলতানা স্বর্ণা (১৫) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। এ ঘটনায় ছাত্রীর বাবা দিপু দেওয়ান শ্লীলতাহাটির চেষ্টা ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে বখাটে রিহান ইসলাম (২৩) ও সৌরভ (২২) নামে দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
০৬:০৫ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রবিবার
ভ্যাকসিন উৎপাদনে অংশীদার বাংলাদেশও (ভিডিওসহ)
কোভিড ভ্যাকসিন উৎপাদনে ৫০টি দেশের সঙ্গে অংশীদার হতে যাচ্ছে বাংলাদেশ। শনিবার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সবশেষ গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। এ সময় বিজ্ঞানীরা জানান, অন্য যে কোনও দেশের তুলনায় কোভিড ভাইরাস দ্রুত রূপ পরিবর্তন করছে বাংলাদেশে।
০৬:০০ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রবিবার
রেইড এ্যাট ‘নো ম্যান্স ল্যান্ড’ (পর্ব-১)
‘স্যার, উত্তম আজ সন্ধ্যায় বাড়ি এসেছে’-ফিসফিস করে বললো বাজারে থাকা সোর্স। বাজারে সেই আমার ‘সিসিটিভি ক্যামেরা’। ভাইবোন ছড়া বাজারে এই সোর্সের একটা ঔষধের দোকান আছে। আমি ওর দোকানে ঔষধ কেনার ছলে ঢুকলে ও আমাকে জানায় আমার হাই ভ্যালু টার্গেট (এইচ ভিটি) উত্তমের বাড়ি ফেরার তথ্যটি।
০৫:৫৯ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রবিবার
যৌতুকের জন্য গৃহবধূকে শ্বাসরোধে হত্যা
মেহেরপুরের গাংনীতে নাসিমা খাতুন (১৬) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ষোলটাকা ইউনিয়নের চেংগাড়া গ্রামে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
০৫:৪৮ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রবিবার
চীনা মহাকাশযানের সফল অবতরণ
চীন পরীক্ষামূলকভাবে যে মহাকাশযানটি উৎক্ষেপণ করেছিল সেটা সফলভাবে অবতরণ করেছে। দুই দিন আগে উৎক্ষেপণ করা মহাকাশযানটি নির্ধারিত স্থানে অবতরণ করে। খবর সাউথ চায়না মনিং পোস্ট, সিনহুয়া ও ভয়েস অব আমেরিকা’র।
০৫:৪৪ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রবিবার
গাংনীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা
মেহেরপুরের গাংনীতে নাসিমা খাতুন (১৬) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুর ২টার দিকে ষোলটাকা ইউনিয়নের চেংগাড়া গ্রামে তার নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
০৫:৪০ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রবিবার
তুরস্ক আলোচনায় রাজি হলেও গ্রিসের না
আশা জাগিয়েছিল ন্যাটো প্রধানের ঘোষণা, গ্রিস ও তুরস্ক আলোচনায় রাজি। কিন্তু তারপর গ্রিস জানাল, তারা আলোচনায় সম্মতি দেয়নি। পূর্ব ভূমধ্যসাগরে অশোধিত তেল উত্তোলন নিয়ে গ্রিস ও তুরস্কের মধ্যে প্রবল উত্তেজনা রয়েছে। মিশরের সঙ্গে চুক্তি করে গ্রিস তেল তুলতে চায়। তুরস্ক জানিয়েছে, ঐ এলাকাটি তাদের সীমায় পড়ে। তারাও তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানকারী জাহাজ পাঠিয়ে দিয়েছে। সঙ্গে নৌবাহিনীর জাহাজও আছে। এই অবস্থায় ন্যাটো উত্তেজনা কমাবার জন্য দুই দেশের মধ্যে আলোচনার জন্য উদ্যোগী হয়েছে। খবর ডয়চে ভেলে’র।
০৫:২৮ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রবিবার
ভাসানচরে রোহিঙ্গা নেতারা
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে গড়ে তোলা আশ্রয়ণ প্রকল্পে থাকার উপযোগী কী-না তা পরিদর্শন করছে রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দল। আজ রোববার বিকেলে নৌবাহিনীর সহযোগিতায় দুই নারীসহ ৪২ জনের একটি দল ভাসানচর পরিদর্শনে আসে। যেখানে তিনদিন অবস্থান করার কথা রয়েছে তাদের।
০৫:২৪ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রবিবার
স্ত্রী’র সঙ্গে ঝগড়া করে স্বামীর আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্ত্রী’র সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে জালাল মিয়া (৬০) নামে এক স্বামী। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা লালপুর ইউনিয়নের টানপাড়া গ্রামের নিজ বসত ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
০৫:২১ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রবিবার
দেশে করোনায় আরও ৩২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৪ হাজার ৪৭৯ জন কোভিড রোগী মারা গেলেন। এই সময়ে আরও ১ হাজার ৫৯২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৩ লাখ ২৫ হাজার ১৫৭ জন। আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
০৫:১৮ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রবিবার
বাড়ছে চালের দাম (ভিডিওসহ)
করোনা মহামারীর শুরু থেকেই বৈশ্বিক খাদ্য-নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফুড প্রোগাম (ডব্লিউএফপি)। বিশ্বের নানা প্রান্তে দুর্ভিক্ষের শঙ্কার কথাও বলছে সংস্থাটি। আর এতে দেশগুলোর মধ্যে খাদ্যের বাড়তি মজুদ গড়ে তোলার প্রবণতা তৈরি হয়েছে। পর্যাপ্ত উৎপাদন ও মজুদ থাকা সত্ত্বেও সীমিত আকারে চাল আমদানি করতে চায় বাংলাদেশও। বিশ্বব্যাপী খাদ্য মজুদের এমন প্রবণতায় আন্তর্জাতিক বাজারে বাড়ছে চালের দাম।
০৫:১২ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রবিবার
চুয়াডাঙ্গায় ডায়াবেটিক সমিতির সেবা দিবস পালন
চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির সেবা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১০টায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
০৫:০৮ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রবিবার
বুয়েটে সাংগঠনিক কাজ শুরু করবে ছাত্রদল
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞার মধ্যেই ক্যম্পাসে সাংগঠনিক কর্মকাণ্ড শুরুর ঘোষণা দিয়েছে ছাত্রদল। ছাত্রলীগ-এর নিন্দা জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। ছাত্র নেতারা বলছেন, মত প্রকাশের স্বাধীনতা সীমিত হলে উগ্রবাদের জন্ম হতে পারে।
০৪:৫৮ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রবিবার
সেফটিক ট্যাংক তৈরি করতে গিয়ে শ্রমিক নিহত
নাটোরের আমাইগাছি এলাকায় সেফটিক ট্যাঙ্ক তৈরির সময় মাটির নিচে চাপা পড়ে কামাল শেখ (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে ওই এলাকার আব্দুস সবুরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
০৪:৫৫ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রবিবার
ফেনীতে কমছে করোনা শনাক্তের হার
ফেনীতে করোনা ভাইরাসের সংক্রমণের হার কমেছে। জেলায় সেপ্টেম্বরের চলতি সাপ্তাহ নাগাদ এ ভাইরাসে শনাক্তের হার নিম্নমুখী হচ্ছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মীর হোসাইন দিগন্ত। আজ রোববার বেলা সাড়ে ১২টায় ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে করোনা ভাইরাসের সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এ তথ্য জানান। এতে সভাপতিত্ব করেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।
০৪:৫২ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রবিবার
লালপুরে কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ
নাটোরের লালপুর উপজেলায় কাবিখার প্রথম পর্যায়ের প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। এসব প্রকল্পের অধীন কাঁচারাস্তা সংস্কার ও মাটি ভরাট কাজ করার ২/৩ মাসেই আগের অবস্থায় ফিরে এসে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। উপজেলায় সদ্য শেষ হওয়া প্রায় ২২টি প্রকল্পের সবকটি প্রকল্প সভাপতির বিরুদ্ধে দায়সারা কাজ করে বরাদ্দের সমুদয় খাদ্য-শস্য আত্মসাতের অভিযোগ উঠেছে।
০৪:৫১ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রবিবার
চট্টগ্রামে ‘হ্যালো অ্যাম্বুলেন্স’ সেবা চালু
মহানগরীতে ‘হ্যালো অ্যাম্বুলেন্স’ সেবা চালু করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)। করোনাজয়ী এক নারীর উপহার দেয়া অ্যাম্বুলেন্স দিয়ে এই সেবা চালু হয়েছে কোতোয়ালী থানায়। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বিদায়ী সিএমপি কমিশনার মাহবুবুর রহমান এ সেবার উদ্বোধন করেন।
০৪:৪৯ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রবিবার
‘জেলা পরিষদকে দুর্নীতি থেকে বের করেছি’
ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেছেন, এক সময় ঢাকা জেলা পরিষদ দুর্নীতির আখড়া ছিল। দায়িত্ব গ্রহণের পর থেকে পরিষদকে দুর্নীতি থেকে বের করেছি। একইসঙ্গে উন্নয়নের বিপ্লব ঘটিয়েছি।
০৪:৪৬ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রবিবার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
- কুমিল্লা পলিটেকনিকে ‘গুপ্ত’ বলায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২
- ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা
- আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩
- বিজেপি প্রার্থী শুভেন্দুকে গ্রামের মাঝে ধাওয়া, লাগাতার চড়-থাপ্পড
- অবশেষে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী
- ঢাকায় সমাবেশ করবে বিএনপি, প্রধান অতিথি তারেক রহমান
- সব খবর »
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের
- চাঁদা না পেয়ে তাণ্ডব, একুশের প্রতিবেদনে নড়েচড়ে বসলো প্রশাসন
- পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
- নরসিংদীর সেই কিশোরীকে হত্যা করেছিল সৎপিতা, আদালতে জবানবন্দি
- চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রপতি, যেভাবে ব্যর্থ হয় অপসারণের চেষ্টা
- কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, আলোচনায় যারা
- সংসদে সরকারি চাকরি বিল পাস, নতুন বয়সসীমা নিধারণ
- পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা
- সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী প্রায় চূড়ান্ত, তালিকায় ১২ নেত্রী
- সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত
- কৃষকের ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেত পরিদর্শন করলেন এমপি হারুন
- গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন প্রধানমন্ত্রী
- ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
- পদ হারানোর পর ঢাবি ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার
- পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে হাজির এমপি খায়রুল কবির
- সখিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেল সাড়ে তিন হাজার রোগী
- কিশোরগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ৯, আ.লীগ ৫
- ১ বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দাও: তুরস্ককে উগান্ডার সেনাপ্রধান
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি
- বিনোদন শাখায় তিন পদে জনবল নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন
- বিমানমন্ত্রী আফরোজা খানমের মায়ের ইন্তেকাল
- নতুন মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
- মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট
- ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার, আটক ৩
- সৌদিতে মিসাইল হামলায় কিশোরগঞ্জের প্রবাসী যুবক নিহত
- ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচারের শিকার ৩৩ বাংলাদেশি
- মাদক সেবনকারীদের হাতে সৌদি প্রবাসীর ছেলে নিহত
- মিসাইল হামলায় সৌদিতে নিহত মোশারফের বাড়িতে শোকের মাতম
- আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারী ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা























