ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬

একাদশে ভর্তিতে কলেজ পেল সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

একাদশে ভর্তিতে কলেজ পেল সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে শিক্ষার্থীকে মনোনীত করে তালিকা প্রকাশ করেছে সরকার। প্রায় সাড়ে ১২ লাখ শিক্ষার্থী ভর্তির জন্য কলেজ পেয়েছে। এর মধ্যে ঢাকা বোর্ডের আওতায় বিভিন্ন কলেজে তিন লাখ তিন হাজার ৯৯ জন রয়েছে।

০৯:৪৮ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

বিয়ের সাজে ভাইরাল লেডি বাইকার’র অজানা খবর (ভিডিওসহ)

বিয়ের সাজে ভাইরাল লেডি বাইকার’র অজানা খবর (ভিডিওসহ)

যশোরে বিয়ের সাজে বাইক চালিয়ে আলোচিত ফারহানা আফরোজ নববিবাহিত নন। তিন বছর আগে তার বিয়ে হয়েছে এবং তিনি এক সন্তানের জননী। যেদিন মোটরসাসইকেল চালিয়ে তার ছবি ফেসবুকে দিয়ে ভাইরাল হন তিনি, সেদিন ছিল তার বিবাহোত্তর অনুষ্ঠান, গায়ে হলুদের নয়। এবং ওই অনুষ্ঠানের জন্য পার্লার থেকে সেজে বন্ধুদের সাথে মোটরসাইকেল শোভাযাত্রা করে বাড়িতে ফেরেন তিনি। 

০৯:৩৪ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

বাংলাদেশ ২০৪১ সালের আগেই উন্নত দেশে পরিণত হবে: কৃষিমন্ত্রী

বাংলাদেশ ২০৪১ সালের আগেই উন্নত দেশে পরিণত হবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের যে অগ্রযাত্রা সূচিত হয়েছে, দেশ উন্নয়নের মহাসড়কে সংযুক্ত হয়েছে, সে ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে।

০৯:২১ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

মা-মেয়েকে নির্যাতন, ইউপি চেয়ারম্যানসহ আসামি ৩০ জন

মা-মেয়েকে নির্যাতন, ইউপি চেয়ারম্যানসহ আসামি ৩০ জন

কক্সবাজারের চকরিয়ায় মা-মেয়ের কোমরে রশি বেঁধে নির্যাতনের ঘটনায় উপজেলার হারবাং ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকাল ৫টার দিকে নির্যাতিত পারভিন বেগম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছেন। 

০৮:৪১ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

বাংলাদেশের উদারতার প্রশংসা আইএসসিজি’র

বাংলাদেশের উদারতার প্রশংসা আইএসসিজি’র

রোহিঙ্গাদের জন্য কর্মরত জাতিসংঘ ও এনজিওদের সহযোগী সংস্থা ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপ (আইএসসিজি) জোরপূর্বক নিজেদের ভূখন্ড থেকে বাস্তুচ্যুত ১০ লাখের বেশী রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের জনগণের উদারতার প্রশংসা করেছে।

০৮:৪০ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

সংসদীয় কমিটির সভায় তিনটি বিলের রিপোর্ট চূড়ান্ত করার সুপারিশ

সংসদীয় কমিটির সভায় তিনটি বিলের রিপোর্ট চূড়ান্ত করার সুপারিশ

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিলসহ ৩টি বিলের রিপোর্ট চূড়ান্ত করার সুপারিশ করা হয়েছে।

০৮:২০ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

চাঞ্চল্যকর জিসামনি ধর্ষণ-হত্যা ও জীবিত উদ্ধার, যা বলল পুলিশ

চাঞ্চল্যকর জিসামনি ধর্ষণ-হত্যা ও জীবিত উদ্ধার, যা বলল পুলিশ

নারায়ণগঞ্জের দেওভোগের চাঞ্চল্যকর কিশোরী জিসামনি ধর্ষণ ও হত্যার পর লাশ শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেয়া, তিন আসামির আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দী এবং ৫১ দিন পর নিখোঁজ জিসামনি উদ্ধারের ঘটনা জেলাজুড়ে টক অব দ্যা টাউন পরিণত হয়েছে। পুলিশের তদন্ত ও আদালতে তিন আসামির দেয়া জবানবন্দি দেয়া নিয়ে দিনভর ছিলো আলোচনা ও সমালোচনার ঝড়। 

০৮:১৫ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

মঙ্গল গ্রহে ১ একর জমির দলিল পেলেন এই বাঙালি

মঙ্গল গ্রহে ১ একর জমির দলিল পেলেন এই বাঙালি

মানুষের স্বপ্ন ছুটছে এখন মঙ্গলগ্রহের দিকে। চাঁদ পেরিয়ে এখন বাঙালিরও নজর মঙ্গল গ্রহে! তাই এ বার লাল গ্রহে জমি কিনতে উদ্যোগী বাঙালি। ইতিমধ্যেই মঙ্গলে জমি কিনে ফেললেন হুগলি শ্রীরামপুরের বাসিন্দা শৌনক দাস।

০৮:০৫ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

২ হাজার ৫৭০ কোটি টাকা ব্যয়ে ৫ প্রকল্পের অনুমোদন

২ হাজার ৫৭০ কোটি টাকা ব্যয়ে ৫ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ডিপিডিসির আওতাধীন এলাকায় উপকেন্দ্র নির্মাণ ও পূনর্বাসন, বিদ্যুৎ ব্যবস্থায় ক্যাপাসিটর ব্যাংক স্থাপন এবং স্মার্ট গ্রীড ব্যবস্থার প্রবর্তন প্রকল্পসহ মোট ৫ প্রকল্পের অনুমোদন দিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ২ হাজার ৫৭০ কোটি ১৫ লাখ টাকা। 

০৭:৪১ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

বাউফলে সবজীর ক্ষতি ৫ কোটি টাকা

বাউফলে সবজীর ক্ষতি ৫ কোটি টাকা

সাগরে লঘুচাপের প্রভাবে টানা বর্ষণ আর অতি জোয়ারের পানিতে তলিয়ে পটুয়াখালীর বাউফলে গ্রীষ্মকালীন সবজির ক্ষতির পরিমাণ ৫ কোটি টাকা। পেঁপেসহ শাকসবজির ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি ও আমনের বীজতলার আংশিক ক্ষতি হয়েছে। 

০৭:৩০ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

সিরাজুল ইসলাম মেডিকেলকে ৩০ লাখ টাকা জরিমানা

সিরাজুল ইসলাম মেডিকেলকে ৩০ লাখ টাকা জরিমানা

নানা অনিয়মের কারণে রাজধানীর মালিবাগের সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। হাসপাতালটিতে টানা চার ঘন্টা অভিযান চালিয়ে এ জরিমানা করে র‌্যাব।

০৬:৫৯ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

বন্যায় ৫৯৭৩ কোটি টাকা ক্ষতি

বন্যায় ৫৯৭৩ কোটি টাকা ক্ষতি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, বন্যায় দেশের ৩৩ জেলায় বিভিন্ন খাতে মোট ৫ হাজার ৯৭২ কোটি ৭৪ লাখ ৬২ হাজার ৭৬ টাকার ক্ষতি হয়েছে।

০৬:৩৯ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

নিখোঁজের দুইদিন পর ভেসে উঠলো শিশুর লাশ

নিখোঁজের দুইদিন পর ভেসে উঠলো শিশুর লাশ

নাটোরের নলডাঙ্গায় বন্যার পানিতে ডুবে নিখোঁজের দুই দিন পর মদিনা খাতুন নামে এক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার (২৩ আগস্ট) পানিতে ডুবে নিখোঁজ হয় মদিনা খাতুন নামে ৭ বছরের ওই শিশু কন্যা। আজ মঙ্গলবার উপজেলার খাজুরা ইউনিয়নের গৌড়িপুর গ্রামে তার মৃতদেহ ভেসে ওঠে। মৃত মদিনা খাতুন ওই গ্রামের মকসেদ আলীর মেয়ে। 

০৬:৩৫ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

সম্রাটকে হাসপাতালে দুদকের জিজ্ঞাসাবাদ

সম্রাটকে হাসপাতালে দুদকের জিজ্ঞাসাবাদ

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্যাসিনো ব্যবসা ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় তাকে জিজ্ঞাবাদ করা হয়।

০৬:২২ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

রাজধানীতে নব্য জেএমবি সদস্য গ্রেফতার

রাজধানীতে নব্য জেএমবি সদস্য গ্রেফতার

রাজধানীর কোতোয়ালী থানা এলাকা থেকে নব্য জেএমবি’র (জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ) এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন (সিটিটিসি) বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মো. সালেক ওরফে আবু সালেক (১৯)।

০৬:০৬ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

উখিয়া থানার ওসিসহ ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা 

উখিয়া থানার ওসিসহ ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা 

কক্সবাজারের উখিয়া থানার ওসি মর্জিনা আকতার, কনস্টেবল মোঃ সুমন, পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম ও এএসআই মো: শামীমের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

০৬:০৩ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

নাটোরে করোনায় ব্যবসায়ীর মৃত্যু

নাটোরে করোনায় ব্যবসায়ীর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে করোনায় আক্রান্ত হয়ে শরিফুল ইসলাম (৬০) নামে এক চাউল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

০৫:২০ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

নাভালনির বিষ প্রয়োগের ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবি ইইউ’র

নাভালনির বিষ প্রয়োগের ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবি ইইউ’র

ইউরোপীয় ইউনিয়নের প্রধান কূটনীতিক জোসেফ বোরেল রুশ কর্তৃপক্ষকে ক্রেমলিনের সমালোচক আলেক্সি নাভালনির দেহে স্পষ্টত: বিষ প্রয়োগের বিষয়ে “স্বাধীন ও স্বচ্ছ তদন্ত” শুরুর আহবান জানিয়েছেন।

০৫:১১ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

সাপাহারে কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার

সাপাহারে কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার

নওগাঁর সাপাহারে নিখোঁজের ৪৫ ঘণ্টা পর নুরুন্নবী মন্ডল (৬০) নামে এক কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ। 

০৫:০৭ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

ফমেকে হাই-ফ্লো মেশিন দিল ইউনিগ্যাস

ফমেকে হাই-ফ্লো মেশিন দিল ইউনিগ্যাস

চলমান করোনা পরিস্থিতিতে মানবসেবায় অবদান হিসেবে ইউনিটেক্স এলপি গ্যাসের পক্ষ থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাই-ফ্লো হিটেড রেসপিটরি হিউমিডিফায়ার মেশিন হস্তান্তর করা হয়েছে। 

০৪:৫৫ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

করোনায় মৃত্যু ৪ হাজার ছাড়াল

করোনায় মৃত্যু ৪ হাজার ছাড়াল

দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৪ হাজার ২৮ জন করোনা রোগী মারা গেলেন। এই সময়ে ২ হাজার ৫৪৫ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৯৯ হাজার ৬২৮ জন।

০৪:৫৩ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

কুমিল্লায় খুলছে বিনোদন কেন্দ্র ও কমিউনিটি সেন্টার

কুমিল্লায় খুলছে বিনোদন কেন্দ্র ও কমিউনিটি সেন্টার

কুমিল্লায় স্বাস্থ্যবিধি মেনে আগামী ১ সেপ্টেম্বর থেকে সকল বিনোদন কেন্দ্র ও কমিউনিটি সেন্টার খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

০৪:৪৮ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

দুটি প্রতিবেদনের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর

দুটি প্রতিবেদনের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেছেন।

০৪:৩৮ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

পিইসি ও ইবতেদায়ী পরীক্ষা বাতিল

পিইসি ও ইবতেদায়ী পরীক্ষা বাতিল

চলমান করোনা পরিস্থিতি জনিত কারণে এ বছর পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইবতেদায়ী পরীক্ষা হচ্ছে না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এমন প্রস্তাবে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

০৪:৩৫ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি