করোনায় আরও ৩৫ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৪৪০ জনে। এ ছাড়া নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫২০ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট ৩ লাখ ৭৩ হাজার ১৫১ জন করোনা রোগী শনাক্ত হলো।
০৩:৫০ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার
বাইডেনের সাথে বিতর্কের অপেক্ষায় ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, তিনি বাইডেনের সাথে পরবর্তী বিতর্কে যোগ দেয়ার অপেক্ষায় আছেন। মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি এ কথা জানান।
০৩:৪৩ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার
পদত্যাগ করলেন কিরগিজস্তানের প্রধানমন্ত্রী
কিরগিজস্তানের প্রধানমন্ত্রী কুবাতবেক বরোনভ পদত্যাগ করেছেন। নির্বাচন পরবর্তী ব্যাপক বিক্ষোভের মুখে মঙ্গলবার তিনি পদত্যাগ করেন।
০৩:৩৯ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার
করোনাকালে নাক বন্ধের সমস্যা দূর করার ৫ উপায়
হঠাৎ বৃষ্টি ও হঠাৎ গরমে নাক বন্ধের সমস্যায় ভুগেন অনেকেই। এই সমস্যা বাচ্চা থেকে শুরু করে বয়ষ্কদের মধ্যেও দেখা যায়। এর ফলে শ্বাস নিতে সমস্যা হয়। করোনা আবহে এমন উপসর্গ থাকলে সংক্রমণের ভয় বাড়িয়ে দেয়।
০৩:৩৬ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার
ধর্ষণ নিয়ে ফেসবুকে মাশরাফির প্রতিবাদ
সাম্প্রতিক দেশে ঘটে যাওয়া সামাজিক অবক্ষয় (ধর্ষণ, নারী নির্যাতন) নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেটের অন্যতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।
০৩:৩৪ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার
ট্রাম্পের পোস্টে বিভ্রান্তি, সরিয়ে দিলো ফেসবুক-টুইটার
করোনাভাইরাস নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট সরিয়ে দিল ফেসবুক এবং টুইটার।
০৩:২৬ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার
মানবাধিকার সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা বলেছেন, ‘বাংলাদেশ উন্নয়ন-অধিকারসহ সকল মানবাধিকারের সুরক্ষা ও অগ্রায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।’
০৩:২৩ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার
৩২ বছর ধরে বিচারাধীন মামলা ৩ মাসে নিষ্পত্তির নির্দেশ
প্রায় ৩২ বছর ধরে অনিষ্পন্ন একটি হত্যা মামলা ৩ মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
০৩:২০ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার
শিশু রিফাত হত্যা : ১ জনের যাবজ্জীবন, ২ জন খালাস
পুরান ঢাকার লালবাগ থানা এলাকার ৬ বছরের শিশু শিক্ষার্থী হাবিবুর রহমান রিফাতকে অপহরণ করে হত্যার অভিযোগে করা মামলায় আরিফুর রহমান জুয়েলের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলায় আসামি ইকবাল মুন্সি ও হাবিবুর রহমানকে খালাস দেয়া হয়েছে।
০৩:০৯ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার
মারা গেছেন সর্বকালের সেরা গিটারিস্ট ভ্যান হ্যালেন
সর্বকালের সর্বশ্রেষ্ঠ গিটারিস্ট এডি ভ্যান হ্যালেন আর নেই। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ৬৫ বছর বয়সী এই বিশ্বখ্যাত গিটারিস্ট। তিনি মাইকেল জ্যাকসনের একসময়ের সহশিল্পী ছিলেন।
০২:৪৯ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার
শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য মোঃ নুরুজ্জামান বিশ্বাস
আওয়ামী লীগ মনোনীত পাবনা-৪ আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য মোঃ নুরুজ্জামান বিশ্বাস শপথ নিয়েছেন।
০২:৩৭ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার
ভারতে কমছে সংক্রমণ, বাড়ছে প্রাণহানি ও সুস্থতা
দৈনিক সংক্রমণ হার আরও কমেছে ভারতে। এখন পর্যন্ত সাড়ে ৬৭ লাখের বেশি মানুষ ভাইরাসটির শিকার হলেও দুই-তৃতীয়াংশের বেশি রোগী সুস্থতা লাভ করেছেন। তবে আগের দিনের তুলনায় বেড়েছে প্রাণহানি। যার অধিকাংশই মহারাষ্ট্র, তামিলনাড়ু ও কর্ণাটকের বাসিন্দা।
০১:৫৫ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার
রোহিঙ্গা প্রত্যাবাসন: পরাশক্তির মেরুকরণে নতুন সম্ভাবনা (ভিডিও)
অল্প সময়ের মাঝে বিশ্ব রাজনীতির নতুন মেরুকরণকে রোহিঙ্গা সংকট সমাধানের সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক স্বার্থে রোহিঙ্গা সংকটের সৃষ্টি। যারা এ সংকট তৈরি করেছিল, তারাই এখন চাপে আছে। এ বাস্তবতায় বিশ্ব রাজনীতি মাথায় রেখে কূটনৈতিক তৎপরতা জোরদারের পরামর্শ তাদের।
০১:৫১ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার
এইচএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছে না : শিক্ষামন্ত্রী
করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকা এবছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা বাতিল ঘোষণা করেছে সরকার। তবে জেএসসি ও এসএসসি পরীক্ষার উপর মূল্যায়ন করে এই পরীক্ষার ফল দেওয়া হবে।
০১:৩৫ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার
লালপুরে লিচুর বাগানে অজ্ঞাত মহিলার লাশ
নাটোরের লালপুরে লিচুর বাগান থেকে অজ্ঞাত (৩৫) এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
০১:০৭ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার
অবশেষে জামিন পেলেন রিয়া চক্রবর্তী
২৮ দিন জেলে থাকার পর অবশেষে জামিন পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। ১ লক্ষ টাকার বন্ডে বুধবার তার জামিন মঞ্জুর করা হয়। তবে সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া জামিন পেলেও আপাতত জেলেই থাকতে হচ্ছে তার ভাই সৌভিক চক্রবর্তীকে।
০১:০৩ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার
সাভারে বেড়াতে গিয়ে দুই বান্ধুবী গণধর্ষণের শিকার, ভিডিও ফাঁস
সাভারের আশুলিয়ায় দুই বান্ধুবীকে গণধর্ষণের অভিযোগে প্রিন্স কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আরও ৯ কিশোর পলাতক রয়েছে বলে জানা গেছে।
১২:৫৭ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার
ধর্ষক দেলোয়ারের উত্থান যেভাবে (ভিডিও)
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের মূলহোতা দেলোয়ার এক সময় ছিলেন সিএনজি চালক। যোগ দেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগে। বনে যান দলের নেতা। তারপরই মাদক বিক্রেতা, সেখান থেকে ধীরে ধীরে হয়ে ওঠেন বাহিনীর প্রধান। দলের নাম ভাঙ্গিয়ে গড়ে তুলেছেন অস্ত্র ও মাদকের রমরমা ব্যবসা। গ্রেফতার হলেও এখনও তার বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে রাজি নয় এলাকাবাসী। দেলোয়ারের নিয়ন্ত্রণে নারী-পুরুষের সমন্বয়ে গঠিত মাদকের একটি শক্তিশালী সিন্ডিকেটও রয়েছে বলে জানা গেছে।
১২:৪৪ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার
ডিজিটাল নিরাপত্তায় দরকার আধুনিক প্রযুক্তি (ভিডিও)
নিরাপত্তা নিশ্চিত করেই দেশের সব খাতকে ডিজিটালাইজড করা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তা না হলে বাড়বে সাইবার হামলার ঝুঁকি। প্রতিরোধে দক্ষ কর্মী, সুশৃঙ্খল প্রক্রিয়া আর আধুনিক প্রযুক্তি যুক্ত করার পরামর্শ তাদের। পাশাপাশি শক্তিশালী আইটি গভর্নেন্স প্রতিষ্ঠার উপর জোর দিচ্ছেন কেউ কেউ।
১২:৪১ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার
ধর্ষক দেলোয়ার ও কালামের বিরুদ্ধে ধর্ষণ মামলা
নোয়াখালীর বেগমগঞ্জে নির্যাতনের শিকার ওই নারী স্থানীয় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার ও তার অপর এক সহযোগী আবুল কালামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছে। গত সোমবার দিবাগত রাত ২টার দিকে বেগমগঞ্জ থানায় ওই নারী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
১২:২৯ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার
বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র ব্রেইল সংস্করণের মোড়ক উন্মোচন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি প্রকাশের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার হাত থেকে জাতি কিছুটা হলেও মুক্তি পেয়েছে। কারণ এ বইয়ে ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালীর স্বাধীনতা আন্দোলনের ইতিহাস রয়েছে।’
১২:২১ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার
বর্ষীয়ান নাট্যকার আতাউর রহমান করোনায় আক্রান্ত
করোনার আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আতাউর রহমান। উপসর্গ দেখা দেয়ায় ৫ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা টেস্ট করান এই নাট্যজন। ৬ অক্টোবর ফল পজিটিভ আসে।
১২:১৭ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার
বিশ্বজুড়ে আরও সাড়ে ৫ হাজার মৃত্যু
কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না করোনার দাপট। গত ২৪ ঘণ্টায় সাড়ে ৫ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১০ লাখ ৫৪ হাজার ছাড়িয়েছে। একই সঙ্গে দীর্ঘ হয়েই চলেছে করোনা রোগীর সংখ্যা। গত একদিনে করোনার শিকার তিন লাখের অধিক মানুষ। তবে সুস্থতার সংখ্যাও নেহায়েত কম নয়।
১২:১১ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার
ফরাসি ওপেনের সেমিতে নাদাল
দুর্দান্ত জয়ে ফরাসি ওপেনের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন রাফায়েল নাদাল। কোয়ার্টার ফাইনালের প্রথম দুই সেটে প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হলেও শেষ সেটে অনায়াসে জিতেছেন ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন নাদাল।
১২:০৮ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার
- ভালুকার এমপি বাচ্চুকে বিএনপির শোকজ
- বাংলাদেশ হবে বিশ্বের এডুকেশন হাব: শিক্ষামন্ত্রী
- ৫ মাসে সফলতায় সরকারের নতুন দিগন্তের উন্মোচন: মাহদী আমিন
- কুয়েতের তেল স্থাপনায় ইরানের হামলা
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৭৩
- পরীক্ষা দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল ২ শিক্ষার্থীর
- খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ কপাট
- সব খবর »
- রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- খামেনির শেষ বিদায়ে তেহরান জনসমুদ্র, পশ্চিমাদের শক্ত বার্তা
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- জেট ফুয়েলের দাম কমলো লিটারে ১৯ টাকা
- মূল্যস্ফীতি কমে জুনে ৯ দশমিক ১৬ শতাংশ
- আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
- আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ভেনেজুয়েলায় আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
- জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান
- পারিবারিক কবরস্থানে শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে: নাহিদ
- হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ























