দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১৩৪ বস্তা চাল পাচারকালে আটক ৩
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরীতে পাচারের সময় দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ন্যায্যমূল্যের ১৩৪ বস্তায় আট টন চালসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আজ রোববার ভোররাতে কৈজুরী বাজার থেকে এসব চালসহ তাদের আটক করা হয়।
১১:১৫ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
রেশম কাপড়ের মাস্ক যথেষ্ট কার্যকর : গবেষণা
করোনা সংক্রমণ এড়াতে মাস্ক আর স্যানিটাইজার ব্যবহারের পরাপর্শ দিয়ে আসছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, রাস্তাঘাট, বাজার-হাটের ক্ষেত্রেও অন্তত ২ মিটারের দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে। তবে করোনা আবহে সুস্থ ও নিরাপদ থাকতে সবচেয়ে বেশি প্রয়োজন মাস্কের। কিন্তু কোন মাস্ক সবচেয়ে বেশি কার্যকর এ নিয়ে অধিকাংশ মানুষই আছেন দ্বন্দ্বে।
১১:০২ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
সৈয়দ শামসুল হকের মৃত্যুবার্ষিকী আজ
আজ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী। আবহমান বাংলা ও বাঙালির অন্যতম সেরা এই ভাষাশিল্পী ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে তিনি প্রায় ৪ মাস লন্ডনে ফুসফুসের ক্যান্সার রোগে চিকিৎসাধীন ছিলেন।
১০:৫৪ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
ন’মাসে করোনায় প্রাণহানি ১০ লাখ ছুঁই ছুঁই
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার নয় মাস হতে এখনও দুদিন বাকি। এরই মধ্যে ভাইরাসটিতে ভুগে পৃথিবী ছাড়া প্রায় ১০ লাখ মানুষ। যেখানে এখনও গড়ে ৫ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটছে। থেমে নেই সংক্রমণও। এমন অবস্থা অব্যাহত থাকলে কার্যকরি ভ্যাকসিন হাতে পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা ২০ লাখ ছাড়াবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
১০:৪৩ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
বেতিসের বিপক্ষে কষ্টের জয় রিয়ালের
আগের তিনবারের মুখোমুখি লড়াইয়ে রিয়াল বেতিসের বিপক্ষে জয় পায়নি রিয়াল মাদ্রিদ। এমন কঠিন প্রতিপক্ষকে হারিয়ে লা লিগার নতুন মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের ধারায় ফিরলো জিনেদিন জিদানের দল। তবে হারের শঙ্কায়ও পড়েছিল তারা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
১০:৩৪ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
২৮ সেপ্টেম্বর টেলিভিশনে ‘হাসিনা : এ ডটার্স টেল’
২৮ সেপ্টেম্বর, সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে টেলিভিশনে সম্প্রচারিত হতে যাচ্ছে তথ্যচিত্র ‘হাসিনা : এ ডটার্স টেল’। পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকান্ডের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন যে পরীক্ষা ও দুর্দশার মধ্য দিয়ে গেছে তার উপর নির্মিত হয়েছে এ তথ্যচিত্র।
১০:৩১ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
শেখ হাসিনার জন্মদিনে আওয়ামী লীগের কর্মসূচি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, স্বাধীন বাংলাদেশে ’৭৫ পরবর্তী সময়ে ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন যথাযোগ্য মর্যাদার সাথে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করবে আওয়ামী লীগ।
১০:১৩ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
অবিশ্বাস্য ড্র চেলসির
ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের বিপক্ষে খেলা শুরুর ২৭ মিনিটেই ০-৩ গোলে পিছিয়ে পড়ে চেলসি। আরও গোল হজমের শঙ্কায় ছিল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দলটি। তবে ম্যাচের দ্বিতীয়ার্থে ঘুরে দাঁড়িয়ে অবিশ্বাস্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে চেলসি।
১০:০৪ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
যুক্তরাষ্ট্রের বিচারকপতি হিসাবে এইমি কোনী ব্যারেটকে মনোনীত
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রয়াত বিচারপতি গিন্সবার্গ’র স্থানে এইমি কোনী ব্যারেটকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ৩৮দিন আগে গতকাল শনিবার সন্ধ্যায় তাকে মনোনয়ন দিলেন ট্রাম্প। খবর ভয়েস অব আমেরিকা’র।
১০:০০ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
আজ ময়েজউদ্দিনের শাহাদাতবার্ষিকী
স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ বিশিষ্ট রাজনীতিক, মুক্তিযুদ্ধের সংগঠক ময়েজউদ্দিনের ৩৬তম শাহাদাতবার্ষিকী আজ। ১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সারাদেশে ২২ দলের হরতালের মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়ে হত্যা করে।
১০:০০ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
মাটির দেয়াল চাপায় দুই সন্তানসহ স্বামী-স্ত্রীর মৃত্যু
দিনাজপুরের পার্বতীপুরে মাটির দেয়াল চাপা পড়ে দুই সন্তানসহ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতের কোন এক সময়ে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
০৯:৫৩ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন কারাগারে
জনপ্রিয় সংগীত পরিচালক শওকত আলী ইমনকে গ্রেফতার করা হয়েছেন। স্ত্রী রিদিতা রেজার দায়ের করা নারী নির্যাতন মামলায় তাকে শনিবার কারাগারে পাঠানো হয়েছে।
০৯:৪৮ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
ব্রাজিলে মৃতের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ছাড়িয়েছে
ব্রাজিলে সুখবর নেই করোনা পরিস্থিতির। গত একদিনেও সুস্থতার প্রায় তিনগুণ করোনা রোগী শনাক্ত হয়েছে লাতিন আমেরিকার দেশটিতে। এতে করে আক্রান্তের সংখ্যা ৪৭ লাখ ছাড়িয়ে গেছে। আগের দিনের তুলনায় প্রাণহানি কিছুটা কমলেও মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৪১ হাজার ছাড়িয়ে গেছে। উন্নতি নেই এ অঞ্চলের পেরু, কলম্বিয়া, চিলি ও আর্জেন্টিনার মতো দেশগুলোতেও।
০৯:০০ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
লিবিয়ায় তিনটি তেল স্থাপনায় উৎপাদন শুরু
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বিক্ষিপ্ত সংঘাতের মাঝেই দেশটির প্রধান তিনটি তেল বন্দরে তেল উৎপাদন শুরু হয়েছে। যদিও রাজধানীতে জনগণের মাঝে বিদ্যুৎ ঘাটতি ও অন্যান্য পরিষেবা নিয়ে অসন্তোষ বিরাজ করছে। লিবিয়ার বিবাদমান দুটি পক্ষের শান্তি চুক্তির পুরো শর্ত হচ্ছে, তেল উৎপাদন পুনরায় শুরু করা। খবর ভয়েস অব আমেরিকা’র।
০৮:৫৩ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
কলকাতার প্রথম জয়, টানা হার হায়দরাবাদের
এবারের আইপিএলে প্রথম জয়ের দেখা পেল কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে মুম্বাইয়ের কাছে হারের পর শনিবার তাদের দ্বিতীয় ম্যাচে ২১ বছর বয়সী তরুণ শুভমন গিলের ব্যাটে ভর করে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৭ উইকেটের দারুণ জয় তুলে নিয়েছে দলটি। এদিকে দ্বিতীয় হারের স্বাদ নিয়েছে ডেভিড ওয়ার্নারের হায়দরাবাদ।
০৮:৪৭ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্তের সমান সুস্থ
মার্কিন যুক্তরাষ্ট্রে গত একদিনে ৪৩ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। একইসঙ্গে সুস্থতা লাভ করেছেন সমান সংখ্যক রোগী। নতুন করে প্রাণ ঝরেছে ৭শ’র বেশি ভুক্তভোগীর। এতে করে মৃতের সংখ্যা ২ লাখ ৯ হাজার ছাড়িয়ে গেছে। যার অধিকাংশই ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, নিউ ইয়র্ক ও নিউ জার্সির বাসিন্দা।
০৮:৪২ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
বিশ্ব নদী দিবস আজ
আজ ২৭ সেপ্টেম্বর- ‘বিশ্ব নদী দিবস’। দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘ভাইরাসমুক্ত বিশ্বের জন্য চাই দূষণমুক্ত নদী’। নদী রক্ষায় অনেক দেশে দিবসটি পালিত হচ্ছে। এবার নদী দিবসে সারাবিশ্বে প্রায় এক হাজার কর্মসূচি পালিত হচ্ছে।
০৮:৪০ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে
সারাদেশে রাতের মতো দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল শনিবার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাবে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
০৮:৩৫ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
বিশ্ব পর্যটন দিবস আজ
আজ বিশ্ব পর্যটন দিবস। কভিড-১৯ মহামারির ধাক্কায় সবচেয়ে বিপর্যস্ত খাত হিসেবে অনিশ্চয়তার সামনে দাঁড়িয়ে এ বছর পালিত হচ্ছে দিবসটি। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘পর্যটন ও গ্রামীণ উন্নয়ন’।
০৮:৩০ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
পাবনা-৪ উপনির্বাচন : আ.লীগের নুরুজ্জামান বিশ্বাস জয়ী
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস ২ লাখ ৩৯ হাজার ৯২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৫ হাজার ৫৭৬ ভোট।
০৮:২৫ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
জয়পুরহাটে জেলা ছাত্রলীগের উদ্যোগে গাছের চারা বিতরণ
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা ছাত্রলীগের উদ্যোগে ফলজ,বনজ, ওষধি গাছ বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে পাঁচ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের মাঝে পাঁচ'শ চারা গাছ তুলে দেওয়া হয়।
১২:০৭ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
গাজীপুরে পুলিশের ওপর হামলা করায় মামলা
গাজীপুরের শ্রীপুরে জাতীয় জরুরি সেবায় (ত্রিপল নাইনে) ফোন পেয়ে অপহরণকারীদের উদ্ধারে যাওয়ায় পুলিশের উপ-পরিদর্শকসহ ৩ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।
১১:৫৮ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২০ শনিবার
নওগাঁয় তৃতীয় দফা বন্যায় নিন্মাঞ্চল প্লাবিত
নওগাঁয় তৃতীয় দফায় বন্যায় আবারও নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ঢলের পানিতে আত্রাই নদী পানি এখন বিপদ সীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এদিকে গত বন্যায় মান্দায় আত্রাই নদীর বাধেঁর ভাঙ্গা অংশ মেরামত সম্পন্ন না হওযায় ওই অংশ দিয়ে হু-হু করে লোকালয়ে পানি প্রবেশ করছে। এতে করে বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকেরা দ্বিতীয় দফায় রোপনকৃত আমনের ধান আবার তলিয়ে যেতে শুরু করেছে।
১১:৪৪ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২০ শনিবার
মুজিবনগরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
মেহেরপুরের মুজিবনগরে ট্রাকের ধাক্কায় খাদেম গাজি (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার আনন্দবাস মন্ডলপাড়া তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত খাদেম গাজি আনন্দবাস গ্রামের কলিমদ্দিন গাজির ছেলে।
১১:১০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২০ শনিবার
- বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস
- মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত
- মধুমতি মডেল টাউন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটি গঠিত
- বিসিএস শিক্ষা ক্যাডারের ২৮ কর্মকর্তাকে বদলি
- মাইলস্টোন দুর্ঘটনার এক বছর উপলক্ষে শিশুদের নিয়ে বিশেষ আয়োজন
- শেখ হাসিনা ফিরলে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে: প্রতিমন্ত্রী
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মাউশির জরুরি নির্দেশনা
- সব খবর »
- রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- খামেনির শেষ বিদায়ে তেহরান জনসমুদ্র, পশ্চিমাদের শক্ত বার্তা
- আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ভেনেজুয়েলায় আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
- জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান
- আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- পারিবারিক কবরস্থানে শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি
- ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে: নাহিদ
- হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- মূল্যস্ফীতি কমে জুনে ৯ দশমিক ১৬ শতাংশ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ























